s.sm

s.sm Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from s.sm, Video Creator, Dhaperhat, Sadullahpur, Gaibandha, Rangpur.

Kodak কোম্পানির কথা মনে আছে? ১৯৯৮ সালে কোড্যাক কোম্পানিতে ১ লক্ষ ৭০ হাজার কর্মচারী কাজ করতেন এবং বিশ্বে ছবি তোলার ৮৫%ই ক...
24/07/2025

Kodak কোম্পানির কথা মনে আছে? ১৯৯৮ সালে কোড্যাক কোম্পানিতে ১ লক্ষ ৭০ হাজার কর্মচারী কাজ করতেন এবং বিশ্বে ছবি তোলার ৮৫%ই কোড্যাক ক্যামেরায় তোলা হত। গত কয়েক বছরে মোবাইল এবং ডিজিটাল ক্যামেরার বাড়বাড়ন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে Kodak কোম্পানিটাই উঠে যায়। এমনকি Kodak সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়।

ওই একই সময়ে বা এর কিছু আগে পরে আরো কতগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়। যেগুলো এখনও কোনমতে টিকে আছে তাদের অবস্থাও নিভু নিভু। যেমন:

১. National (টিভি)
২. Raledy (ক্যাসেট প্লেয়ার)
৩. Casio (ঘড়ি)
৪. Ambassador (গাড়ি)
৫. Nokia (মোবাইল)
৬. Murphy (রেডিও)
৭. Compaq (পিসি ব্র্যান্ড)
৮. Oldsmobile (গাড়ি নির্মাতা)
৯. Pan Am (বিমান সংস্থা)
১০. Blockbuster (ভিডিও চেইন)
১১. Borders (বই বিক্রেতা)
১২. Toys "R" Us (খেলনা বিক্রেতা)
১৩. Enron (বৈশ্বিক জ্বালানি কোম্পানি)
১৪. Woolworth's (বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা)
১৫. Tower Records (মিউজিক স্টোর)

এই কোম্পানিগুলোর মধ্যে কারুরই কোয়ালিটি খারাপ ছিল না। তবুও এরা উঠে গেল কেন? কারণ, সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি।

এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের ১০ বছরে দুনিয়া কতটা পাল্টে যেতে পারে! আজকের ৭০ থেকে ৯০% চাকরিই সামনের ১০ বছরে সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলেছে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে।

আমার কথা বিশ্বাস হচ্ছে না? আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান।

Uber কেবলমাত্র একটি software এর নাম। এদের নিজস্ব কোনো গাড়ি নেই। তবুও আজ তারা পৃথিবীর বৃহত্তম ট্যাক্সিভাড়ার কোম্পানি।

Airbnb হল আজকে দুনিয়ার সবথেকে বড় হোটেল কোম্পানি। কিন্তু মজার ব্যাপার হলো, পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানায় নেই। একইভাবে Paytm, Ola Cabs, Oyo rooms ইত্যাদি অসংখ্য প্রতিষ্ঠানের উদাহরণ দেওয়া যেতে পারে।

আজকে উন্নত দেশগুলোতে জুনিয়র আইনজীবীদের জন্য কোনো কাজ নেই, কারণ Clio, My Case, Practice Partner নামের সফটওয়্যারগুলো যে কোনো নতুন উকিলের থেকে অনেক ভালো ওকালতি করতে পারে। নতুন ডাক্তারদেরও চাকরি যেতে বসেছে। Medscape, Merative, Telemedicine, eClinicalWorks, Doctor on Demand নামের অ্যাপগুলো মানুষের থেকে ৪ গুণ নিখুঁতভাবে ক্যান্সার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে।

পরের ১০ বছরে ৯০% মানুষের কোনো চাকরি থাকবে না। বাকি থাকবে কেবল ১০%। এই ১০% হলো বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ। ২০৩০ সালের মধ্যে AI এর বুদ্ধিমত্তা এক অন্য উচ্চতায় পৌঁছে যাবে, যার ফলে কর্মী হিসেবে মানুষের প্রয়োজনীয়তা একেবারেই কমে যাবে।

