16/09/2026
♻️ ডলারের বিকল্প এবং মুসলিম 🌍 বিশ্বের নতুন অর্থনৈতিক পরাশক্তি:
✅ ডি-৮ (D-8)
পশ্চিমা অর্থনৈতিক আধিপত্যের বাইরে গিয়ে উন্নয়নশীল মুসলিম প্রধান ৯টি দেশ মিলে যে শক্তিশালী অর্থনৈতিক ব্লক গড়ে তুলেছে, তার নাম ‘Developing-8’ বা ডি-৮। বাংলাদেশ এই উদীয়মান জোটের অন্যতম গর্বিত অংশীদার।
বিশ্ব রাজনীতি ও বাণিজ্যে মার্কিন ডলারের একক রাজত্ব কমাতে এবং আইএমএফ বা বিশ্বব্যাংকের মতো পশ্চিমা ব্যবস্থার বিকল্প হিসেবে কাজ করছে এই ডি-৮। নিজেদের অভ্যন্তরীণ বাণিজ্যে এটি এক নতুন দিগন্তের সূচনা করেছে।
সবচেয়ে আশাবাদীর বিষয় হলো, ডলারের ওপর চাপ কমাতে এই জোট এখন নিজস্ব ‘স্থানীয় মুদ্রায় দ্বিপাক্ষিক লেনদেন’ (Local Currency Trade) এবং সম্পূর্ণ সুদমুক্ত শরিয়াহ-সম্মত বাণিজ্যিক ব্যবস্থার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে।
বাংলাদেশ, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ইরানের মতো বৃহৎ বাজারগুলো এক ছাতার নিচে আসায় হালাল ফুড, উন্নত প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স পণ্যের শুল্কমুক্ত আমদানি-রপ্তানির এক বিশাল দ্বার উন্মোচিত হয়েছে আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য।
পশ্চিমা নির্ভরশীলতা কমিয়ে মুসলিম রাষ্ট্রগুলো নিজেদের আঞ্চলিক ও ইসলামিক অর্থনৈতিক শক্তিকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।
ঐক্যবদ্ধ মুসলিম বিশ্বই হতে পারে আগামী দিনের বৈশ্বিক অর্থনীতির মূল চালিকাশক্তি।
নিজে জানুন-
এবং শেয়ার করে অন্যদের মাঝে পজিটিভ বৈশ্বিক চিন্তা-ভাবনা ছড়িয়ে দিন!