Local tv HD Thakurgaon

Local tv HD Thakurgaon I am a very ordinary person. Someone's son, someone's brother, someone's darling again. Yes, even sm

13/06/2026

সরাসরি....
রুহিয়ায় রামনাথ হাট সুইপার বস্তিতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে ১০ পিচ ইয়াবা সহ আটক...

13/06/2026

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিধবার জমি দখল: বাধা দেওয়ায় মেয়ে ও নাতিদের বেধড়ক পেটালেন বিকাশ ও তার লোকজন..

10/06/2026

আর মাত্র কয়েকদিন পর উঠতো আলু, তার আগেই কেটে দিলো গাছ!
#মানবতা_কোথায় #বিবেকহীনতা #রুহিয়া

দল ক্ষমতায়, অথচ খোঁজ নেই ক্যান্সারে আক্রান্ত লড়াকু কর্মী আইয়ুবের!দলের দুঃসময়ের কাণ্ডারি, রাজপথের লড়াকু সৈনিক খান মোহাম্...
09/06/2026

দল ক্ষমতায়, অথচ খোঁজ নেই ক্যান্সারে আক্রান্ত লড়াকু কর্মী আইয়ুবের!

দলের দুঃসময়ের কাণ্ডারি, রাজপথের লড়াকু সৈনিক খান মোহাম্মদ আইয়ুব আলী এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। রুহিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এই সাধারণ সম্পাদক মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় ছটফট করছেন। সম্প্রতি তাকে নিয়ে ফেসবুকে তার এক সাবেক জেল পার্টনার ও রাজনৈতিক সহযোদ্ধার দেওয়া একটি আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। পোস্টটি কেন্দ্র করে দলটির জেলা নেতৃবৃন্দ ও বর্তমান সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছে।

ভাইরাল হওয়া ওই পোস্টে খান মোহাম্মদ আইয়ুব আলীকে একজন 'টগবগে ও সুঠাম দেহের অধিকারী কট্টর জাতীয়তাবাদী সৈনিক' হিসেবে উল্লেখ করা হয়।

পোস্টে তার ত্যাগের খতিয়ান তুলে ধরে বলা হয়, বিগত রাজনৈতিক আন্দোলনের সময়ে মাত্র ২৯ দিন বয়সী দুগ্ধপোষ্য সন্তান ও অসুস্থ স্ত্রীকে ঘরে রেখে গ্রেফতার হয়েছিলেন এই যুবনেতা। দীর্ঘ ৫৯ দিন কারাবরণ করতে হয়েছিল তাকে। রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে রুহিয়ায় এক রাজনৈতিক মারামারির সময় তার শরীরে ইট-পাথরের আঘাত লাগে। গুরুতর সেই ক্ষত থেকেই আজ শরীরে মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে বলে জানা গেছে।

দল আজ সরকারে। জানামতে তার তেমন কেউ খোঁজখবর রাখেনি। আমরা অনুরোধ করব নেতৃবৃন্দের মাধ্যমে তার সমস্ত দায়িত্ব সরকার নেবেন এবং নেওয়া উচিত। দেশ ও দলের প্রয়োজনে আইয়ুব আলিদের মতো যুবকদের সুস্থ থাকা উচিত। তাদের বেঁচে থাকা বড় প্রয়োজন।"

পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তৃণমূলের নেতাকর্মীদের মাঝে আবেগ ও ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, দলের ক্রান্তিকালে যারা জীবন বাজি রেখে রাজপথে লড়েছেন, দল ক্ষমতায় আসার পর তাদের এভাবে ভুলে যাওয়া উচিত নয়।

তৃণমূলের কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টটি শেয়ার করে বর্তমান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দলের মহাসচিব এবং জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি আজ নিঃস্বপ্রায়। বর্তমানে তার উন্নত চিকিৎসার জন্য বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন, যা সাধারণ একটি পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব।

বিগত দিনের ত্যাগী এই কর্মীর জীবন বাঁচাতে সরকার ও দলের শীর্ষ নেতৃত্ব অবিলম্বে তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নেবে—এমনটাই এখন রুহিয়ার সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা

02/06/2026

রুহিয়া উপজেলা পরিষদের জন্য ভূমি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার

রুহিয়া অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে এক যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রুহিয়া উপজেলা পরিষদের জন্য নির্ধারিত ভূমি (জায়গা) পরিদর্শন করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার (UNO) মহোদয়।

নবগঠিত এই উপজেলার স্থায়ী প্রশাসনিক অবকাঠামো নির্মাণের লক্ষ্যে এই পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এবং সরকারি সেবাসমূহ জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দিতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

02/06/2026

রুহিয়ায় পুলিশ ও ভুয়া ডিবি পরিচয়ে যা করলো...!!

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজির এক চরম ধৃষ্টতা দেখিয়েছে একটি চক্র। কিন্তু শেষ রক্ষা হয়নি; সাধারণ মানুষের তৎপরতা এবং সচেতনতায় হাতেনাতে আটক হয়েছে মূল হোতারা।

01/06/2026

৬ মাসের প্রশিক্ষণ নিয়ে পশুর বড় ডাক্তার! ভুল ইনজেকশন আর ব্যাগভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধের মরণ ছোবলে মুহূর্তেই প্রাণ গেল আড়াই লাখ টাকার জার্সি গাভীর।

ঠাকুরগাঁওয়ের রুহিয়ার চাঞ্চল্যকর এই ঘটনাটি নিয়ে দেখুন বিশেষ ভিডিও রিপোর্ট।

👉 আপনার এলাকায়ও কি এমন ভুয়া ডাক্তার আছে? সচেতন হোন, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

30/05/2026

লোহার মহেন্দ্র গাড়ির মূল্য যেখানে রক্তের সম্পর্কের চেয়েও বড়! 😢

রুহিয়ায় মহেন্দ্র গাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। কিন্তু চরম দুঃখের বিষয় হলো, আহত যুবকের পরিবার ছেলেকে হাসপাতালে নেওয়ার চেয়ে ‘মহেন্দ্র গাড়ি’ আটকে রাখা নিয়ে বেশি ব্যস্ত! তারা মনে করছে ছেলে মনে করেন মরেই গেছে, তাই আগে গাড়িটি জব্দ করা দরকার!


নিজের সন্তানের জীবনের চেয়ে লোহার গাড়ির মায়া যাদের কাছে বড়, তাদের এই বিবেকহীনতাকে ধিক্কার জানানোর ভাষা নেই। মানবতার এত বড় পতন অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক।

আহত যুবকের দ্রুত সুস্থতা কামনা করি এবং সমাজের এই চরম বিবেকহীনতার তীব্র নিন্দা জানাই।

#রুহিয়া #বিবেকহীনতা #মানবতা_কোথায় #দুর্ঘটনা

28/05/2026

আজ পবিত্র ঈদুল আযহা আর এই ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোঃ শামসুজ্জামান দুলাল...

28/05/2026

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন পল্লী চিকিৎসক (পশু) আহসান হাবীব

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Local tv HD Thakurgaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Local tv HD Thakurgaon:

Share