Beauty Of Rangpur

Beauty Of Rangpur প্রমোশনাল ভিডিওর জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন...👇👇👇 ✅ 01723829718 (What's app)
Web: arnobprince.blogspot.com
(344)

রংপুর বিভাগের ৮ জেলার নামকরণের ইতিহাস-

বাংলাদেশ সরকারের প্রশাসনিক পূণর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি
(National Implementation Committee for Administrative Reform:NICAR)
২০১০ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি তারিখে রংপুরকে দেশের সপ্তম বিভাগ হিসেবে অনুমোদন দেয়।
এর আগে ২০০৯ খ্রিষ্টাব্দের ১৩ জুলাই তারিখে মন্ত্রীসভার বৈঠকে রংপুরকে বিভাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে একটি কমিটি তৈরি করা হয় এব

ং কমিটি ২১ জুলাই তারিখে প্রতিবেদন জমা দেয়।
নিম্নে রংপুর বিভাগের ৮ জেলার নামকরণের ইতিহাস তুলে ধরা হলো:
১. দিনাজপুর জেলাঃ-
জনশ্রুতি আছে জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তাঁর নামানুসারেই রাজবাড়ীতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর।
২. গাইবান্ধা জেলাঃ-
গাইবান্ধা নামকরণ সম্পর্কে কিংবদন্তী প্রচলিত আছ, প্রায় পাচ হাজার বছর আগে মৎস্য দেশের রাজা বিরাটের রাজধানী ছিল গাইবান্ধার গোবিন্দগজ থানা এলাকায়। বিরাট রাজার গো-ধনের কোন তুলনা ছিল না। তার গাভীর সংখ্যা ছিল ষাট হাজার। মাঝে মাঝে ডাকাতরা এসে বিরাট রাজার গাভী লুণ্ঠন করে নিয়ে যেতো। সে জন্য বিরাট রাজা একটি বিশাল পতিত প্রান্তরে গো-শালা স্থাপন করেন। গো-শালাটি সুরক্ষিত এবং গাভীর খাদ্য ও পানির সংস্থান নিশ্চিত করতে। নদী তীরবর্তী ঘেসো জমিতে স্থাপন করা হয়। সেই নির্দিষ্ট স্থানে গাভীগুলোকে বেঁধে রাখা হতো। প্রচলিত কিংবদন্তী অনুসারে এই গাভী বেঁধে রাখার স্থান থেকে এতদঞ্চলের কথ্য ভাষা অনুসারে এলাকার নাম হয়েছে গাইবাঁধা এবং কালক্রমে তা গাইবান্ধা নামে পরিচিতি লাভ করে।
৩. কুড়িগ্রাম জেলাঃ-
কুড়িগ্রাম জনপদ বেশ প্রাচীন। কুড়িগ্রাম-এর নাম করণের সঠিক ইতিহাস জানা যায়নি। অনেকে মনে করেন গণনা সংখ্যা কুড়ি থেকে কুড়িগ্রাম হয়েছে। কারো মতে কুড়িটি কলু পরিবার এর আদি বাসিন্দা ছিল। তাই এর নাম কুড়িগ্রাম। কেউ বা মনে করেন, রংগপুর রাজার অবকাশ যাপনের স্থান ছিল কুড়িগ্রাম। প্রচুর বন-জঙ্গল ও ফল মূলে পরিপূর্ণ ছিল এই এলাকা, তাই ফুলের কুড়ি থেকে এর নাম হয়েছে কুড়িগ্রাম।
