23/08/2026
ভারতের ছয় বছরের এক বাচ্চা মারা গেছে। বলা হচ্ছে হোমওয়ার্ক না করে আসার ফলে টিচার শাস্তি হিসাবে তাকে চড় মেরেছে। ভিডিও যদি দেখে থাকেন, বাচ্চাটা আগেই অনেক ভয়ে ছিলো এবং বার বার টিচারকে অনুরোধ করছিলো। টিচার চড় মারার পর পরই বাচ্চাটা ঢলে পড়ে মারা যায়। বাচ্চাটা মুলত মারের চাইতে, মার খাবার ভয়েই মারা যায়। প্রশ্ন হচ্ছে এত ছোট একটা বাচ্চাকে কি আসলেই শাস্তি দেওয়া দরকার ছিলো? ৬ বছরের একটা শিশু কি বোঝে? বিদেশে এই বয়সের বাচ্চার সাথে টিচাররা বন্ধুর মত খেলাধুলা করে, বেসিক কিছু বিষয় ক্লাসরুমেই শেখায়। অনেকে বলেন টিচাররা না মারলে বাচ্চারা মানুষ হয় না। তারা নাকি মার খেয়েই মানুষ হয়েছে। প্রশ্ন হচ্ছে ইউরোপ-আমেরিকাতে তো টিচাররা আমাদের টিচারদের মত শাস্তি দেয় না। তারা কিভাবে মানুষ হলো? তারা তো আমাদের মত দুর্নীতি, ধর্ষন, নারীর প্রতি অবমাননায় বিশ্ব চ্যাম্পিয়ন না। একটা বাচ্চাকে পেটে ধরতে, জন্ম নেবার পর থেকে ৫-৬ বছর বড় করা অনেক কষ্টের কাজ। যারা বাচ্চা না পেলেছে তারা ছাড়া এটা কেউ বুঝবে না। নিজের বাচ্চার মত অন্যের বাচ্চার প্রতিও সবাদ সদয় হোন এই অনুরোধ সবার প্রতি