Be A Designer / Developer

Be A Designer / Developer Learn, How To Be A Web Designer. You can find here web based tutorials, tips and many more. Stay con Learn, How To Be A Web Designer

অনলাইনে অনেকেই লারাভেলের কোর্স খুঁজেন প্রায়ই চোখে পরে। তাদের জন্য বাংলায় একটি ফ্রি লারাভেল কোর্স শেয়ার করলাম। কোর্সটি লা...
18/02/2024

অনলাইনে অনেকেই লারাভেলের কোর্স খুঁজেন প্রায়ই চোখে পরে। তাদের জন্য বাংলায় একটি ফ্রি লারাভেল কোর্স শেয়ার করলাম। কোর্সটি লারাভেলের লেস্টেস্ট ডকুমেন্টেশন ফলো করে তৈরি করা হয়েছে।

অনলাইনে দেখতে পারেন বা ডাউনলোড করেও নিতে পারেনঃ https://shortlinkshare.com/a-sl/6L3a0eC85b

  দিয়ে  #ব্লগিং এবং  #এ্যাফিলিয়েট_মার্কেটিং-এর জন্য হিউম্যান কোয়ালিটি আর্টিকেল লিখুন এক ক্লিকেই!সত্যি অবাক হবেন আর্টিকেল...
26/07/2023

দিয়ে #ব্লগিং এবং #এ্যাফিলিয়েট_মার্কেটিং-এর জন্য হিউম্যান কোয়ালিটি আর্টিকেল লিখুন এক ক্লিকেই!

সত্যি অবাক হবেন আর্টিকেল কোয়ালিটি দেখে। নিজে ব্যবহার করে তারপর রিভিউ দিচ্ছি।

আর হ্যাঁ, এই পোস্টে আমার রেফারেল লিঙ্ক ক্লিক করে সাইনআপ করে আপনি যেকোনো পেইড প্ল্যান পারচেজ করলেই আপনাকে এক্সট্রা ৫০,০০০ ক্রেডিট এক্সট্রা গিফট দেয়া হবে।

কে না চায় গিফট পেতে? রেফারেল লিঙ্কঃ https://app.affpilot.com/signup/C2YkNC0p

পেইড প্ল্যানে সাইনআপ করে আমাকে ইনবক্স করুণ আপনার ইমেইল/ইউজার নেম। :D

সবচেয়ে গুরুপ্তপূর্ন ফিচার রিসেল্টলি তারা রিলিজ দিয়েছে, সেটা হলঃ এ্যামাজন এপিআই ছাড়াও রিভিউ আর্টিকেল লিখতে পারবেন, যেটা আমার জানা মনে অন্যান্য টুলস দিয়ে এখনও সম্ভব না।

ফ্রি ট্রায়াল প্ল্যানে আপনি প্রত্যেক টাইপের একটি করে আর্টিকেল লিখে কোয়ালিটি যাচাই করে নিতে পারবেন। তাই, পেইড প্ল্যান নেয়ার আগে যাচাই করার সুযোগ আছে।

ফ্রীতে আর্টিকেল লিখতে সাইন আপ করুন এখানেঃ https://app.affpilot.com/signup/C2YkNC0p

✅ টোটাল প্রসেসটাই অটোমেটেড। আপনার কাজ শুধু একটা টপিক বা কিওয়ার্ড ইনপুট দেয়া! আর্টিকেল লেখা থেকে শুরু করে পোস্ট পাবলিশ করা পর্যন্ত সবই করবে Affpilot AI

✅ ১০০% ইউনিক আর্টিকেল যা রিডার ফ্রেইন্ডলি। অর্থাৎ আপনি বুঝতেই পারবেন না এটা কোনো AI টুল লিখেছে!

