Green News24

Green News24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Green News24, Broadcasting & media production company, Nilphamari, Rangpur.

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নীলফামারীতে র‍্যালি বের করা হয়
08/09/2026

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নীলফামারীতে র‍্যালি বের করা হয়

07/09/2026

১৬বছরের পথচলা শেষ করলো ওয়ার্ল্ড
ভিশন, হলো ধন্যবাদ জ্ঞাপন ও সমাপণী
অনুষ্ঠান
-------------------------
নীলফামারীতে দীর্ঘ ১৬বছরের পথচলা শেষ করলো ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এডিপি।
সোমবার দুপুরে(৭সেপ্টেম্বর) জেলা শিল্পকলা অডিটোরিয়ামে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করে আন্তজার্তিক এই উন্নয়ন সংস্থাটি। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু ফোরামের সদস্য আরিফা আক্তার ও যুব ফোরামের সদস্য কবির হোসেন সোহাগ।
অনুষ্ঠানে ১৬বছরের কর্মযজ্ঞ নিয়ে প্রতিবেদন ও সফলতার গল্প বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।
স্বাগত বক্তব্যে অনুকুল চন্দ্র বর্মণ বলেন, ২০১০সালে নীলফামারী পৌরসভাসহ, টুপামারী, খোকশাবাড়ি, পলাশবাড়ি ইউনিয়নে শিশু শ্রম হ্রাস, বাল্য বিবাহ প্রতিরোধ, আর্থ সামাজিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম শুরু করে সংস্থাটি।
১৬বছরের পথ চলায় কাঙ্খিত সফলতা দেখাতে পেরেছি সংস্থাটি। এরপেছনে সকলের সহযোগীতা রয়েছে।
এই অর্জণ ধরে রাখতে উপকারভোগীসহ ঐক্যমতের ভিত্তিতে কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান তিনি।

নীলফামারীতে সিজারিয়ান অপারেশনের ‘ও পজিটিভ’ রক্তের প্রয়োজন। যোগাযোগ-০১৯৪৪০২৮০৮০
07/09/2026

নীলফামারীতে সিজারিয়ান অপারেশনের ‘ও পজিটিভ’ রক্তের প্রয়োজন। যোগাযোগ-০১৯৪৪০২৮০৮০

07/09/2026
06/09/2026

জলঢাকার কাঁঠালি ইউনিয়নে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু

05/09/2026

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ায় আশির উদ্দিন শাহ নামের এক ব্যক্তির পুকুর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

04/09/2026

জন্মাষ্টমী উপলক্ষে নীলফামারী শোভাযাত্রা

03/09/2026

নীলফামারীতে অবৈধ সার মজুদ, কিটনাশক
ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা
------------------------
নীলফামারীর রামনগরের চাঁদেরহাটে এক কিটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৩০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।
অবৈধ মজুদ করায় মজিবর রহমানের নামে ওই ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশি^রা আমাতুল্লাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এতে প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ।
বৃহস্পতিবার বিকেলে(৩সেপ্টেম্বর) রামনগর ইউনিয়নের চাঁদেরহাটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ বলেন, মজিবর রহমান একজন কিটনাশক ব্যবসায়ী। তিনি সার ডিলার নন। তিনি বাড়িতে অবৈধ ভাবে ডিএপি সার মজুদ করে রেখেছিলেন। যা আপরাধ। ভ্রাম্যমান আদালত বসিয়ে তার কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশি^রা আমাতুল্লাহ জানান, অবৈধ মজুদদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃত্রিম ভাবে যাতে সার সংকট করা না হয় সেজন্য প্রশাসন সতর্ক রয়েছে।
এরআগে কচুকাটা ইউনিয়নে ৭৯৪বস্তা সার উদ্ধার করা হয়।

03/09/2026

চাঁদেরহাটে অবৈধ মজুদ, ১৩০বস্তা সার জব্দ-১লাখ টাকা জরিমানা।

জেলা পুলিশ নীলফামারী কর্তৃক উদ্ধারকৃত ৩০ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়...
03/09/2026

জেলা পুলিশ নীলফামারী কর্তৃক উদ্ধারকৃত ৩০ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
আজ পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারীতে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এ বি এম ফয়জুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

Address

Nilphamari
Rangpur
5300

Telephone

+8801717975722

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green News24:

Shortcuts

Share