HD News24.net

HD News24.net 16 Hours Activists & Creative Mode� activists
Online Project Report Create. Photo Editor.SEO Google Shift. Data entry.Coral Video Studio.
(3)

Hd News24.net এর ফেসবুক পেজে আপনাকে স্বাগতম! বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার, ভিডিও, অডিও এবং ফিচারের জন্য আমাদের ফেসবুক পেইজে ফলো দিয়ে পাশে থাকুন। অনিয়ম ও দুর্নীতির তথ্য দিয়ে অপরাধ দমনে সহোযোগিতা করুন। project Video Programme Event creator. Islamic video project,
On line News, Microsoft’s office application creators.Online Shop.

✅সাংবাদিকের সাথে অ্যাড. বিশুর অশোভন আচরণ : ৭২ ঘন্টার আল্টিমেটাম জেলার গণমাধ্যমকর্মীদেরগাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার আদা...
19/08/2025

✅সাংবাদিকের সাথে অ্যাড. বিশুর অশোভন আচরণ : ৭২ ঘন্টার আল্টিমেটাম জেলার গণমাধ্যমকর্মীদের
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার আদালতে জামিন জালিয়াতির তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী রিকতু প্রসাদের সাথে অ্যাড. গৌতম কুমার চক্রবর্ত্তী বিশুর দুর্ব্যবহার ও অশোভন আচরণে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সাংবাদিকরা। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা প্রেসক্লাব আয়োজিত নিজস্ব মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভা থেকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য অভিযুক্ত অ্যাডভোকেট বিশুকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। এব্যাপারে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের প্রতি আহবান জানানো হয়। অন্যথায় গৌতম কুমার চক্রবর্ত্তী বিশুর বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ডিবিসি নিউজের গাইবান্ধা জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ গাইবান্ধা আদালতে জামিন জালিয়াতির তথ্য সংগ্রহ করতে যান। তিনি আইনজীবীর বক্তব্য নেয়ার জন্য গাইবান্ধা বার ভবনের দ্বিতীয় তলায় গেলে আইনজীবী গৌতম কুমার চক্রবর্ত্তী বিশু দুর্বব্যহার ও অশোভন আচরণ করেন। বক্তারা আরও বলেন, গাইবান্ধার সুপরিচিত নারী নেত্রী ও সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনকালে অশোভন আচরণ করা অত্যন্ত নিন্দনীয়। এটি কেবল রিকতু প্রসাদের ওপর নয়, বরং এটি সামগ্রিকভাবে সাংবাদিকতার স্বাধীনতা ও নারী সাংবাদিকদের সম্মান ক্ষুন্ন করার একটি অপপ্রয়াস। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় সবধরনের হয়রানি থেকে সুরক্ষিত থাকার অধিকার রাখেন।

গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউন্নবী রাজুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি শফিউল ইসলাম, যুগ্ম সম্পাদক জাভেদ হোসেন ও মিলন খন্দকার সহ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

ঘটনার চব্বিশ ঘন্টা পরও অভিযুক্ত ওই আইনজীবী বিশু তার অশোভন আচরণের জন্য দুঃখ প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা অবিলম্বে জেলা বারের কাছে এ ঘটনার প্রতিকার দাবি করেন। তারা এব্যাপারে সংখ্যাগরিষ্ঠ আইনজীবীর সহযোগিতাও কামনা করেন।

গাইবান্ধায় এক অদ্ভুত শিশুর জন্মগাইবান্ধা জেলার সাদুল্লাপুর  উপজেলায়  জামালপুর গয়েশপুর গ্রামের মোছাঃ জেসমিন ও মোঃ সোলা...
28/07/2025

গাইবান্ধায় এক অদ্ভুত শিশুর জন্ম
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় জামালপুর গয়েশপুর গ্রামের মোছাঃ জেসমিন ও মোঃ সোলাইমান দম্পতি গতকাল রোজ শুক্রবার সন্ধ্যা ৬:০০ টার সময় গাইবান্ধার কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব পাশে অবস্থিত রাবেয়া ক্লিনিক এন্ড নার্সিং হোম এ আজব এক শিশু পুত্র সন্তান সদ্য প্রসব করেছেন। বর্তমানে মা ও সন্তান দুইজনে সুস্থ সবল রয়েছে । গতকাল রাত আনুমানিক ১০:০০ টার সময় তাদেরকে উক্ত ক্লিনিক থেকে ছাড়পত্র প্রদান করা হয়।

বাংলাদেশের রাজধানী ঢাকার একটি স্কুলে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত অন্তত ৩৪ জন নিহত হয়েছে। তাদের বেশির...
28/07/2025

বাংলাদেশের রাজধানী ঢাকার একটি স্কুলে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত অন্তত ৩৪ জন নিহত হয়েছে। তাদের বেশিরভাগই স্কুলটির শিক্ষার্থী, যাদের বেশিরভাগের বয়সই ১৪ বছরের নিচে।

গত এক দশকে বাংলাদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। এর কোনোটিতে পাইলট আহত বা নিহত হয়েছেন। কোনোটি বিধ্বস্ত হয়েছে জনবসতি থেকে দূরে।

বিশ্বে কোথাও বাণিজ্যিক বিমান দুর্ঘটনার শিকার হলে আইন অনুযায়ী, ক্ষতিপূরণ পেয়ে থাকেন নিহত ও আহতের পরিবার।