✅ Info আর্টিকেলের এর পাশাপাশি Amazon Affiliate Marketing এর Top 10 Product Review আর্টিকেল লেখার জন্যেও রয়েছে দারুন সব ফিচারস।

ভিডিও টিউটোরিয়াল দেখুন ইউটিউবেঃ https://www.youtube.com/

:D :D
24/02/2022

:D :D

 # # # # # # ওয়েব ডিজাইন শেখার খুটিনাটি  # # # # # #ওয়েব ডিজাইন শিখতে গিয়ে অনেকের মনে অনেক প্রশ্নের উদ্ভব হয়। তাদের জন্য...
21/04/2021

# # # # # # ওয়েব ডিজাইন শেখার খুটিনাটি # # # # # #

ওয়েব ডিজাইন শিখতে গিয়ে অনেকের মনে অনেক প্রশ্নের উদ্ভব হয়। তাদের জন্য এই লেখাটি।

প্রথমে এইচটিএমএল শিখতে হবে। এইচটিএমএলকে স্টাইল করার জন্য সিএসএস শিখতে হবে। সিএসএস এর ২ এবং ৩ ভার্শন আছে। আসলে লাউ আর কদু একই। কোনটা ২ কোনটা ৩ এটা নিয়ে মাথা না ঘামিয়ে শিখতে থাকুন। অবশ্য এইচটিএমএল ৫ একটু ডিফারেন্ট।

সাইট ডিজাইন করার আগে ফটোশপে মকআপ তৈরী করা হয়। এই ফটোশপ ফাইলকে পিএসডি বলা হয়। পিএসডি করার পর এটাকে এইচটিএমএল এ রুপান্তর করতে হয়। এই কাজটিকে বলা হয় পিএসডি টু এইচটিএমএল।

এইচটিএমএল ও সিএসএস দিয়ে সাইট বানানো হলে, সাইটে এনিমেশন, স্লাইডশো ইত্যাদি করার জন্য জাভাস্ক্রিপ্ট দরকার হয়। এটা হল সাইটের মেকআপ বক্স।

সাইট বানানো হয়ে গেলে এটা কে রেস্পনসিভ করতে হয়। রেস্পনসিভ অর্থ হল, বিভিন্ন স্ক্রীন সাইজ অনুযায়ী সাইটকে প্রদর্শনের ব্যাবস্থা করা। রেস্পনসিভ করার জন্য অনেক ফ্রেমওয়ার্ক আছে। যেমনঃ লেস ফ্রেমওয়ার্ক, গামবী, ফাউন্ডেশন, এইচটিএমএল কিকস্টার্ট, টুইটার বুটস্ট্র্যাপ, স্কেলেটন, এইচটি এম এল ৫ বয়লারপ্লেট, মন্টেজ, স্প্রাউটকোর, যেব্রা, ক্রিয়েট যেএস ইত্যাদি।

এরপর সাইটকে ডায়নামিক করার জন্য সার্ভার সাইড স্ক্রিপ্টিং দরকার। অর্থাৎ সাইটে ফর্ম থেকে কোন তথ্য ডাটাবেজে স্টোর করার জন্য এবং ডাটাবেজে সংরক্ষিত তথ্য রিট্রিভ করার জন্য স্ক্রিপ্টিং করা দরকার। এজন্য দুইটা পেয়ার আমি বলব এখানে। একটা হল পিএইচপি ও মাইএসকিউএল, অন্যটি এএসপি ও এমএমএসকিউএল সার্ভার ২০০৮।

অনেকে স্প্যান ট্যাগ ইত্যাদি ছোট খাট বিষয় নিয়ে খুব ভাবেন। অনেক ডিজাইনার স্প্যান ট্যাগ ছাড়াই ডিজাইন করে থাকেন। টেন্সিত হবার কারন নেই।

এবার সিএমএস নিয়ে কথা বলি। সবচেয়ে জনপ্রিয় সিএমএস হল ওয়ার্ডপ্রেস। সিএমএস এর সুবিধা হলঃ অনেক কিছুই করে দেয়া থাকে, অল্প সময়ে সাইট ডিজাইন করা যায়। প্রচুর প্লাগিন পাওয়া যায়। প্লাগিন ব্যাবহার করে সময় বাচিয়ে সাইট তৈরী করতে সিএমএস এর জুড়ি নেই।

অনেকে সিএমএস কে ঘেন্না করেন। আসলে ‘র’ কোডিং জানা থাকলে সিএমএস কাস্টোমাইজ করতে পারবেন নিজের পছন্দ অনুযায়ী।

অন্য আরেকটি জনপ্রিয় সিএমএস হল জুমলা। জুমলা এর সিকিউরিটি ওয়ার্ডপ্রেসের চেয়ে কম, তাই অনেকে এটা পছন্দ করেন না।

ইকমার্স সাইট বানানোর জন্য ওয়ার্ডপ্রেসে প্লাগিন পাওয়া যায়। wp-ecommerce এরকম একটি প্লাগিন। জুমলাতেও ইকমার্স সাইট বানানোর জন্য প্লাগিন পাওয়া যায়। এরকম একটি প্লাগিন হলঃ Virtuemart.

