03/09/2025
আমি পুরুষ মানুষ।ইচ্ছা করলে আর একটা বিয়ে করতে পারব।
কিন্তু আমার এই সাড়ে চার বছরের ছোট্ট মেয়েটার কি হবে তাহলে😭😭😭??
ও তো অসহায় হয়ে যাবে 😰!
ও তো একা হয়ে যাবে 😢!!
আমার একটা ছোটখাটো রেস্টুরেন্ট আছে।
গ্রামে মোটামুটি সুন্দর বাড়িও আছে।
অভাব নেই।
তবুও আমার স্ত্রী আমাকে ছেড়ে নিজের সুখের জন্য, আরও বিলাসবহুল জীবন যাপন করার জন্য বোনের পরামর্শে আড়াই বছরের ছোট্ট মেয়েটাকে রেখে দুবছর আগে দুবাই চলে যায়।
এভাবেই কেঁদে কেঁদে নিজের স্ত্রী সন্তানের কথা বলছিলেন তিনি।
তার স্ত্রীকে তার বোন পরামর্শ দেয়,এখানে থেকে জীবন কেন নষ্ট করবি?
তার চেয়ে দুবাই চলে যা।সেখানে যেয়ে উপার্জন করে লাইফটাকে উপভোগ কর।
একদিন স্বামী বাড়িতে না থাকাকালীন, স্ত্রীর ভাই এসে তাকে নিয়ে যায়।
বাচ্চাটা তখন ছোট।
দুবাই যাওয়ার সব ব্যবস্থা হয়ে যায় তার স্ত্রীর।
স্ত্রী কে সে কোনভাবেই ছোট্ট মেয়েটাকে রেখে প্রবাসে যেতে দিতে চায় না ।
কিন্তু তার কোন কথা শোনে নি তার স্ত্রী এবং তার ভাই বোন।
তার বারংবার আকুতি মিনতিকে অগ্রাহ্য করে তার স্ত্রী চলে যায় দুবাই।
এবং সেখানে যেয়ে স্বামীর কাছে বারবার সে তালাক নোটিশ চায় ।
কিন্তু স্বামী তাকে ছাড়তে চায় না।
এত অমার্জনীয় অন্যায় করার পরেও সে স্ত্রী কে বারবার বোঝায়,তুমি চলে আস দেশে।
অন্তত আমাদের মেয়ের কথা ভেবে তুমি চলে আস।
আবার আমরা একসাথে সংসার করব।
আমি তোমাকে ছেড়ে দিলে তুমি হয়ত অন্য কাউকে বিয়ে করে সুখী হবে।
আমিও হয়ত এক সময় বিয়ে করে সুখী হব।
কিন্তু আমাদের নিষ্পাপ মেয়েটা😭😭😭?
ও তো একা হয়ে যাবে 😭!
বাবা মা থাকতেও মেয়েটাতো এতিম হয়ে যাবে 😭!!
আমরা হয়ত সুখী হব কিন্তু আমাদের মেয়েটাতো আজীবন অবহেলায় মানুষ হবে😭!
কারণ, মা বাবার মত কেউ তাকে ভালোবাসবে না।
মেয়েটার জন্য হলেও তুমি দেশে চলে আস।
কিন্তু, স্বামীর এমন কঠিন সত্য, চোখের পানিতে হাজার বার বোঝানো সত্বেও স্ত্রী সেটা বুঝতে চায় না।
সে চায় শুধু বিচ্ছেদ!
সে চায় নিজের মত সুখ!!
স্বামী আর সন্তানের ভাবনা যেন তার বিরক্তিকর অসুখ!!
এই অসুখ থেকে সে মুক্তি চায়!!
©