Palashbari online press club

Palashbari online press club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Palashbari online press club, Media/News Company, palashbari, gaibandha, Rangpur.

পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবিগাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫ নম্বর মহদীপুর ইউন...
08/03/2026

পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫ নম্বর মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় প্রায় তিন দশক আগে বাজার স্থাপনের জন্য দানকৃত জমি দ্রুত দখলমুক্ত করে সেখানে হাট-বাজার স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ১৪ জুন চন্ডিপুর গ্রামের বাসিন্দা মোঃ ছলেমান আলী, মোঃ মফসেল হক ও মোঃ সাকোয়াতজ্জামান যৌথভাবে ৫ শতাংশ জমি হাট-বাজার স্থাপনের উদ্দেশ্যে দানপত্রের মাধ্যমে প্রদান করেন। দানকৃত জমির রেজিস্ট্রি দলিল নম্বর–৩৪২৯, যা গাইবান্ধার পলাশবাড়ী সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত। দলিল অনুযায়ী জমিটির মৌজা চন্ডিপুর, নতুন দাগ নম্বর–১১৭৯ এবং মোট পরিমাণ ৫ শতাংশ।

এলাকাবাসীর অভিযোগ, জনস্বার্থে দান করা ওই জমির মূল দলিলের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও একটি স্বার্থান্বেষী মহল ইতোমধ্যে জমিটি দখলের চেষ্টা করছে। এমনকি সেখানে দীর্ঘমেয়াদি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও শোনা যাচ্ছে। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে জমিটি বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের মতে, জনস্বার্থে দানকৃত এই সম্পত্তি রক্ষা করা এবং সরকারের নিয়মিত খাজনা আদায় নিশ্চিত করার পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত হাট-বাজার স্থাপন এখন সময়ের দাবি। বর্তমানে বাজারের নির্দিষ্ট জায়গা না থাকায় গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের দুই ধারে অস্থায়ীভাবে বাজার বসে, ফলে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
এলাকাবাসীর দাবি, দানকৃত জমিটি দ্রুত দখলমুক্ত করে সেখানে পরিকল্পিতভাবে বাজার স্থাপন করা হলে একদিকে যেমন জনদুর্ভোগ কমবে, অন্যদিকে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও অনেকটা হ্রাস পাবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Address

Palashbari, Gaibandha
Rangpur
5730

Website

Alerts

Be the first to know and let us send you an email when Palashbari online press club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share