25/10/2015
বিসিএস সহ সকল চাকরির পরীক্ষায় এখন প্রায়ই
ছোট বেলার ছড়া কবিতার কবি ও ছড়াকারের
নাম আসতেছে । গুরুত্বদিন । আজ প্রথম দিলাম ২য়
পর্ব।
---------------------------------------------
----------------------
প্রভাতী
কাজী নজরুল ইসলাম
ভোর হল দোর খোল
খুকুমণি ওঠ রে,
ঐ ডাকে জুঁই-শাখে
ফুল খুকি ছোট রে।
------------------------------
ছুটি
রবীন্দ্রনাথ ঠাকুর
মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি,
আজ আমাদের ছুটি ও ভাই,
আজ আমাদের ছুটি।
----------------------------
ছড়া
আহসান হাবীব
ঝাঊয়ের শাখায় শন শন শন
মাটিতে লাটিম বন বন বন
বাদলার নদী থৈ থৈ থৈ
মাছের বাজার হৈ হৈ হৈ।
-----------------------------
কোন দেশে
সত্যেন্দ্রনাথ দত্ত
কোন দেশেতে তরুলতা
সকল দেশের চাইতে শ্যামল?
কোন দেশেতে চলতে গেলেই
দলতে হয় রে দূর্বা কোমল?
-------------------------------
সবার সুখে
জসীমউদ্দীন
সবার সুখে হাসব আমি
কাঁদব সবার দুখে,
নিজের খাবার বিলিয়ে দেব
অনাহারীর মুখে।
-----------------------------
কাজের লোক
নবকৄষ্ণ ভট্টাচার্য
মৌমাছি, মৌমাছি
কোথা যাও নাচি নাচি
দাঁড়াও না একবার ভাই।
------------------------------
আমার পণ
মদনমোহন তর্কালঙ্কার
সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারা দিন যেন আমি ভালো হয়ে চলি।
আদেশ করেন যাহা মোর গুরুজনে,
আমি যেন সেই কাজ করি ভালো মনে।
----------------------------------
মামার বাড়ি
জসীমউদ্দীন
আয় ছেলেরা, আয় মেয়েরা
ফুল তুলিতে যাই,
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই
----------------------------
বৃষ্টির ছড়া
ফররুখ আহমদ
বিষ্টি এল কাশ বনে
জাগল সাড়া ঘাস বনে,
বকের সারি কোথা রে
লুকিয়ে গেল বাঁশ বনে।
--------------------------
কানা বগীর ছা
খান মুহম্মদ মঈনুদ্দিন
ঐ দেখা যায় তাল গাছ
ঐ আমাদের গাঁ,
ঐ খানেতে বাস করে
কানা বগীর ছা।
-------------
হনহন পনপন
সুকুমার রায়
চলে হনহন
ছোটে পনপন
ঘোরে বনবন
কাজে ঠনঠন
বায়ু শনশন
---------------------
ট্রেন
শামসুর রাহমান
ঝক ঝক ঝক ট্রেন চলেছে
রাত দুপুরে অই।
ট্রেন চলেছে, ট্রেন চলেছে
ট্রেনের বাড়ি কই?
-----------------------------------
আমাদের ছোট নদী
রবীন্দ্রনাথ ঠাকুর
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে,
বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে।
পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।
--------------------------------------------
বাংলা ভাষা
জসিমউদ্দীন
আমার এমন মধুর বাংলা ভাষা
ভায়ের বোনের আদর মাখা।
মায়ের বুকের ভালবাসা।