সামনের ২০ বছরে আজকের ৯০% গাড়িই রাস্তায় দেখা যাবে না। বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেক্ট্রিকে চলবে অথবা হাইব্রিড হবে। রাস্তাগুলো ক্রমশ ফাঁকা হতে থাকবে। পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী দেশগুলি ক্রমশ অর্থনৈতিক সংকটে পড়বে।

তখন গাড়ি লাগলে, উবারের মত কোনো software এর কাছেই গাড়ি চাইতে হবে। আর গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চালক বিহীন একটা গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে। আপনি যদি অনেকের সাথে ওই একই গাড়িতে যাত্রা করেন, তাহলে মাথাপিছু গাড়িভাড়া বাইকের থেকেও কম হবে।

গাড়িগুলো চালকবিহীন হবার ফলে ৯৯% দুর্ঘটনা কমে যাবে। এবং সেই কারণেই গাড়ি বীমা করানো বন্ধ হবে এবং গাড়ি বীমার কোম্পানিগুলো সব উঠে যাবে।

গাড়ি চালানোর মতো কাজগুলো আর বেঁচে থাকবে না। ৯০% গাড়িই যখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে, তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিং এর কর্মীদেরও কোনো প্রয়োজন থাকবে না।

ভেবে দেখুন, আজ থেকে ১০ বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে STD বুথ ছিল। দেশে মোবাইল বিপ্লব আসার পর, এই সবকটা STD বুথই কিন্তু পাততাড়ি গুটাতে বাধ্য হলো। যেগুলো টিকে রইল, তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গেল। এরপর মোবাইল রিচার্জেও অনলাইন বিপ্লব এল। ঘরে বসেই অনলাইনে লোকে মোবাইল রিচার্জ করা শুরু করল। এই রিচার্জের দোকানগুলোকে তখন আবার বদল আনতে হল। এরা এখন শুধুই মোবাইল ফোন কেনাবেচা এবং সারাইয়ের দোকান হয়ে দাঁড়িয়েছে। তবে সেটাও বদলাবে খুব শিগগিরই। কারণ Amazon, Flipkart থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি দিনকে দিন বাড়ছে।

টাকার সংজ্ঞাও পাল্টাচ্ছে। একসময়ের নগদ টাকা আজকের যুগে প্লাস্টিক টাকায় পরিণত হয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগ ছিল কদিন আগেও। এখন সেটাও বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেট এর যুগ। bKash, Nagad, Paytm, GoodLeap, Brex, Plaid এর রমরমা বাজার — মোবাইলের এক টিপে টাকা এপার ওপার।

যারা সময়ের সাথে বদলাতে পারে না, সময় তাদেরকে ডাস্টবিনে ফেলে দেয়। তাই টিকে থাকতে চাইলে ক্রমাগত নিজেকে আপডেট করতে থাকুন।

23/07/2025

আমিরুল মুমিনীন হজরত আলী ইবনে আবু তালেব (রা:) তরিকতপন্থীদের নেতা ও ইমাম ছিলেন। হাকিকতের নীতি নির্ধারনে এবং তার ব্যাখ্যা প্রদানে তিনি ছিলেন অদ্বিতীয়। মহানবী হযরত মুহাম্মদ (স:) বলেন, আমি জ্ঞানের শহর আলী তার দরজা।

দিনশেষে আমরা সবাই মৃত্যুকে আলিঙ্গন করবো! কিন্তু সাবধান থেকো, চলার পথে কোনো মানব-হৃদয়ে ব্যথা দিও না!   - মাওলানা জালালউদ্...
16/07/2025

দিনশেষে আমরা সবাই মৃত্যুকে আলিঙ্গন করবো!
কিন্তু সাবধান থেকো, চলার পথে কোনো
মানব-হৃদয়ে ব্যথা দিও না!

