31/10/2025
পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কোনো HSC পরীক্ষা হয়ে থাকে, তাহলে সেটা ছিলো HSC 2025!
কিন্তু মজার ব্যাপার হলো আমিও এই ব্যাচের পরীক্ষার্থী ছিলাম, দিনাজপুর বোর্ড থেকে। কিন্তু এতটা কঠিন প্রশ্ন হওয়া সত্যেও আমি কিছু স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে মাত্র ৩ মাস পড়েই GPA 5 তুলতে পারছি!
এখন প্রশ্ন হলো কীভাবে? কি স্ট্র্যাটেজি ছিলো?
শুরুতেই বলে রাখি ২০২৪ সালে আমি একটুও পড়াশুনা তেমন একটা করিনাই আর কাজের চাপে করাও হয়নাই, তবে আমি এই স্ট্র্যাটেজি গুলো শুরু থেকেই ধরে রেখেছিলাম বলে শুধুমাত্র ৩ মাস পড়েই ভাল রেজাল্ট করতে পারছি!
🎯 কলেজের পরীক্ষা গুলো দেওয়া
আমি আমার জীবনে কলেজে গিয়ে ক্লাস করছি সর্বোচ্চ ১৫ থেকে ২০ দিন। কিন্তু আমি চেষ্টা করছি প্রত্যেকটা ক্লাস টেস্ট আর কলেজের এক্সামে এটেন্ড করার।
তুমি কলেজ যাও বা না যাও, সবসময় চেষ্টা করবা কলেজের পরীক্ষা গুলো দেওয়ার। ক্লাস টেস্টের আগে যেই সিলেবাস দেওয়া হয়, সেইটুকু পড়ে গিয়ে এক্সাম দিবা। এভাবে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে করতে থাকলে অটোম্যাটিক তোমার সিলেবাস শেষ হয়ে যাবে, পড়ে তোমাকে নতুন কিছু পড়া নিয়ে প্যারা নিতে হবেনা।
🎯 বোর্ড পরীক্ষার প্রশ্নের ধাঁচ বুঝতে পারা
তুমি যতই হাজার হাজার টাইপের প্রশ্ন সল্ভ করো, কোনো লাভ নাই যদি তুমি বোর্ড প্রশ্নের ধাঁচ না বুঝো। ধরো একটা অধ্যায়ের ৪ টা টাইপের ম্যাথ আছে, তুমি ৪ টাই প্র্যাক্টিস করলাম কিন্তু বোর্ড প্রশ্ন হয় শুধু ২ টা টাইপ থেকে, তাহলে বাকি দুইটা প্র্যাক্টিস করে সময় নষ্ট করার দরকার টা কি? করে রাখা অবশ্যই ভালো তবে বেশি ইফোর্ট দিতে হবে বোর্ড প্রশ্ন প্যাটার্নে।
🎯 কলেজ লাইফের শুরু থেকেই সাপ্লিমেন্ট সল্ভ করা
আমাদের একটা অনেক বড় ভুল ধারণা হলো টেস্ট পরীক্ষার আগে গিয়ে সাপ্লিমেন্ট পড়া নাহয় একেবারে টেস্ট পেপার পড়া। আমি কলেজ লাইফের শুরু থেকেই সাপ্লিমেন্ট পড়া শুরু করেছিলাম।
কলেজের এক্সামের জন্য যা যা সিলেবাস দিতো, আমি বোর্ড বই রিডিং দিয়ে তারপর সাপ্লিমেন্ট ধরে শেষ করে ফেলতাম, বাস!
আর সাপ্লিমেন্ট সল্ভ করলে তুমি বোর্ড প্রশ্নের ধাঁচও বুঝে যাচ্ছো।
আমার কলেজ লাইফের শুরু থেকে আমি শুধু কলেজের এক্সামে এটেন্ড করতাম আর এই স্ট্র্যাটেজি গুলো ফলো করতাম। এর বাইরে আমি খুব একটা পড়াশুনা করতাম না।
রমজানের পুরো মাস টা আমি ঠিক ভাবে পড়তে পারিনাই, তারপর এপ্রিল, মে আর জুন একদম অনেক পড়াশুনা করছি আর রিভিশন দিছি।
নতুন কিছু শিখার প্যারা নেওয়া লাগেনাই।
শুধু তিন মাস একটু ফোকাস দিয়ে পড়াশুনা করার ফলেই আমার রেজাল্ট আসে GPA 5, কারণ আমি তার আগেই এই তিনটা স্ট্র্যাটেজি ফলো করে আমার বেস শক্ত করে নিছিলাম।
আশা করছি এই ৩ টা স্ট্র্যাটেজি ফলো করলে তুমিও অনেক ভালো একটা রেজাল্ট আনতে পারবে ইনশাআল্লাহ।