Samia Jahan

Samia Jahan Personal blog&vlog with good massage Love to exploring new place and people’s

14/07/2026


পোস্ট ডিলিট করানোর জন্য বট কেনার খেলা চলতেছে 😌পোস্টে ফেইক রিয়েকশন,পেইজে ফেইক ফলোআর রিচ করা হইতেছে। দেখি কতদিন এই খেলা চল...
12/07/2026

পোস্ট ডিলিট করানোর জন্য বট কেনার খেলা চলতেছে 😌
পোস্টে ফেইক রিয়েকশন,পেইজে ফেইক ফলোআর রিচ করা হইতেছে। দেখি কতদিন এই খেলা চলে কতখন চালাতে পাও 🤣



https://www.facebook.com/share/p/184qV6Vr3y/

      study
12/07/2026



study



🇳🇱 বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসের ইউনিভার্সিটিতে ভর্তি হতে কী কী লাগে? (Bachelor & Master's)

অনেকেই জানতে চান, বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে Bachelor বা Master's করতে কী কী কাগজপত্র লাগে, কীভাবে আবেদন করতে হয়, কত টাকা লাগে এবং পুরো প্রক্রিয়া কী?

আজকে সবকিছু সহজ ভাষায় তুলে ধরছি।

🎓 (স্নাতক) প্রোগ্রামে আবেদন

👉 যোগ্যতা

✔️ HSC / A-Level / International Curriculum

#প্রয়োজনীয়_কাগজপত্র

✅ SSC Certificate

✅ SSC Marksheet

✅ HSC Certificate

✅ HSC Marksheet

✅ Passport

✅ IELTS

সাধারণত

👉 IELTS Overall 6.0–6.5 (কোনো ব্যান্ড 5.5 এর নিচে না)
(বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হতে পারে)

✅ Motivation Letter

✅ CV (সব বিশ্ববিদ্যালয়ে লাগে না)

🎓 's Program

# # যোগ্যতা

✔️ Bachelor Degree (৪ বছর অথবা সমমান)

CGPA যত বেশি হবে তত ভালো।

#প্রয়োজনীয়_কাগজপত্র

✅ Bachelor Certificate

✅ Bachelor Transcript

✅ Passport

✅ IELTS

সাধারণত Overall 6.5–7.0 (কোর্স অনুযায়ী পরিবর্তিত হয়)

✅ CV

✅ Motivation Letter

✅ Recommendation Letter

✅ Experience Certificate (যদি থাকে)

📄 অতিরিক্ত যেসব কাগজ লাগতে পারে/কিছু বিশ্ববিদ্যালয় চাইতে পারে

* Portfolio (Design/Architecture)
* GRE/GMAT (কিছু Business Program)
* Research Proposal (Research Master's)
* English Medium Certificate (কিছু ক্ষেত্রে)

#🇳🇱 আবেদন করার ধাপ

👉 Step 1

পছন্দের বিশ্ববিদ্যালয় নির্বাচন করুন।

👉 Step 2

কোর্স নির্বাচন করুন।

👉 Step 3

ভর্তির শর্ত (Admission Requirements) ভালোভাবে পড়ুন।

👉 Step 4

সব কাগজ Scan করে PDF বানান।

👉 Step 5

Studielink-এ অ্যাকাউন্ট খুলুন।

Studielink হলো নেদারল্যান্ডসের অফিসিয়াল আবেদন প্ল্যাটফর্ম।

👉 Step 6

Studielink-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে আবেদন করুন।

👉 Step 7

বিশ্ববিদ্যালয়ের Portal-এ Login করে

👉Documents Upload
👉 Motivation Letter
👉 CV
👉 IELTS
Submit করুন।

👉 Step 8

Admission Fee থাকলে পরিশোধ করুন।

👉 Step 9

Offer Letter পাওয়ার জন্য অপেক্ষা করুন।

👉 Step 10

Offer Accept করুন।

👉 Step 11

Tuition Fee পরিশোধ করুন।

👉 Step 12

এরপর Visa (MVV) এবং Residence Permit-এর জন্য আবেদন হবে।

সাধারণত বিশ্ববিদ্যালয়ই এই আবেদন প্রক্রিয়ায় সহায়তা করে।

💰 #আবেদন_করতে_কত_টাকা_লাগে?



সব বিশ্ববিদ্যালয়ে লাগে না। সাধারণত €75–€150

👉 Tuition Fee


প্রতি বছর €8,000–€18,000

's
প্রতি বছর €10,000–€25,000

🏠

প্রতি মাসে আনুমানিক

€900–€1,500 এর মধ্যে রয়েছে

* বাসা ভাড়া
* খাবার
* স্বাস্থ্য বীমা
* যাতায়াত
* অন্যান্য ব্যক্তিগত খরচ

💼

আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণত

* সপ্তাহে সর্বোচ্চ ১৬ ঘণ্টা (সেমিস্টারের সময়) কাজ করতে পারেন (নিয়ম ও ওয়ার্ক পারমিটের শর্ত প্রযোজ্য)।

📅 কখন আবেদন করবেন?