- মাওলানা জালালউদ্দিন রুমী (রহঃ)

15/07/2025

শরিয়ত কাকে বলে:
খোদা তালার বান্দাগনের এবাদত করিবার সরল পথ হচ্ইছে: ইসলাম, ঈমান ও ইহছান এই তিন বিষয়ে পালন করিবার নিমিত্ত যে সকল হুকুম ও মাছায়েল আছে উহার সমষ্টির নাম শরিয়াত। বাতেনীরা মাছায়েল এহছানের জন্য তাছাওয়াব নির্দিষ্ট আছে। তাছাওয়াফের সাধারন অর্থ নফছের কু-খায়েশ হইতে পাক ও পবিত্র হওয়া এবং প্রতি পদার্থে আল্লাহ তায়ালার হুজুরের জ্ঞান লাভ করা।

15/07/2025

**সিজদা** (سُجود) বা সেজদা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত ও আত্মসমর্পণের প্রতীক। শরীয়ত, তরীকত, হাকীকত ও মারিফতের বিভিন্ন স্তরে এর ব্যাখ্যা ও তাৎপর্য ভিন্ন ভিন্ন দিক থেকে প্রকাশ পায়। নিচে প্রতিটি দৃষ্টিভঙ্গিতে সংক্ষিপ্তভাবে সিজদার ব্যাখ্যা তুলে ধরা হলো:

---

# # # ১. **শরীয়তের দৃষ্টিতে সিজদা**

শরীয়ত মানে হলো ইসলামী আইন বা বিধিবিধান। এ পর্যায়ে সিজদা মূলত শারীরিক ইবাদতের অঙ্গ, যা সালাতের অংশ হিসেবে ফরজ।

# # # # দলিল:

* **কুরআন:**

> *"وَاسْجُدْ وَاقْتَرِبْ"*
> **অর্থ:** "সিজদা কর এবং নিকটবর্তী হও।" (সূরা আলাক ৯৬:১৯)

* **হাদীস:**

> নবী (সা.) বলেন, “বান্দা যখন সিজদায় যায়, তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়।”
> (সহীহ মুসলিম, হাদীস 482)

📌 **শরীয়তের মূল শিক্ষা:**
সিজদা মানে আল্লাহর প্রতি আনুগত্য ও নম্রতা প্রকাশ, একমাত্র আল্লাহর জন্য ইবাদতের চূড়ান্ত রূপ।

---

# # # ২. **তরীকতের দৃষ্টিতে সিজদা**

**তরীকত** হলো আত্মশুদ্ধির পথ বা যাত্রা, যেখানে বাইরের আমলের পাশাপাশি অন্তরের বিশুদ্ধতা জরুরি।

📌 **তরীকতের শিক্ষা:**
এখানে সিজদা মানে কেবল মাটি ছোঁয়া নয়, বরং নিজের **নফস** ও অহংকারকে ধ্বংস করা।

* সিজদা হল মুরীদ বা সালিকের আত্মা যখন মুর্শিদের তালিম ও জিকিরের মাধ্যমে বিনয় ও আনুগত্যের চূড়ায় পৌঁছায়।

🔹 ইমাম গাযালী বলেন:

> “সিজদা তখনই সঠিক, যখন অন্তরও মাথা নত করে আল্লাহর সামনে।”

---

# # # ৩. **হাকীকতের দৃষ্টিতে সিজদা**

**হাকীকত** মানে সত্যের গভীরতা বা আধ্যাত্মিক বাস্তবতা।

📌 **হাকীকতের শিক্ষা:**
সিজদা হলো আল্লাহর সামনে নিজের অস্তিত্ব (হুঁশ/আমি) বিলীন করে দেওয়া।
🔸 যেমন হযরত রাবেয়া বসরী (রহ.) বলতেন:

> “আমি তোমার ইবাদত করি, জান্নাতের লোভে নয়, জাহান্নামের ভয়ে নয়, বরং তুমি যে, এজন্যই তোমাকে সিজদা করি।”