১৮০৯ সালে ডাঃ বুকালন হ্যামিলটন তাঁর বিবরণীতে বলেছেন-Kuriganj of which the market place is called Balabari in a place of considerable trade (martins Eastern India)। মিঃ ভাস তাঁর রংপুরের বিবরণীতেও এ অঞ্চলকে কুড়িগঞ্জ বলে উল্লেখ করেছেন। কিন্তু কুড়িগঞ্জ নামের উৎপত্তি সম্বন্ধে কেউ কিছুই বলেননি। ১৯৮৪ সালের ২৩ শে জানুয়ারী ‘‘কুড়িগ্রাম’’ মহকুমা থেকে জেলায় উন্নীত হয়।
৪. লালমনিরহাট জেলাঃ-
লালমনিরহাট নামকরণ নিয়ে জনশ্রুতি আছে যে, বৃটিশ সরকারের আমলে বর্তমান লালমনিরহাট শহরের মধ্যে দিয়ে রেলপথ বসানোর সময় উল্লিখিত অঞ্চলের রেল শ্রমিকরা বন-জঙ্গল কাটতে গিয়ে জনৈক ব্যক্তি ’লালমনি’ পেয়েছিলেন। সেই লালমনি থেকেই পর্যায়ক্রমে লালমনিরহাট নামের উৎপত্তি হয়েছে। অন্য এক সূত্র থেকে জানা যায়, বিপ্লবী কৃষক নেতা নুরুলদীনের ঘনিষ্ঠ সাথী লালমনি নামে এক ধনাঢ্য মহিলা ছিলেন। যার নামানুসারে লালমনিরহাট নামকরণ করা হয়েছে।
৫. নীলফামারী জেলাঃ-
প্রায় দুই শতাধিক বছর পূর্বে এ অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে ইংরেজ নীলকরেরা। এ অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূল হওয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় নীলফামারীতে বেশি সংখ্যায় নীলকুঠি ও নীল খামার গড়ে ওঠে। ঊণবিংশ শতাব্দীর শুরুতেই দুরাকুটি, ডিমলা, কিশোরগঞ্জ, টেঙ্গনমারী প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয়। সে সময় বৃহত্তর রংপুর অঞ্চলের মধ্যে নীলফামারীতেই বেশি পরিমাণে শস্য উৎপাদিত মাটির ঊর্বরতার কারণে। সে কারণেই নীলকরদের ব্যাপক আগমন ঘটে এতদঅঞ্চলে। গড়ে ওঠে অসংখ্য নীল খামার। বর্তমান নীলফামারী শহরের তিন কিলোমিটার উত্তরে পুরাতন রেল স্টেশনের কাছেই ছিল একটি বড় নীলকুঠি। তাছাড়া বর্তমানে অফিসার্স ক্লাব হিসেবে ব্যবহৃত পুরাতন বাড়িটি ছিল একটি নীলকুঠি। ধারণা করা হয়, স্থানীয় কৃষকদের মুখে ‘নীল খামার’ রূপান্তরিত হয় ‘নীল খামারী’তে। আর এই নীলখামারীর অপভ্রংশ হিসেবে উদ্ভব হয় নীলফামারী নামের।
৬. পঞ্চগড় জেলাঃ-
“পঞ্চ” (পাঁচ) গড়ের সমাহার “পঞ্চগড়” নামটির অপভ্রমংশ “পঁচাগড়” দীর্ঘকাল এই জনপদে প্রচলিত ছিল। কিন্তু গোড়াতে এই অঞ্চলের নাম যে, ‘পঞ্চগড়ই’ ছিলো সে ব্যাপারে সন্দেহর কোন অবকাশ নেই। বস্তুত ভারতীয় উপমহাদেশে “পঞ্চ” শব্দটি বিভিন্ন স্থান নামের সঙ্গে যুক্ত হয়েছে। যেমন- পঞ্চনদ, পঞ্চবটী, পঞ্চনগরী, পঞ্চগৌড় ইত্যাদি। “পঞ্চনগরীর” দূরত্ব পঞ্চগড় অঞ্চল থেকে বেশি দূরে নয়। পঞ্চগড় জেলায় বেশ কিছু গড় রয়েছে তাদের মাঝে উল্লেখ করার মত গড় হল ভিতরগড়, মিরগড়, রাজনগড়, হোসেনগড়, দেবনগড়। ‘পঞ্চ’ অর্থ পাঁচ, আর ‘গড়’ অর্থ বন বা জঙ্গল। ‘পঞ্চগড়’ নামটি এভাবেই এসেছে।
