22/07/2023
আবারও আলোচনায় নীলফামারীর মারুফা.......
৪৮ তম ওভারে ভারত দুই উইকেট উপড়ে নিলো নাহিদা। তখন ম্যাচটা আমাদের হাতে।
৪৯ ওভারে সুলতানা বাউন্ডারি খেয়ে জেমিমার হাতে ম্যচটা জমা দিয়ে দিলো।
শেষ ওভারের ভরসা মারুফা। ক্যাপ্টেন জ্যোতি ও নাহিদা এসে মারুফার হাতে বল তুলে কাঁধ চাপড়ে বলে দিলেন..... তুই আমাদের জিতাবি। পারবি না....!!!
ততক্ষণে ভারত ২২৫ রান করে স্কোর লেভেল হয়ে গেছে। মারুফা এবার আকাশের দিকে তাকিয়ে বুক ভরে আশার নিশ্বাস নিয়ে দিলেন ছুট। স্মৃতি মানদানিদের তখন জিততে দরকার মাত্র এক রান....! আর আমাদের দরকার একটি উইকেট....!
মারুফার বলে এজ হয়ে উইকেটকিপার জ্যোতির গ্লাবসে বন্দি জেমিমা।
হুম আমরা,আজ হারি নাই। ওদের জিততে দেই নাই।
এমন লড়াই শুধু নারী তোমাকে দিয়েই সম্ভব।
সেলাম তোমায় সেলাম......!
-
লেখা: Md Roman Islam Lin (RTV DHAKA)