ইকমার্স সাইট বানানোর জন্য স্পেশ্যাল কিছু সিএমএস আছে। যেমনঃ Opencart, Tomatocart, Zen cart, OsCommerce, NopCommerce, BigCommerce, PrestaShop, WooCommerce ইত্যাদি।

ইকমার্স সাইট বানানোর জন্য সাইটে পেমেন্ট মেথড ইন্ট্রিগেট করতে হয়। ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত হলঃ PAYPAL। আরো অন্যান্য মেথডের মধ্যেঃ Payoneer, Payza, Skrill (Moneybookers), Authorize.Net, Amazon Payments, Google Wallet, Neteller, Wirecard, ModusLink, Fortumo ইত্যাদি সহ আরো অনেক আছে।

এসব পেমেন্ট মেথড কিভাবে সাইটে ইন্ট্রিগেট করতে হয় তা ঐ পেমেন্ট মেথডের সাইটের হেল্প ফাইলে বা সাপোর্টে পাওয়া যায়।

অনেকে সাইটে ফেসবুক লাইকবক্স, শেয়ার বাটন, পিন্টারেস্ট, টুইটার, গুগল+ ইত্যাদি শেয়ার/লাইক বাটন এড করতে চায়। এগুলো সংশ্লিষ্ট সাইটে পাওয়া যায়। গুগলে সার্চ করলে লিঙ্ক পেয়ে যাবেন। হয় ওরা আইফ্রেম কোড অথবা লিঙ্ক অথবা এইচটিএমএল কোড দেবে। কপি করে সাইটে পেস্ট করে দেবেন।

গুগল ম্যাপ বসানোর জন্য গুগল ম্যাপের লিঙ্কে গিয়ে স্থান, উইডথ/হাইট ঠিক করে দিলে নির্দিষ্ট মাপের ও স্থানের ম্যাপ পেয়ে যাবেন। কোড জেনারেট করে সাইটের এইচটিএমএল কোডে বসিয়ে দেবেন।

ওয়েবসাইট বা ওয়েব বেজড কোন সফটওয়্যার/অ্যাপ্লিকেশান, যেকোনো কিছু ডেভেলপমেন্ট শুরু করার পূর্বেই আমরা একটি বিষয় নিয়ে হাজারো ...
26/02/2021

ওয়েবসাইট বা ওয়েব বেজড কোন সফটওয়্যার/অ্যাপ্লিকেশান, যেকোনো কিছু ডেভেলপমেন্ট শুরু করার পূর্বেই আমরা একটি বিষয় নিয়ে হাজারো দ্বিধাদণ্ডে ভুগি, আর সেটা হলঃ

১। ওয়েবসাইট/সফটওয়্যার ডেভেলপমেন্ট করার আগেই ডোমেইন হোস্টিং কিনবো নাকি, ডেভেলপমেন্টে সম্পন্ন হবার পর?
২। কম দামে ডোমেইন হোস্টিং কিনবো নাকি বেশি দামে?
৩। দাম কম হোক বা বেশি, আমি ঠিকঠাক সাপোর্ট পাবো তো?
৪। আগে কিনে ফেললে পরে আমার ওয়েবসাইট/সফটওয়্যারের সাথে কনফিগারেশন মিলবে তো?

এমন আরও নানান রকম প্রশ্ন আপনাদের মনে জাগে। প্রশ্ন জাগাটাই স্বাভাবিক! তাই না?

যারা এমনসব প্রশ্নের সম্মুখীন হোন এবং দ্বিধায় পড়েন, তাদের সবার কথা বিবেচনা করে, আজ শেয়ার করলাম ডোমেইন হোস্টিং নিয়ে মেগা সেরিজ! বিফলে যাবে না একটা মিনিটও!

ফ্রি পড়াশুনা করুন প্রশিক্ষক প্ল্যাটফর্মেঃ https://proshikkhok.com/domain-hosting

যেকোনো মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। 🙂

ইন্টারনেটে কোন একটি ওয়েবসাইটের নাম বা ঠিকানাকে ডোমেইন বলা হয়। একইভাবে হোস্টিং হচ্ছে ইন্টারনেটে কোন একটি জায়গা, য...