তবে, এবার শুধু ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় নয়, যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে ক্লাস চলাকালে একটি স্কুল ভবনে। আর এতে নিহত ও আহত হয়েছে স্কুলটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।সুত্র -বিবিসি বাংলা।

গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বুলবুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন...
28/07/2025

গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বুলবুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম। গাইবান্ধা জেলার ৭ থানার মধ্যে জুন মাসে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি।

রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় গাইবান্ধা পুলিশ লাইনে আয়োজিত জুন মাসের মাসিক কল্যাণ সভায় তাকে পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা এ সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (বিভাগীয় অফিসার) সি-সার্কেল এবিএম রশীদুল বারীসহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বুলবুল ইসলাম মাদক বিরোধী অভিযান, সন্ত্রাসী দমন, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিলকারী ও দাফতরিক বিভিন্ন কর্মকাণ্ড সুষ্ঠু ও নির্ভুলভাবে পালন করায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হন।

ওসি বুলবুল ইসলাম বলেন, এ পুরস্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা স্যারের নির্দেশনায় জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। থানার সকল এসআই, এএসআই, কনস্টেবলসহ সকল সহকর্মীকে ধন্যবাদ জানান তিনি।

এদিকে, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন সংগঠনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

21/07/2025

উত্তরায় বিমান বিধ্বস্ত! মাইলস্টোন স্কুলের পাশে ভয়াবহ দুর্ঘটনা | BREAKING NEWS Bangladesh

গাইবান্ধায় সেনা অভিযানে হ্যাকার চক্রের মূল হোতা পলাশসহ ৪ জন গ্রেফতারগাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেসবুক আইডি ও বিকাশ/নগদ অ্যা...
15/07/2025

গাইবান্ধায় সেনা অভিযানে হ্যাকার চক্রের মূল হোতা পলাশসহ ৪ জন গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেসবুক আইডি ও বিকাশ/নগদ অ্যাকাউন্ট হ্যাক করে আর্থিক প্রতারণা চালানোর অভিযোগে একটি হ্যাকার চক্রের মূল হোতা পলাশসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত থেকে (১৫ জুলাই) বিকাল পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করে গাইবান্ধা সেনা ক্যাম্পের একটি দল।
গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে চক্রের মূল হোতা পলাশের শ্বশুরবাড়িতে এই অভিযান চালানো হয়। দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানে পলাশ ছাড়াও তার তিন সহযোগী স্থানীয় ইউপি সদস্য আবু সাইদ লিটন, সুমন মিয়া এবং সাইদুলকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের আস্তানা থেকে বিপুল পরিমাণ মোবাইল সিম কার্ড, একাধিক অত্যাধুনিক মোবাইল ফোন, একটি ড্রোন, নগদ অর্থ এবং কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ফেসবুক আইডি হ্যাক করে এবং বিকাশ ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট হ্যাক করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল।
অভিযান শেষে সোমবার বিকাল ৩:৩০ মিনিটে আটককৃতদের গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

10/07/2025

গোবিন্দগঞ্জ ইপিজেড নিয়ে প্রতিবেদনে আসছে। লাইভে যুক্ত হবেন। গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি

♨️শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য 🛑জুলাই আন্দোলন হয়নি ✅...............................নাহিদ ইসলামগাইবান্ধা প্রতিনিধিজাত...
01/07/2025

♨️শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য 🛑জুলাই আন্দোলন হয়নি ✅...............................নাহিদ ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি। একদলের পরিবর্তে আরেক দলের ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য রাজপথে ছাত্র-জনতা রক্ত ঢেলে দেয়নি। জুলাই আন্দোলন ভয় ভেঙে দিয়ে আমাদের নির্ভয়ে কথা বলতে শিখিয়েছে। বৈষম্যের অবসান করতে সকলেই আওয়াজ তুলুন।
জুলাই গণঅভ্যূত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাইজুড়ে দেশের সব জেলায় মাসব্যাপী ‌''দেশ গড়তে জুলাই পদযাত্রা'' কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আন্দোলনে নতুন দেশ হয়েছে, কিন্তু দেশ গঠন হয়নি। গাইবান্ধা থেকে সেই দেশ গঠনে যাত্রা শুরু হলো। আমরা নতুন দেশ গঠনের জন্য রাজপথে নেমেছি। নতুন দেশে মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে নির্ভয়ে মতপ্রকাশ ও অধিকারের কথা বলবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিয়ন, উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মোহাম্মদ আতাউল্লাহ, সদস্য ফিহাদুর রহমান দিবস প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসংস্থানের সুযোগ তৈরীতে গাইবান্ধায় ইপিজেড ও শিল্প কারখানা স্থাপনের দাবি জানিয়ে সমাবেশে কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস তার বক্তব্যে বলেন, গাইবান্ধা জেলা জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় জনবল নিয়োগ করে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
এর আগে সকালে এনসিপি নেতৃবৃন্দ রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এরপর সাদুল্যাপুর উপজেলা সদরে এক পথসভায় অংশ নেন তারা। গাইবান্ধায় সমাবেশ শেষে তারা সড়ক পথে পলাশবাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন।

নির্বাচনের জন্য সঠিক সময় নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিসেম্বর সবচেয়ে ভালো সময়। বিস্তারিত কমেন্টে দেখুন
07/06/2025

নির্বাচনের জন্য সঠিক সময় নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিসেম্বর সবচেয়ে ভালো সময়। বিস্তারিত কমেন্টে দেখুন

Address

Rangpur
5730

Alerts

Be the first to know and let us send you an email when HD News24.net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share