🔹 হাকীকতের দৃষ্টিতে সিজদা একটি **ইশক ও ফানার** প্রকাশ — যেখানে সালিক নিজের অস্তিত্ব ভুলে গিয়ে শুধু প্রভুর অস্তিত্ব উপলব্ধি করে।

---

# # # ৪. **মারিফতের দৃষ্টিতে সিজদা**

**মারিফত** মানে আল্লাহর প্রকৃত পরিচয় বা ইলাহী জ্ঞান।

📌 **মারিফতের শিক্ষা:**
সিজদা হলো **‘ইনানিয়ে হক’** — আল্লাহর সত্তার সামনে নিজের অন্তরের গভীরতম বিনয় প্রকাশ।
🔸 এটি তখনই সম্ভব, যখন সালিক আল্লাহর সাথে আত্মিক যোগসূত্রে পৌঁছে যায় (বাক্বা বিল্লাহ)।
🔹 তখন সিজদা কেবল মাটি ছোঁয়ার নাম নয়, বরং **দিলের সিজদা** — যেখানে হৃদয় নিজেকে চূড়ান্তভাবে আল্লাহর সামনে বিনীত করে।

---

# # # উপসংহার:

| স্তর | সিজদার অর্থ |
| ---------- | ------------------------------------------------------ |
| **শরীয়ত** | শরীর দ্বারা আল্লাহর সামনে মাথা নত করা |
| **তরীকত** | নফস ও অহংকার ধ্বংস করে মুর্শিদের তালিমে অনুগত হওয়া |
| **হাকীকত** | আত্মার ফানা — আল্লাহ ছাড়া কিছু না দেখা |
| **মারিফত** | আল্লাহর মহাসত্তার সামনে আত্মিক সিজদা ও অন্তরের বিলীনতা |

---

📚 **রেফারেন্স কিতাবসমূহ:**

1. ইমাম গাযালী – *ইহইয়াউ উলুমিদ্দীন*
2. কাশফুল মাহজুব – আল-হুজবির (ر)
3. আর-রিসালাহ আল-কুশায়রিয়া – ইমাম কুশায়রি (ر)
4. ফুতূহাতুল মাক্কিয়্যাহ – ইবনে আরাবি (ر)

 #আল্লাহকেতো ভাল বাসতো, জীন আজাজিল মাস্টারআদমকে সিজদা না দিয়া,হইলো শয়তান। জার দেলে নাই নবির ইসক,সেকি হয় মুসলমান, সেকি হয়...
14/07/2025

#আল্লাহকেতো ভাল বাসতো, জীন আজাজিল মাস্টার
আদমকে সিজদা না দিয়া,হইলো শয়তান।
জার দেলে নাই নবির ইসক,সেকি হয় মুসলমান, সেকি হয় মুসলমান।
মুসলমান কয়না তারে, মুনাফিক কয় তারে। মুনাফিক কয় তারে।
নবিজি আমার রহমত, সাড়া জাহানের জন্য,
তার উম্মত হয়ে তাই হয়েছি ধন্য।
তাইতো কোরআনে রহমান আল্লাহ বলে,
নিজের জিবনের চেয়ে... ভালবাস তারে....


সূরা হুজুরাতের ১৫ নম্বর আয়াতে বলা হয়েছে, "মুমিন তো তারাই, যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহে পতিত হয় ন...
14/07/2025

সূরা হুজুরাতের ১৫ নম্বর আয়াতে বলা হয়েছে, "মুমিন তো তারাই, যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহে পতিত হয় না এবং নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। তারাই তো সত্যনিষ্ঠ।
এই আয়াতের অর্থ হল, সত্যিকারের মুমিন তারা, যারা আল্লাহ এবং তাঁর রসূলের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে এবং এতে কোনো সন্দেহ পোষণ করে না। এছাড়া, তারা নিজেদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে। যারা এই কাজ করে, তারাই সত্যবাদী ও নিষ্ঠাবান মুমিন।

Address

Dhaperhat, Sadullahpur, Gaibandha
Rangpur
5710

Website

Alerts

Be the first to know and let us send you an email when s.sm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category