Nipon Sarker

Nipon Sarker মিস্টার অ্যান্ড মিসেস্ এর দৈনন্দিন জীবন।

19/04/2026

মাত্র এক মাসে দুইবারের মত গ্যাসের দাম বাড়াইয়া দিসে।

একটা সিলিন্ডার কিনতে এখন লাগবে ২ হাজার টাকার কাছাকাছি।

মজুত থাকার পরেও কৃত্রিম সংকট তৈরি করলো মালিকরা, দাম বাড়াইয়া দেওয়া হলো তেলের।

এখন আজ সন্ধ্যায় বাস মালিক আর লঞ্চ মাকিকরা বসবে এক সাথে

শুনলাম বাস ভাড়া আর লঞ্চ ভাড়া বাড়ানোর আয়োজন সম্পন্ন হয়ে গেছে।

বিদ্যুতের দামও বাড়বে

বাড়বে না শুধু আমার আপনার জীবন আর জীবিকার দাম।

মাস শেষে আপনার চাপ আরেকটু বাড়বে, খাবারের পাত থেকে মাংসের টুকরাটা কমবে, আমার আপনার ছেলে মেয়ের ডিম আর দুধের বাজেট কমবে।

পছন্দের বইটা হয়তো বাদ দিতে হবে, পছন্দের ট্যুরটা হয়তো কাট করে ফেলতে হবে।

বাট আমার আপনার পছন্দের বই, ডিম আর দুধের বদলে ওদের ছেলে মেয়েরা পড়াশোনা করবে ইউরোপে।

আমাদের ছেলে মেয়েরা কারেন্ট না থাকার জন্য রাতে ঘুমাতে পারবে না।

আর ওদের ছেলে মেয়েরা আমাদের এই না হওয়া ঘুম চুরি করবে, আমাদের স্বপ্ন চুরি করবে তেলের দামে।

আমাদের বাবাদের হাইপারটেনশন বাড়বে, আমরা ছেলেরা তেলের আর গ্যাসের দামের ঘানি টানতে টানতে আরেকটা আমাদের বাবাতে পরিণত হব।

আর ওরা বড় বড় কথা বলে আরাম করে আমাদের শাসন করবে।

আমাদের প্রেশার আর হার্টের রোগের বিনিময়ে ওদের সাম্রাজ্যে জমা হবে একেকটা ইট।

নির্বাচনের আগে ব্যবসায়ীরা কেন কোটি কোটি টাকা ঢালে, এবার বুঝেছেন তো?

রাজনীতির নামে এরা আমার আপনার রক্ত, আপনার ঘাম, আমার আর আপনার স্বপ্ন বিক্রি করে দেয়, কোটি কোটি ছেলে মেয়ের পাতের একটু ডিম, এক গ্লাস দুধ এরা বিক্রি করে দেয় তেল আর পরিবহন মালিকদের কাছে।

এসবকেই মূলত আমরা রাজনীতি বলে জানি।
#নিপন সরকার

06/03/2026
ভেবে চিন্তে কাজ করুন
06/03/2026

ভেবে চিন্তে কাজ করুন

ফ্রেশ খেজুরের গুড় নিতে যোগাযোগ করুন।  শীতকাল মানে সবার বাড়িতে নানা রকমের পিঠা উৎসব।   শীতকালের এক অনন্য খাবারের নাম পিঠ...
07/12/2025

ফ্রেশ খেজুরের গুড় নিতে যোগাযোগ করুন।
শীতকাল মানে সবার বাড়িতে নানা রকমের পিঠা উৎসব। শীতকালের এক অনন্য খাবারের নাম পিঠা তাই পিঠা উৎসব কে আরো মধুময় করতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নাটোরের ফ্রেশ খেজুরের গুড় এখানে আপনারা অর্ডার করতে পারেন, খেজুরের দানাদাৱ গুড় অর্থাৎ পাটালি গুড় এবং ঝোলা গুড় অর্থাৎ তরল গুড় বিজ গুড়,চকলেট গুড়
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সকল প্রান্তে গুড় পৌঁছে দেওয়া হয়

রক্তমাখা চাইনিজ কুড়াল নিয়ে থানায় হাজির খুনি বন্ধু! ময়মনসিংহে বন্ধুর হাতে বন্ধু খুন, 'জীবন নষ্টের' ভয়াবহ প্রতিশোধ​এক বন্ধ...
27/11/2025

রক্তমাখা চাইনিজ কুড়াল নিয়ে থানায় হাজির খুনি বন্ধু! ময়মনসিংহে বন্ধুর হাতে বন্ধু খুন, 'জীবন নষ্টের' ভয়াবহ প্রতিশোধ

​এক বন্ধুর হাতে আরেক বন্ধুর নৃশংস হত্যাকাণ্ড, চাঞ্চল্যকর স্বীকারোক্তি এবং একটি রহস্যময় 'জীবন নষ্টের' অভিযোগ—ত্রিশালে থমথমে পরিস্থিতি।

​ঘটনাস্থল ও সময়
​আজ ২৭/১১/২০২৫ তারিখ রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় এক মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত হয় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা এলাকা।

মোঃ ওহেদুল ইসলাম অনিক (২২) নামের এক যুবক, সম্পূর্ণ রক্তমাখা একটি চাইনিজ কুড়াল হাতে নিয়ে সরাসরি থানায় এসে আত্মসমর্পণ করে।

​ভয়ঙ্কর স্বীকারোক্তি :
​থানায় এসে সে অকপটে জানায়, রাত আনুমানিক ৮:৪৫ ঘটিকার সময় সে তার বাল্যবন্ধু মুনতাসির ফাহিম (২২)-কে নৃশংসভাবে খুন করেছে। হত্যাকাণ্ডের স্থান ছিল ত্রিশাল থানাধীন দরিরামপুর ৪নং ওয়ার্ড ত্রিশাল পৌরসভা এলাকার নজরুল একাডেমি মাঠের পূর্ব পাশে ভবন সংলগ্ন পানির ট্যাংকির কাছে।

​হত্যাকাণ্ডের কারণ :
জীবন নষ্টের প্রতিশোধ?

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ যখন এই ভয়াবহ বন্ধু হত্যার কারণ জানতে চায়, অনিক এক ভয়ঙ্কর অভিযোগের কথা জানায়। সে দাবি করে, তার বন্ধু মুনতাসির ফাহিম তার জীবন নষ্ট করে দিয়েছে। এই 'জীবন নষ্টের' প্রতিশোধ নিতেই সে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ফাহিমকে হত্যা করেছে।

​উদ্ধার ও আইনি প্রক্রিয়া
​মোঃ ওহেদুল ইসলাম অনিক-এর স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে। বর্ণিত স্থানে, নজরুল একাডেমি মাঠ সংলগ্ন পানির ট্যাংকির কাছেই রক্তাক্ত অবস্থায় বন্ধু মুনতাসির ফাহিম (২২)-এর নিথর দেহ পাওয়া যায়।

​নিহত ফাহিমের পিতা-মাতা ও আত্মীয় স্বজনরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং লাশ শনাক্ত করেন।

ত্রিশাল থানা পুলিশ মৃতের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

​ঘাতক মোঃ ওহেদুল ইসলাম অনিক (২২) বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চাঞ্চল্যকর ও রহস্যময় বন্ধু হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

23/08/2025

#জেমস্

22/08/2025

18/08/2025

CBMCB DAY 2025
কনসার্ট
#জেমস্

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Nipon Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nipon Sarker:

Share