আবেদন শুরু

October–November



সব বিশ্ববিদ্যালয়ে থাকে না।

যেসব বিশ্ববিদ্যালয়ে থাকে সেখানে সাধারণত June–October এর মধ্যে আবেদন করতে হয়।

#শেষ_কথা

নেদারল্যান্ডসে পড়াশোনা করতে চাইলে আগে থেকেই পরিকল্পনা করুন। বিশ্ববিদ্যালয়ভেদে ভর্তি শর্ত, খরচ এবং ডেডলাইন ভিন্ন হতে পারে। তাই আবেদন করার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বশেষ তথ্য যাচাই করুন।

আপনার যদি নেদারল্যান্ডসে Bachelor বা Master's নিয়ে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট করুন। আমি পরবর্তী পোস্টে স্কলারশিপ, স্টুডেন্ট ভিসা, পার্ট-টাইম জব নিয়ে বিস্তারিত লিখব।🇳🇱📚

অনলাইন হয়রানি কোনো "মজা" নয়, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।অনেকেই মনে করেন বারবার ইনবক্সে মেসেজ দেওয়া, অযাচিতভাবে কল বা ...
11/07/2026

অনলাইন হয়রানি কোনো "মজা" নয়, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।

অনেকেই মনে করেন বারবার ইনবক্সে মেসেজ দেওয়া, অযাচিতভাবে কল বা ভিডিও কল করা, ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে একজন নারীকে অনুসরণ (Stalking) করা, ব্যক্তিগত জীবন নিয়ে অশোভন মন্তব্য করা বা বারবার যোগাযোগের চেষ্টা করা—এসব সাধারণ বিষয়। বাস্তবে এগুলো কারও ব্যক্তিগত স্বাধীনতা ও নিরাপত্তার ওপর আঘাত এবং অনেক ক্ষেত্রেই আইনের চোখে অপরাধ।

যদি কোনো নারী স্পষ্টভাবে যোগাযোগ করতে না চান, তারপরও বারবার মেসেজ, কল বা ভিডিও কল দিয়ে বিরক্ত করা, ভুয়া আইডি থেকে যোগাযোগ করা, ব্যক্তিগত তথ্য নিয়ে অপপ্রচার করা, অশ্লীল বা যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানো কিংবা অনলাইনে স্টকিং করা—এসব আচরণের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।

প্রয়োজন অনুযায়ী নিম্নোক্ত আইনি বিধান প্রযোজ্য হতে পারে—

সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫:-
অনলাইনে নারী বা শিশুর প্রতি হয়রানি, যৌন হয়রানি বা ডিজিটাল মাধ্যমে অপরাধের ক্ষেত্রে কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৫০৯:-
কোনো নারীর শালীনতা বা মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কথা, অঙ্গভঙ্গি বা আচরণের জন্য সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড, অথবা জরিমানা, অথবা উভয় দণ্ড হতে পারে।

দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৫০৬:-
হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের ক্ষেত্রে অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ ২ বছর থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড, অথবা জরিমানা, অথবা উভয় দণ্ড হতে পারে।

দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৫০৭:-
পরিচয় গোপন রেখে বা ভুয়া পরিচয়ে হুমকি দিলে অতিরিক্ত শাস্তির বিধান রয়েছে।

মনে রাখুন, "না" মানে "না"। কেউ যোগাযোগ করতে না চাইলে তাকে বারবার বিরক্ত করা ভালোবাসা নয়, এটি হয়রানি। অনলাইনে একজন নারীর ব্যক্তিগত পরিসর, সম্মান ও নিরাপত্তাকে সম্মান করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

আপনি বা আপনার পরিচিত কেউ যদি এ ধরনের সাইবার হয়রানির শিকার হন, তাহলে সব স্ক্রিনশট, কল লগ, চ্যাট ও অন্যান্য প্রমাণ সংরক্ষণ করুন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করুন।

সচেতন হোন, অন্যকে সম্মান করুন, সাইবার অপরাধের বিরুদ্ধে সোচ্চার হোন।

বিশেষ দ্রষ্টব্য :- আমি এইসকল হয়রানি প্রমান গুলো আমার পেইজে পোস্ট করলাম পরবর্তীতে কেউ যদি এমন ধরনের কাজ করেন তাহলে সরাসরি আইনি ব্যবস্থায় যাবো। মজা করে হলেও যেনো এমন হয়রানি আর কারো দাড়া না হয়।

এখনি সকলেই সর্তক হয়ে যান পরবর্তীতে সমস্যা আপনাদের হবে কারন ডাটা আপনার স্কিন থেকে মুছে গেলোও কখনোই সার্ভার থেকে মুছবে না।