৭. রংপুর জেলাঃ-
রংপুর নামকরণের ক্ষেত্রে লোকমুখে প্রচলিত আছে যে পূর্বের ‘রঙ্গপুর’ থেকেই কালক্রমে এই নামটি এসেছে। ইতিহাস থেকে জানা যায় যে উপমহাদেশে ইংরেজরা নীলের চাষ শুরু করে। এই অঞ্চলে মাটি উর্বর হবার কারণে এখানে প্রচুর নীলের চাষ হত। সেই নীলকে স্থানীয় লোকজন রঙ্গ নামেই জানত। কালের বিবর্তনে সেই রঙ্গ থেকে রঙ্গপুর এবং তা থেকেই আজকের রংপুর। অপর একটি প্রচলিত ধারনা থেকে জানা যায় যে রংপুর জেলার পূর্বনাম রঙ্গপুর। প্রাগ জ্যোতিস্বর নরের পুত্র ভগদত্তের রঙ্গমহল এর নামকরন থেকে এই রঙ্গপুর নামটি আসে। রংপুর জেলার অপর নাম জঙ্গপুর । ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব থাকায় কেউ কেউ এই জেলাকে যমপুর বলেও ডাকত। তবে রংপুর জেলা সুদুর অতীত থেকে আন্দোলন প্রতিরোধের মূল ঘাঁটি ছিল। তাই জঙ্গপুর নামকেই রংপুরের আদি নাম হিসেবে ধরা হয়। জঙ্গ অর্থ যুদ্ধ, পুর অর্থ নগর বা শহর। গ্রাম থেকে আগত মানুষ প্রায়ই ইংরেজদের অত্যাচারে নিহত হত বা ম্যালেরিয়ায় মারা যেত। তাই সাধারণ মানুষ শহরে আসতে ভয় পেত। সুদুর অতীতে রংপুর জেলা যে রণভূমি ছিল তা সন্দেহাতীত ভাবেই বলা যায়। ত্রিশের দশকের শেষ ভাগে এ জেলায় কৃষক আন্দোলন যে ভাবে বিকাশ লাভ করে ছিল তার কারণে রংপুরকে লাল রংপুর হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।
৮. ঠাকুরগাঁও জেলাঃ-
ঠাকুরগাঁও এর আদি নাম ছিল নিশ্চিন্তপুর। ঠাকুরগাঁওয়ের নামকরণের ইতিহাস সম্পর্কে আর যা পাওয়া গেছে তাহলো, বর্তমানে যেটি জেলা সদর অর্থাৎ যেখানে জেলার অফিস-আদালত অবস্থিত সেখান থেকে ৮ কিলোমিটার উত্তরে আকচা ইউনিয়নের একটি মৌজায় নারায়ণ চক্রবর্তী ও সতীশ চক্রবর্তী নামে দুই ভাই বসবাস করতেন। সম্পদ ও প্রভাব প্রতিপত্তির কারণে তারা সেই এলাকায় খুব পরিচিত ছিলেন। সেখানকার লোকজন সেই চক্রবর্তী বাড়িকে ঠাকুরবাড়ি বলতেন। পরে স্থানীয় লোকজন এই জায়গাকে ঠাকুরবাড়ি থেকে ঠাকুরগাঁও বলতে শুরু করে। ১৯৮৪ খ্রিস্টাব্দের ১ ফেব্রুয়ারী ৫টি থানা নিয়ে ঠাকুরগাঁও জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।

