21/12/2025
জুলাইয়ের আন্দোলন কোনো দলের দান ছিল না।
এটা ছিল ছাত্র-জনতার রক্ত, ঘাম আর সাহসের ফল।
যারা দলীয় পতাকা ছাড়া রাস্তায় নেমেছিল,
যারা জানতো না কাল বাঁচবে কি না—
তারাই জুলাই যোদ্ধা।
বিএনপি যদি সত্যিই এই আন্দোলনের মূল শক্তি হতো,
তাহলে তাদের একার আন্দোলন এতদিন ব্যর্থ হলো কেন?
দলীয় স্বার্থে রাস্তায় নামা আর
রাষ্ট্রীয় দমননীতির বিরুদ্ধে জীবন বাজি রাখা—
এই দুইটা এক জিনিস না।
ইতিহাস বানানো হয় রক্ত দিয়ে,
পোস্টার দিয়ে নয়।
আর ইতিহাসের মালিক হয় সাহসীরা—
সুযোগসন্ধানীরা না।