10/02/2026
Rehnuma Ritu
SOC-17
প্রিয় রিতু,
প্রথমে আমার ভালোবাসা নিও। কেমন আছো তুমি? অনেকদিন তোমার সাথে দেখা হয় না। তোমায় আর ক্যাম্পাসে দেখি না। জানিনা আসো কি না।
হয়তো ভাবছো কে এই ব্যক্তি আমায় নিয়ে কনফো দিল? আসলে সহজে কাছে আসতে চাচ্ছি না। সহজে পাওয়া জিনিস বেশিদিন স্থায়ী হয় না। তাই নাম প্রকাশ করছি না।
আমি জানি তুমি স্বভাবে পর্দাশীল ও শালীন।
তাই খুব ভেবেচিন্তেই, পূর্ণ সম্মানের সাথে কথাটা বলছি। তোমার আচরণ, ভদ্রতা আর নিজেকে যেভাবে আগলে রাখো—এসব আমাকে মুগ্ধ করে। আমি কোনো তাড়াহুড়া বা নিজেকে প্রকাশ করতে চাই না কারণ ভালোবাসা দূর থেকে সুন্দর।
তুমি যদি এখন পড়াশোনা বা নিজের লক্ষ্যে মনোযোগ দিতে চাও, আমি সেটা পুরোপুরি সম্মান করি। তোমার সিদ্ধান্ত যাই হোক, আমি তা মর্যাদার সাথে মেনে নেব। আমি শুধু চেয়েছি—আমার অনুভূতিটা তুমি জানো।
আমি কবি না নয়তো কাব্যের ভাষায় প্রেম নিবেদন করতাম। তবে এটুকু বলতে চাই,আমি তোমাকে কোনো কামনা ছাড়াই ভালোবাশি।
ইতি,
তোমার রাজ্যের অচেনা পথিক