01/03/2020
#বাবা
তুমি কি জানো
আমি ধীরে ধীরে, তুমি হয়ে যাচ্ছি!
এখন আমি, শীতে ঘুম থেকে উঠি,
এখন, আমার শরীরেও, ঘামের গন্ধ হয়,
বাসের ভিড়ে ঝুলে ঝুলে বাড়ি ফিরি।
এক কেজি মসুর ডাল কিংবা এক হালি ডিম কিনতে
একটুও লজ্জা হয় না!
আমিও এখন, জুতো পরি, মজবুত দেখে,
চুল কাটি, ধানের সাইজে।
আমিও এখন গম্ভীর তোমার মতো,
হাসির উপকরণগুলো, কেমন তুচ্ছ লাগে!
বাবা, তুমি কি জানো,
আমি ধীরে ধীরে, তুমি হয়ে যাচ্ছি!
তুমি, বিছানায় শুয়েই, ঘুমিয়ে পড়তে,
আর আমি ভাবতাম, তুমি পৃথিবীর, নিশ্চিন্ত এক, মানুষ।
এখন বুঝি, ক্লান্তির কাছে তুমি ছিলে, অসহায়!
তোমার মতো আমিও, এখন জীবন নয়
জীবিকার পিছনে ছুটে চলা মানুষ।
তুমি আমায়, বেঁচে থাকতে শিখিয়েছ,
টিকে থাকতে নয়,
টিকে থাকার লড়াইয়ে তাই হয়তো ক্লান্ত আমি!
ঘড়ির কাটার স্রোতে মুহূর্ত চলে যাচ্ছে
আর কিসের যেন অপেক্ষায় আছি।
এখন আর কাউকে কিছু বলতে ভাল লাগে না
হয়তো আমি আমাকে বোঝাতে ব্যর্থ।
যদি আরেকবার বায়না ধরার সুযোগ পেতাম
তবে তোমার কাছে বায়না ধরতাম...
'বাবা আমি পালিয়ে যাই
বাবা আমি পালাতে চাই' !!
(পরিবর্তিত)
#বাবা_আর_আমি