Anybody in this page(among the developer) tried it? Seems pretty good!
20/12/2020

Anybody in this page(among the developer) tried it? Seems pretty good!

Developer-oriented, front-end framework with VueJS components for best-in-class high-performance, responsive websites, PWA, SSR, Mobile and Desktop apps, all from the same codebase. Sensible people choose Vue. Productive people choose Quasar. Be both.

নিজেই নিজের ওয়েবসাইট তৈরি শিখি - পর্বঃ ১ (বিগেনার সিরিজ)ওয়েবসাইট তৈরি করতে বেসিক্যালি ২টি ল্যাংগুয়েজ জানতে হবেই। তার মধ্...
25/09/2020

নিজেই নিজের ওয়েবসাইট তৈরি শিখি - পর্বঃ ১ (বিগেনার সিরিজ)

ওয়েবসাইট তৈরি করতে বেসিক্যালি ২টি ল্যাংগুয়েজ জানতে হবেই। তার মধ্যেই একটি হচ্ছে, HTML. HTML-এর পুরো অর্থ Hyper Text Markup Language. HTML মূলত কোন প্রোগ্রামিং Language নয়। এটি একটি Markup Language. Markup Language হলোMarkup Tags এর সমন্বিত রুপ। Markup Tags গুলোই বলে দেয় ওয়েব পেইজটির ছবি, বর্ণনা, শব্দ বা ভিডিও কিভাবে বর্ণনা করবে বা শো করবে বা কাজ করবে। সুতরাং, বলা যায় Markup Tags বা HTML Tags- ই হলো ওয়েবের প্রাণ শক্তি। আরও বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানবো।

HTML শিখতে যা যা লাগবেঃ
১। একটি ওয়েব ব্রাউজার। যেমনঃ গুগল ক্রম, ফায়ারফক্স। - আপনি যেটায় কমফোর্ট ফিল করেন, সেটাই ইউজ করেন।
২। একটি কোড এডিটর সফটওয়্যার। যেমনঃ নোটপ্যাড++, সিম্পল এবং সহজ।
এবারে চলুন আমাদের প্রথম ক্লাস শুরু করা যাক...

HTML ডকুমেন্ট পরিচিতিঃ
একটি HTML ডকুমেন্ট এর ফাইল এক্সটেনশন হয় .html. মনে করুন, ফাইলের নাম Class 1. সুতরাং HTML ফাইল হিসাবে এর এক্সটেনশন হবে .html, তাহলে ফাইলটির সম্পূর্ন নাম হবে class1.html.

ক) একটি HTML ডকুমেন্ট এর প্রধানত দুটি অংশ থাকেঃ
১. হেড/হেডার(head) এবং
২. বডি(body)।

খ) সম্পূর্ণ HTML ডকুমেন্ট ফরমেটটি ঠিক এরকম-


HTML Class # 1


Hello! This is my first HTML class.



গ) বর্ননাঃ একটি HTML ডকুমেন্ট এর একদম শুরুতে একদম শেষে লিখতে হয়। এটা W3 Consortium এর নিয়ম। আপনি যদি অন্য ফরমেটের ডকুমন্টে করতে চান তবে সেক্ষেত্রেও একই নিয়ম হতে হবে। যেমন PHP এর ফরমেট শুরুতে

HTML এর কিছু ট্যাগ বাদে প্রায় সব গুলোরই শুরু(Staring) এবং শেষ(Ending) ট্যাট আছে। সেরকম হেডার ট্যাগ এর শুরু এবং শেষ , তবে টাইটেল প্রদর্শন করবে ব্রাউজারের টাইটেল বারে। এই শুরু এবং শেষের মাঝে আরো অনেক নেস্টেড(যারা অন্য তথ্য বহন করে) ট্যাগ আসবে। এগুলোর ইলিমেন্ট গুলো কখনই ফ্রন্টইন্ড এ প্রদর্শন করবে না। তবে, বডি শুরু এবং শেষ এর মাঝে যেকোন লিখা, ইমেজ, ভিডিও মার্কাপ এর নিয়ম অনুযায়ী যেভাবেই লিখবেন সেভাবেই এগুলো ফ্রন্টইন্ডে প্রদর্শন করবে। যেমনটা আমি লিখেছি বডি এর প্যারাগারাফ ট্যাগ এর মধ্যে:

Hello! This is my first HTML class.

উপরের খ) নম্বর এর অংশটুকু নোটপ্যাডে কপি পেষ্ট করে সেভ করুন class1.html বা অন্য যে নামে আপনার ইচ্ছা। তবে ফাইল টাইপ .html অবশ্যই লিখতে বা নির্বাচন করতে হবে।

ব্রাউজারে আউটপুট পাবেন এমনটিঃ http://prntscr.com/ung4qk

চেষ্টা করুন। না পারলে, কমেন্ট সেকশনে জানান। :)

ধন্যযোগ সবাইকে!

ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে চাইলে নিজের স্টেপগুলো ফলো করে কাজ শিখুন। আমি নিজেই এভাবে ওয়েব ড...
18/05/2020

ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে চাইলে নিজের স্টেপগুলো ফলো করে কাজ শিখুন। আমি নিজেই এভাবে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখেছি এবং এখনও শিখছি, কারণ আপনি যে কোন প্রফেশনেই যান না কেনও, আপনাকে সবসময় শেখার মানুষিকটা নিয়ে থাকতে হবে।

নিজে প্রোফেসনাল স্কিল গড়তে এভাবে শিখতে থাকুনঃ

ওয়েব ডিজাইন সেক্টরঃ
১) ব্যাসিক এইচটিএমএল সিএসএস কোডিং,
২) লেআউট ডিজাইন ( ফ্লুইড, ফিক্সড, ফ্লেক্সিবল ),
৩) পিএসডি টু এইচটিএমএল,
৪) রেস্পন্সিভ ডিজাইন,
৫) কমপক্ষে একটি সিএসএস ফ্রেমওয়ার্ক, যেমনঃ বুটস্ট্রাপ অথবা ফাউন্ডেশন।
৬) আইকোনিক ফন্ট। যেমনঃ ফন্টওসাম, ফ্লাটআইকন, আইকোফন্ট।
৭। জাভাস্ক্রিপ্ট এবং জেকুয়েরি বেসিক

ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরঃ
১। পিএইচপি বেসিক,
২। ওয়ার্ডপ্রেস বেসিক (কোডিং ছাড়াই সাইট তৈরি করা শিখুন)
৩। ওয়ার্ডপ্রেস থিম / প্লাগিন ডেভেলপমেন্ট করা শিখতে পারেন
৪। পিএইচপি ওওপি এবং ফ্রেমওয়ার্ক (অ্যাডভান্স)
৫। মাইএসকিউএল/ মাইসিকুয়েল (অ্যাডভান্স)
৬। জাভাস্ক্রিপ্ট (অ্যাডভান্স)

আসলে শেখার শেষ নাই। কেউ আপনাকে পারফেক্ট গাইডলাইন দিতে পারবে না। তবে, আমি যেভাবে বললাম এরপরও আরও অনেক কিছু সামনে আসবে, সেগুলো আস্তে আসতে শিখতে হবে সময় + ডিমান্ড অনুযায়ী।

~ ধন্যবাদ।

ফ্রি’তে ওয়েবসাইট তৈরি করার ৫টি অনলাইন প্ল্যাটফর্মইন্টারনেটে নিজের একটি ওয়েবসাইট থাকলে একটু অন্যরকম লাগে, তাইনা? আপনি হয়ত...
03/05/2020

ফ্রি’তে ওয়েবসাইট তৈরি করার ৫টি অনলাইন প্ল্যাটফর্ম

ইন্টারনেটে নিজের একটি ওয়েবসাইট থাকলে একটু অন্যরকম লাগে, তাইনা? আপনি হয়তো শখের বসেই ওয়েবসাইট চালাবেন। হয়তো নিজের মনের ভাব প্রকাশ করবেন ব্লগ আকারে অথবা আপনার জ্ঞানকে অন্যদের মধ্যে ছড়িয়ে দিবেন ওয়েবসাইটের মাধ্যমে।

কিন্তু, নিজের খেয়ে বনের মোষ কতক্ষণ আর তাড়াবেন? অথবা আপনি হয়তো ভাবছেন, ফাইনান্সিয়াল ইনভেস্টমেন্ট যাবার আগে ফ্রি’তেই একবার ওয়েবসাইট চালানোর মজাটা নেয়া গেলে মন্দ হয়না। তাইনা?

জী, আপনাদের জন্য আমার আজকের এই আর্টিকেল। সহজভাবে বুঝানোর চেষ্টা করবো, তাই মন দিয়ে পড়বেন, না বুঝলে আস্ক করতে পারেন ইনবক্সে বা এখানেও কমেন্ট আকারেও।

তো চলুন শুরু করা যাক –

WordPress.com – ইন্টারনেটের সাথে সম্পৃক্ত খুব কম মানুষই আছেন যারা ওয়ার্ডপ্রেসের নাম শুনে নাই। সারা বিশ্বের ৩৬ শতাংশ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে চলে। ওয়ার্ডপ্রেস এতো জনপ্রিয়তা পাবার কারণ হচ্ছে, এটা সম্পূর্ন ফ্রি প্ল্যাটফর্ম। ওয়েবসাইট করা জন্য অনেক ফ্রি ডিজাইন পাওয়া যায়, যেটাকে আমরা “থিম” নামে জানি। আর প্রয়োজনীয় ফাংশনালিটি যুক্ত করতে চাইলে আছে লাখ লাখ ফ্রি “প্লাগিন”। যেগুলো দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কাজ করে ফেলতে পারবেন। তবে, সব থিম, প্লাগিন কিন্তু ফ্রি না। এমন অনেক থিম প্লাগিন আছে যা কিনে ইউজ করতে হবে। তবে, ফ্রিগুলো আপনার কাজ হয়ে যাবার সম্ভাবনা ৮০%-এর উপরে।
তবে, কিছু লিমিটেশন আছেন, যা আর্টিকেলের শেষে আলোচনা করেছি।

Blogger.com – ওয়ার্ডপ্রেসের পর ব্লগার ডট কম জনপ্রিয়। যেহেতু এটি গুগলের নিজেস্ব সার্ভিস, তাই এসইও(এটা সপর্কে না জেনে থাকলে, আমি জানাবো পরে) এর ব্যাপারে কিছু সুবিধা পাওয়া যায়। ওয়ার্ডপ্রেসের মত ব্লগারেও অনেক ফ্রি ডিজাইন(টেমপ্লেট) পাওয়া যায় যা দিয়ে আপনি ওয়েবসাইট সাজিয়ে নিতে পারবেন। তবে, এখানে প্লাগিনের কোন ফ্যাসিলিটি নাই। যা কাজ করতে হয়, সব ডিজাইন নির্ভর এবং নিজে কোডিং পারলে কাস্টমাইজ করে নিতে পারবেন।

Wix.com – ফ্রি প্ল্যাটফর্ম হিসেবে উইকস-কে বলতে পারে বর্তমান ওয়েবের মডার্ন যুগ! ফ্রি প্ল্যাটফর্ম হিসেবে উইকসে এমন অনেক ফিচার আছে যা ওয়ার্ডপ্রেস বা ব্লগারে সরাসরি এখনও আসে নাই। ওয়ার্ডপ্রেস ডট কমে কিছুটা আসছে, কিন্তু সেটাও পেইড ভার্সনে। যেমনঃ মনে করেন, ইকমার্স ফ্যাসিলিটি। এছাড়াও ওয়ার্ডপ্রেসের মত বিগ জায়েন্টদের সাথে পাল্লা দিতে তারা নিত্য নতুন ফিচার যুক্ত করেই চলছে। তবে, সেসব ফিচার সব পাবেন পেইড ভার্সনে। একবার নিজেই wix.com সাইটে ঘুরেই আসুন না। তাহলে নিজেই বুঝবেন।

Weebly.com – ওয়েবলি এর ফিচার অনেকটাই উইকসের। ফ্রি প্যাকেজে মোটামুটি বেশ অনেকগুলো কাজ করতে পারবেন। তবে এক্সটেনটেড ফিচার পেতে হলে পেইড ভার্সনে যেতে হবে।

Yola.com – ইয়োলা-কে বলতে পারেন ফ্রি’র মধ্যে সবচেয়ে কিপটা প্ল্যাটফর্ম। ফ্রি প্যাকেজে আপনি মাত্র ২টা পেজ তৈরি করতে পারবেন। তাই, এটা নিয়ে বেশি কিছু বলার নাই। নিজেই ঘুরে আসুন yola.com থেকে।

এগুলো বাদেও নেটে খুঁজলে আরও অনেক ফ্রি প্ল্যাটফর্ম পাবেন। তবে, এই ৫টি প্ল্যাটফর্ম উল্লেখযোগ্য।

এবার আসা যাক ওয়ার্ডপ্রেস সহ অন্যসবগুলো প্ল্যাটফর্মের সুবিধা-অসুবিধান নিয়ে আলোচনা করিঃ

সুবিধাঃ
১। ফ্রি ওয়েবসাইট চালানোর ফ্লেভার পাবেন সবগুলো প্ল্যাটফর্মেই।
২। আলাদা করে ডোমেইন হোস্টিং কিনতে হবে না।
৩। লাইফ টাইম ফ্রি চালাতে পারবেন।
৪। কোডিং জানতে নিজের মত কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন।
৫। ফাইনান্সিয়াল ইনভেস্টমেন্টের আগে কিছু হলেও ওয়েবসাইট চালানোর জ্ঞান অর্জন করতে পারবেন।

অসুবিধাঃ
১। আপনি নিজ ব্র্যান্ডে ওয়েবসাইট হবে না। যেমনঃ rangpursource.wordpress.com এভাবে সাইটের অ্যাড্রেস হবে। এটাকে সাবডোমেইন ব্রান্ডিং বলে।
২। ১/২ টি প্ল্যাটফর্ম বাদে, অন্যকেউই আপনাকে ভাল মত সাপোর্ট দিবে না। সো, প্রবলেমে পড়লে গুগল মামার শরণাপন্ন হয়া ছাড়া উপায় নাই।
৩। ফ্রি প্ল্যাটফর্ম হবার কারণে, আপনাকে তারা পেইড ভার্সনে যাবার জন্য বিভিন্ন বিজ্ঞাপন দেখাবে, যেটা আপনার কাছে বিরক্তির কারণ হতে পারে।
৪। ডোমেইন হোস্টিং যেহেতু কিনতে হচ্ছে না, তাই ওয়েবসাইটটিও আপনার নিজের কন্ট্রোলে থাকবে না। একটু টার্মস অ্যান্ড কন্ডিশনে না মিললে যেকোনো সময়, বুম!!
৫। নিজের কন্ট্রোলে না থাকার কারণে, সময় দিয়ে আপনি যত কনটেন্ট ওয়েবসাইট অ্যাড করে রাখবেন, সেগুলো হারিয়ে ফেলতে পারেন যদি কোন কারণে ওয়েবসাইট সাসপেন্ড করে দেয় টার্মস অ্যান্ড কন্ডিশনে না মিললে।

সুবিধা অসুবিধা সবই বললাম, আপনারা চাইলে গুগল করে চেক করে নিতে পারেন আরও কোন বিবিধা বা অসুবিধা আছে কিনা। তবে আমি আবারও বলবো, যাদের বিজনেসে সিরিয়াসনেস আছে, তারা ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইটের ১০০% কন্ট্রোল নিজের কাছে রাখতে পারেন। আর যাদের ইনভেস্টমেন্ট প্রবলেম বা হঠাৎ বুঝে উঠছেন না কি করবেন, তারা ফ্রি প্ল্যাটফর্মগুলো ইউজ করে দেখতে পারেন। তবে, কনটেন্টের ব্যাকআপ সবসময় নিজের কাছে রাখবেন। তাহলেই ফ্রি প্ল্যাটফর্মও আপনার জন্য নির্ভাবনার কারণ হতে পারে।

সো, বুঝাতে পারলাম তো? কমেন্টে জানাতে ভুলবেন না। কোথায় না বুঝলে কমেন্টে বা ইনবক্সেও জানাতে পারেন।

~ ধন্যবাদ।

Address

Rangpur
5400

Opening Hours

Monday 10:00 - 13:00
Tuesday 10:00 - 13:00
Wednesday 10:00 - 13:00
Thursday 10:00 - 13:00
Friday 10:00 - 13:00
Saturday 10:00 - 13:00
Sunday 10:00 - 13:00

Telephone

+8801741999641

Website

Alerts

Be the first to know and let us send you an email when Be A Designer / Developer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category