Be extra, extra because you will never be this age again 🤍         ゚
08/07/2026

Be extra, extra because you will never be this age again 🤍


কথায় আছে কষ্টের ফল মিঠা হয়, কথাটা কতটা সত্যি তার প্রামণ আমি প্রতিদিন, প্রতিনিয়ত পাচ্ছি। বেশ কিছু দিন আগেই একটা অপারেশনের...
25/06/2026

কথায় আছে কষ্টের ফল মিঠা হয়,
কথাটা কতটা সত্যি তার প্রামণ আমি প্রতিদিন, প্রতিনিয়ত পাচ্ছি।

বেশ কিছু দিন আগেই একটা অপারেশনের বেড থেকে উঠে আসলাম এখনো নানান ধরনের ঔষধ আর চেক আপ চলছেই তবুও অপারেশনের ১৫ দিনের মাথায় সেলাই করা পেট নিয়েই আবার দৌড়ে এসেছিলাম রংপুরে নিজের স্বপ্ন পুরনের জন্য ছুটে।

কোমরের অ্যানেস্থেসিয়ার ব্যাথা এখনো কমেনি। প্রতিটা জার্নির পরে কোমরের হাড় থেকে শুরু করে স্পাইনাল-কট পর্যন্ত প্রচুন্ড ব্যাথা করে সেই সাথে অপারেশনের সেলাই এর ব্যাথা তো আছেই তার সাথে যুক্ত হয়েছে নতুন যন্ত্রণা নার্ভের সমস্যা এক সাথে এতো গুলো সমস্যা আর উপরন্তু মানসিক চাপ। তবুও কিছু মানুষ অমানুষ বা বিবেকহীন এর মতো কর্থাবার্তা বলে বসবে।

রংপুরে ক্লাস করি তিন দিন করে আবার দৌড়ে যাই গাইবান্ধা। কারণ ছোট ভাই এর পরিক্ষা সামনেই। ওর পড়া দেখা পরিক্ষার প্রস্তুতি এক সাথে সব সামলাতে গিয়ে মাঝে মাঝে প্রচন্ড হিমসিম খাই, কান্না করি, ভেঙ্গে পড়ি। আবার সূর্য উদয়ের মতো নতুন ভাবে নিজেকে শক্ত করি।

বাসের ঝাকুনি, রিকশার ঝাকুনি এই সকল কিছু আরো ব্যাথাগুলো তিব্র করে তোলে। রোজ রাতে পেইন কিলার ছাড়া ঘুম আসে না। কান্না করি কোমরের নিচে কুশন বালিশ দিয়ে ঘুমাই নয়তো ঘুমাতে পারি না।

এর পরেও সকল কিছু নিয়ে দৌড়ে যাচ্ছি, কারন অমানুষ গুলোকে উচিত জবাব দিতে হবে। নিজের শেষ বিন্দু পর্যন্ত আমি চেষ্টা চালাবো বাকিটা উপর আলার কাছে চাওয়া। এতো এতো কষ্টের ফল যেনে তিনি আমাকে একটু হলেও মিঠা দেয়।

মা নেই জন্য যে মায়ের স্বপ্ন গুলো বাস্তবায়ন হবে না এমনটা না। আমি একা হাতেই নিজেকে এবং আমার ভাইকে মানুষের মতো মানুষ করে তুলবো। শিক্ষা দিক্ষা কোনো কিছুতেই আমার মা আমার কমতি রাখেনি তেমনি আমি আমার ভাইকেও গড়ে তুলবো।

ইনশাআল্লাহ।

রাত ১টা ১৯ মিনিট
২৫ এ জুন ২০২৬


20/06/2026

Never be depressed. One day, all your problems will be solved. Enjoy your time and cherish every moment ✌️

অনেক দিন থেকেই এমন টাইপ শার্ট খুঁজতেছিলা৷ গাইবান্ধা রংপুর ছান মারছি বাট এমন লং এন্ড সুতি শার্ট পাইনি যা গরমে পড়েও আরাম প...
17/06/2026

অনেক দিন থেকেই এমন টাইপ শার্ট খুঁজতেছিলা৷ গাইবান্ধা রংপুর ছান মারছি বাট এমন লং এন্ড সুতি শার্ট পাইনি যা গরমে পড়েও আরাম পাবো। তবে অবশেষে Rinayna পেইজে গিয়ে এইটা পেয়েছি।
প্রাইজ খুব বেশি না ৭৫০ টাকা যারা অনলাইন শপিং করেন তারা হয়তো জানেন যে এতো রিজেন্যবল প্রাইজে কাস্টমাইজেশন করে এতো সুন্দর কটনের শার্ট পাওয়া অসম্ভব।

বাট আই এম লাকি 🤧




https://www.facebook.com/share/19EnW3zEnw/

Restyle insta inspo 😛
03/06/2026

Restyle insta inspo 😛

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samia Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samia Jahan:

Shortcuts

Share