07/06/2026

এইমাত্র ভূমিকম্প হল কে কে অনুভব করেছেন কমেন্টে জানাবেন 😖😫

07/06/2026

🌿❤️ আকাশ থেকে দেখা আমাদের প্রিয় হামার তিস্তা!
ড্রোন ক্যামেরায় তিস্তার অপরূপ সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেছি। সবুজ প্রকৃতি, গ্রামের শান্ত পরিবেশ আর নদীর আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্য যেন এক অন্যরকম অনুভূতি দেয়। 😍

📍আপনি কি কখনো তিস্তার এই রূপ নিজের চোখে দেখেছেন?

💬 কমেন্ট করে জানান—
“আপনি কোন জেলা থেকে দেখছেন?” এবং “তিস্তার কোন জায়গাটি আপনার সবচেয়ে প্রিয়?”

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই 👍 লাইক, 💙 শেয়ার এবং 🔔 ফলো করতে ভুলবেন না।
#হামার_তিস্তা

কেউ কি বলতে পারবেন ভিডিওতে দেখানো জায়গাগুলোর মধ্যে কয়টি জায়গা চিনতে পেরেছেন? 🤔👇
03/06/2026

কেউ কি বলতে পারবেন ভিডিওতে দেখানো জায়গাগুলোর মধ্যে কয়টি জায়গা চিনতে পেরেছেন? 🤔👇

03/06/2026

❤️🎶 Chori Chori Dil Tera Churayenge 🎶❤️
👉 এই গানটির সাথে আপনার কোনো স্মৃতি জড়িয়ে আছে? ❤️🎶

“সূর্যাস্তের সোনালি আলোয় ভেসে যাওয়া একটা বিকেল।লিচুর রাঙা ডালা, রঙিন পাখা আর জীবনের সহজ সৌন্দর্য।যেন আকাশ নিজেই নেমে এসে...
31/05/2026

“সূর্যাস্তের সোনালি আলোয় ভেসে যাওয়া একটা বিকেল।
লিচুর রাঙা ডালা, রঙিন পাখা আর জীবনের সহজ সৌন্দর্য।
যেন আকাশ নিজেই নেমে এসেছে মাটিতে, আর মাটি আকাশকে আয়না বানিয়েছে। 🌅🍒✨”

#সূর্যাস্ত #বাংলারবাজার #লিচু #গ্রামবাংলা #বিকেলেররং #স্ট্রিটফটোগ্রাফি #বাংলাদেশ #সুন্দরবাংলা

বলুন তো এটি কোন জায়গা?
31/05/2026

বলুন তো এটি কোন জায়গা?

29/05/2026

মেয়েদের social vs reality 🤣🫶
মেনশন করো তোমার এমন বান্ধবী কে 🤣🤣

26/05/2026

তোমাকে ছুপ্পুত ছুতপুত 🤪 ゚viralvideo #কুকুরপ্রেমী

25/05/2026

আপনি কি এখানে কখনো গিয়েছেন? 🤔
কমেন্টে জানান — “রংপুরের সবচেয়ে সুন্দর জায়গা কোনটা?” 👇🔥
#রংপুর #ভিন্নজগত

25/05/2026

🔥 মাত্র ১৪০০০ টাকায় ল্যাপটপ! 😱
বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন! 💻🔥
🔥𝗦𝗽𝗲𝗰𝗶𝗮𝗹 𝗗𝗶𝘀𝗰𝗼𝘂𝗻𝘁 𝗙𝗼𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀 𝗔𝗻𝗱 𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗲𝗿𝘀
📦 প্যাকেজে গিফট হিসাবে যা থাকছে:
🔌 অরিজিনাল চার্জার
🎒 ল্যাপটপ ব্যাগ
🖱️ মাউস
💾মাউস প্যাড
☎️ যোগাযোগের ঠিকানা : তালুকদার টাওয়ার, শপ নং: ০১, ফায়ার সার্ভিসের বিপরীত পাশে, জাহাজ কোম্পানি থেকে ৫০০ গজ পুর্বে, রংপুর।
📞 01781044776
📞 01781044770

পেজ: Captain Technology
Web: captaintechnologybd.com

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beauty Of Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beauty Of Rangpur:

Share