10/05/2026
"মা" এক পৃথিবীর ছায়া
মোস্তাকিম ইসলাম
পৃথিবীর সব ভাষা যেখানে থমকে দাঁড়ায়,
সেখানে শুধু 'মা' নামটাই সুর হয়ে হারায়।
জর্জ ওয়াশিংটন ঠিকই বলেছিলেন সেই ক্ষণে—
সফল আমি যা হয়েছি, তা মায়ের ঋণে।
আব্রাহাম লিঙ্কন বলেছিলেন সত্য এক কথা,
মা থাকলে কোনো দারিদ্র্য দেয় না মনে ব্যথা।
মায়ের পায়ের নিচে যদি বেহেশত পাওয়া যায়,
তবে কেন মানুষ অন্য কোথাও শান্তি খুঁজে বেড়ায়?
বার্নার্ড শ-র সেই চিরচেনা সুর—
মায়ের কোলই শ্রেষ্ঠ আশ্রয়, নেই কোনো ভুল।
পাহাড় সমান ইচ্ছা আর সমুদ্রের মতো প্রাণ,
মা মানেই তো ত্যাগের এক বিশাল আসমান।
মায়ের দোয়াই সন্তানের বড় রক্ষাকবচ দামী,
মায়ের হাসিতেই পূর্ণ হয় এ পৃথিবী ও আমি।
বছর ঘুরে মা দিবস আসে বারংবার ফিরে,
ভালো থাকুক পৃথিবীর সব মা—ভালোবাসার নীড়ে।
কবিতায় ব্যবহৃত মূল ভাব ও বাণীসমূহ:
জর্জ ওয়াশিংটন: "আমি যা হতে পেরেছি তার সবটুকুর জন্য মায়ের কাছে ঋণী।"
আব্রাহাম লিঙ্কন: "যার মা আছে সে কখনো দরিদ্র নয়।"
আল হাদিস: "মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।"
বার্নার্ড শ: "পৃথিবীর সব থেকে নিরাপদ আশ্রয় হলো মায়ের কোল।"
মোস্তাকিম: মায়ের জন্য আসলে কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন নেই, বছরের প্রতিটি দিনই হোক মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার।