BATCH 2015 Of GMMHS

BATCH 2015 Of GMMHS Gobindaganj Govt high school is our pride �
Gobindaganj Govt.High School is stands on the central town area of Gobindaganj.It was established in 1912.[1]

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের ব্যাচ-১৫-এর বন্ধু মাকসুদুর রহমান সৌরভের আম্মা দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সা...
25/08/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমাদের ব্যাচ-১৫-এর বন্ধু মাকসুদুর রহমান সৌরভের আম্মা দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ বিকেল ৪টায় ইন্তেকাল করেছেন।
মরহুমার জানাজার নামাজ আজ রাত ৮টায় কোচাশহর আলুগাড়ি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
আল্লাহ তায়ালা মরহুমাকে ক্ষমা করে দিন, কবরকে নূরে ভরে দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন। 🤲

অভিনন্দন সবাইকে💐আমাদের গোবিন্দগঞ্জের স্নেহের ছোট ভাইয়েরা জিপিএ ফাইভের সর্বনিম্ন রেকর্ড গড়েছে,যেখানে গার্লস স্কুলের মেয়ের...
10/08/2026

অভিনন্দন সবাইকে💐
আমাদের গোবিন্দগঞ্জের স্নেহের ছোট ভাইয়েরা জিপিএ ফাইভের সর্বনিম্ন রেকর্ড গড়েছে,যেখানে গার্লস স্কুলের মেয়েরা অনেক এগিয়ে।
পরবর্তী ব্যাচেরা সতর্ক থাকুন, এটি অনেক খারাপ আভাস।

মানবিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন গোবিন্দগঞ্জ সরক...
01/08/2026

মানবিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ’১৫-এর বন্ধু অনন্তকে আজ ১ই আগস্ট দেখতে যান গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সদস্য জনাব মো. সানোয়ার হোসেন দিপু।

তার এই আন্তরিক খোঁজখবর ও সহমর্মিতার জন্য ব্যাচ ’১৫-এর পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সংকটের সময়ে এমন পাশে থাকা একজন মানুষের প্রতি সত্যিকারের দায়িত্বশীলতার পরিচয় বহন করে।

আমাদের প্রত্যাশা, সমাজের সকল শ্রেণির মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন অনন্তর চিকিৎসা ও পুনর্বাসনে এগিয়ে আসবেন। সবার সহযোগিতায় সে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরুক এই কামনা।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতালে) গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের  ব্যাচ'১৫ এর অনন্ত'র শারীরিক অবস্থার খোঁজ...
26/07/2026

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতালে) গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ব্যাচ'১৫ এর অনন্ত'র শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যান উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ এবং বিএনপির সিনিয়র নেতারা।
ব্যাচ পনেরোর পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা🙏
আশা করছি গোবিন্দগঞ্জের অন্যন্য জনপ্রতিনিধি,রাজনীতিবীদ,উপজেলা প্রশাসন এবং সকল মানবিক মানুষ অনন্তর এই কঠিন সময়ে তার পরিবারের পাশে থাকবেন। সকলের প্রচেষ্টায় সম্ভব তার সঠিক চিকিৎসা এবং পরবর্তী স্বাভাবিক পুনর্বাসন।

26/07/2026

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ চাপড়ীগঞ্জের গতকালের সড়ক দুর্ঘটনায় একটি পা হারিয়ে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৫ ব্যাচের সাবেক শিক্ষার্থী অনন্ত রায় ঢাকার পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ।
এ হৃদয়বিদারক ঘটনায় অনন্ত রায়ের অসহায় হতদরিদ্র পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু ও সহপাঠীদের মধ্যে গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে।
তার দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বিশাল অংকের আর্থিক সহযোগিতা একান্তই কাম্য । অনন্ত রায়ের উন্নত চিকিৎসার জন্য তার অসহায় হতদরিদ্র পরিবার কে আর্থিক সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ।

⛔বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি:
আমরা অনন্তের জন্য ফান্ড কালেক্ট করা শুরু করেছিলাম। সবার নজরে আসায় আমরা আলহামদুলিল্লাহ সকলের সহায়তায় পর্যাপ্ত পরিমাণ ফান্ড পেয়েছি। আমাদের আপাতত আর ফান্ড প্রয়োজন নাই। পরবর্তীতে যদি আবার প্রয়োজন পড়ে তাহলে আমরা আবার আপনাদের কাছে হাজির হবো। আপাতত আমরা ফান্ড কালেকশন বন্ধ করছি।)

25/07/2026

🚨 জরুরি রক্তের আবেদন (A+ Positive) 🚨
আমাদের গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ব্যাচ '১৫-এর এক বন্ধু অনন্ত রায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় তার একটি পায়ের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় জরুরি ভিত্তিতে A+ (এ পজিটিভ) রক্তের প্রয়োজন।
যারা বগুড়া বা গোবিন্দগঞ্জ এলাকায় অবস্থান করছেন এবং A+ (এ পজিটিভ) বা যেকোনো গ্রুপের রক্ত এক্সচেঞ্জ করে দিতে পারবেন। সে বর্তমানে টিএমএসএস মেডিকেল হাসপাতালে ভর্তি আছে। অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন।
একটি রক্তদান একটি জীবন বাঁচাতে পারে। সবাই পোস্টটি শেয়ার করুন, যাতে দ্রুত রক্তদাতা পাওয়া যায়।
আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করুন। সবাই তার জন্য দোয়া করবেন। 🤲

⛔বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি:
আমরা অনন্তের জন্য ফান্ড কালেক্ট করা শুরু করেছিলাম। সবার নজরে আসায় আমরা আলহামদুলিল্লাহ সকলের সহায়তায় পর্যাপ্ত পরিমাণ ফান্ড পেয়েছি। আমাদের আপাতত আর ফান্ড প্রয়োজন নাই। পরবর্তীতে যদি আবার প্রয়োজন পড়ে তাহলে আমরা আবার আপনাদের কাছে হাজির হবো। আপাতত আমরা ফান্ড কালেকশন বন্ধ করছি।

ঈদ মোবারক 🤍
27/05/2026

ঈদ মোবারক 🤍

📢আমাদের ব্যাচের প্রত্যেক টি বন্ধু তার নিজ নিজ অবস্থানে সফল হোক। চাকুরী জীবন,ব্যবসায়ীক জীবন,রাজনৈতিক জীবন,জনপ্রতিনিধি, ডা...
20/04/2026

📢
আমাদের ব্যাচের প্রত্যেক টি বন্ধু তার নিজ নিজ অবস্থানে সফল হোক।
চাকুরী জীবন,ব্যবসায়ীক জীবন,রাজনৈতিক জীবন,জনপ্রতিনিধি, ডাক্তার,ইঞ্জিনিয়ার,বিসিএস ক্যাডার,পুলিশ,সেনাবাহিনী,বিজিবি,পাইলট,আইনজীবী,প্রবাসী,ব্যাংকার,ফ্রিলান্সার,উদ্যোক্তা,শিল্পী যে যার অবস্থানে সফল হোক। এবং যারা এখনও তাদের জীবনের লক্ষ্যে পৌছাতে পারেনি,তারা অতি দ্রুত সফল হোক।
রাজনৈতিক মতাদর্শ, ব্যাক্তিগত পছন্দ,অপছন্দ থাকতেই পারে। এবং যারা রাজনীতি থেকে সরে গিয়েছে তাদেরকেও অভিনন্দন। সকলের মত কে সন্মান জানানো উচিত।

আমাদের বন্ধু আরজু মোহাম্মদ স্বাধীন,গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদ-প্রার্থী। সে অত্যন্ত নম্র,ভদ্র,শিক্ষিত এবং সামাজিক ছেলে। আমরা তার সফলতা কামনা করছি।

সূর্য ইসলাম কে অভিনন্দন জানাচ্ছি,সে তার বিশ্ববিদ্যালয় শেরে এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের (সাংগঠনিক সম্পাদক) নির্বাচিত হয়েছেন। তার দ্বারা কখনও কোনো জুলুম যেন না হয় এবং সুস্থ,মানবিক ধারায় যেন রাজনীতি করে এই আশা রাখছি। বিশ্ববিদ্যালয় অবস্থানকালীন তার দ্বারায় অনেক শিক্ষার্থীদের উপকার হয়েছে বলে আমরা জানি।

কৌশিক হাসান,বর্তমানে গোবিন্দগঞ্জ সরকারী কলেজের ছাত্রদলের সাধারণ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আমরা বিগত সময়েও তাকে অভিনন্দন জানিয়েছি।
শিক্ষার্থী বান্ধব এবং মানবিক নেতা হিসেবে সে তার দায়িত্ব নিষ্ঠার সাথে সফলভাবে পালন করুক। এই প্রত্যাশাই থাকবে সবসময়।
আমাদের অনেক বন্ধু বাংলাদেশ জামায়াত ইসলামী,এনসিপি,ইসলামী আন্দোলন ইত্যাদি দলের রাজনীতি করতে পারে,তারা তাদের জায়গায় সফল হোক।
এই কামনাই থাকবে।

পরিশেষে,আমরা সকলে সকলের অবস্থান থেকে সফল হইলেই ব্যাচের নাম উজ্জল হবে।
এবং আমাদের খেয়াল রাখতে হবে,দেশ,জাতি,জন্মস্থান যেন আমাদের দ্বারায় ক্ষতিগ্রস্ত না হয়।

বিদায় অনুষ্ঠান সমাচারঃ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত  এবং সনাতনী শিক্ষার্থীদের পক্ষে একজন গীতা পাঠ করে বিদায় অন...
13/04/2026

বিদায় অনুষ্ঠান সমাচারঃ
বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত এবং সনাতনী শিক্ষার্থীদের পক্ষে একজন গীতা পাঠ করে বিদায় অনুষ্ঠান শুরু হতো।
সন্মানিত শিক্ষক এবং অতিথিবৃন্দকে শিক্ষার্থীদের পক্ষে ফুল দিয়ে বরণ করে নেয়া হতো এবং তাদের থেকে মূল্যবান বক্তব্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নেয়া হত।
স্কুলের জুনিয়রদের থেকে বড় ভাই-বোনদের জন্য বিভিন্ন বিদায়ী কবিতা আবৃত্তি করা হতো।
স্কুলের শিক্ষার্থী এবং বিদায়ীদের মধ্যে সংগীত, নৃত্য,কবিতা আবৃত্তি,ইসলামিক সংগীতে যারা পারদর্শী, তারা অত্যন্ত শালীনতা বজায় রেখে ছোট এই সুস্থ বিনোদনে অংশ নিতো।
বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের কলম,স্কেল,রজনীগন্ধার স্টিক উপহার দেয়া হতো এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের উপহার দেয়া হতো।
সব শেষে সকলে বিরিয়ানি,সিংগারা,মিষ্টি খেয়ে, স্কুলের প্রতি এক বিশাল আবেগ নিয়ে,শিক্ষকদের দোয়া নিয়ে বিদায় নিতো।
অনুষ্ঠান সুন্দরভাবে সফল করানোর জন্য শিক্ষকরা,বিদায়ী ব্যাচ এবং আমন্ত্রিত সাবেক ব্যাচের শিক্ষার্থীরা যথেষ্ট ভুমিকা পালন করতো।
আমাদের শতবর্ষী গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের কালচার বা প্রাক্টিস এইটাই।
আশা করি এখনও সেইম পরিবেশ আছে।
বিদায় অনুষ্ঠানের নামে সকল নোংরামি গোবিন্দগঞ্জে বন্ধ হোক।

জাহিদ প্রধান
প্রাক্রন শিক্ষার্থী,
ব্যাচ'১৫
গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়।

Address

Rangpur
5740

Telephone

01722798796

Website

Alerts

Be the first to know and let us send you an email when BATCH 2015 Of GMMHS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share