19/07/2024
এসি রুমে বাস করা,,, বাপের সুদ, ঘুষ, জুয়ার টাকায় বড় হওয়া কুলাঙ্গার গুলো বুঝবে না এ আন্দোলনের মানে কি। তাও বলবে তুই রাজাকার,তোর কিসের অধিকার।।
আরে ভাই চাকুরি করতে নেমে দেখনা পাস কিনা নিজ যোগ্যতায়।
আমরা যাঁরা কোটার বিরোধী তাঁরা আন্দোলন করছি, যাঁরা আমাদের বিরোধী তাঁরাও আন্দোলন করুক আমাদের বিরুদ্ধে ,সমস্যা নাইতো তাতে। কিন্তু পা চাটাদের গাঁয়ে লাগছে কেন তাইতো বুঝিনা!!!
যে যে দল করিস করনা ভাই,সমস্যা নাই তো। আমরা তো কোনো দলের না। কোনো দলের বিরুদ্ধেও কথা বলছিনা। আমাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদও করতে বলছিনা,শুধু বলবো মানুষ হিসাবে ন্যায়ের সাথে থাকতে না পারলেও বিবেকহীন মুর্খের মতো অন্যায়কে সাপোর্ট করিস না তোরা।
চাকুরি করতে যোগ্যতা লাগে,,,, যোগ্যতা।।।
যা তোদের থাকলে তোরাও পাশে থাকতি। নিজ যোগ্যতায় চাকুরি পেলে করবো, না পেলে জীবিকার তাগিদে অন্য কাজ করবো সমস্যা নাইতো। এক আমি চাকুরি না পেলেও আমার মতো হাজার হাজার ভাইবোন পাবেতো,তাতেই খুশি।
কোটি কোটি মেধাবী আছে যাঁরা খেয়ে না খেয়ে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। সুখের পায়রারা যেসব কষ্ট বুঝবে না।জীবন তো একটাই। এক জীবনে মানুষের মতো মানুষ না হতে পারলে তোরা যতই কোটি টাকা ইনকাম করিস না কেন ভাই, আমি বলবো তোদের জীবন ১৬ আনাই বৃথা।।