CFnews24

CFnews24 child_forum_golna_news24 is a real news page.
@[761366837219848:]
To pablish any news of the child right with photos send by
email: [email protected]

09/03/2020

করােনা ভাইরাস সংক্রান্ত জরুরি নােটিশ

সম্প্রতি করােনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে কুয়েত প্রবাসী সকল বাংলাদেশীদের আতংকিত না হয়ে নিন্মােক্ত প্রতিরােধমূলক ব্যবস্থা গ্রহণ করা/মেনে চলার জন্য বিশেষভাবে অনুরােধ করা হলাে।

লক্ষণসমূহঃ
> জ্বর দিয়ে ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এরপর গলা ব্যথা ও শুকনাে কাশি দেখা দেবে।
> এক সপ্তাহ পর শুরু হবে স্বাসকষ্ট। কারও ক্ষেত্রে ডায়রিয়াও দেখা দিতে পারে।
> আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে যেভাবে ছড়ায়: আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে।
> পশু, পাখি বা গবাদি পশুর মাধ্যমে।

করণীয়ঃ
>ঘরের বাইরে মাস্ক ব্যবহার করা এবং পর্যাপ্ত পানি পান করা।
>সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়া।
>হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা।
>হ্যন্ড স্যানিটাইজার ব্যবহার করা।
>অসুস্থ পশু, পাখির সংস্পর্শে না আসা।
> নিয়মিত ঘর ও কাজের জায়গা পরিষ্কার রাখা।
>একান্ত প্রয়ােজন ছাড়া মার্কেট/জনসমাবেশ এড়িয়ে চলা। হাঁচি বা কাশি দেওয়ার সময় হাত/রুমাল দিয়ে মুখ ঢাকা।
> একান্ত প্রয়ােজন না হলে ভ্রমণ থেকে বিড়ত থাকা। সন্দেহজন উপসর্গ দেখা দিলে হেলথ সেন্টারে যােগাযােগ করা।

https://youtu.be/FiQ8elY4UNQ
15/10/2019

https://youtu.be/FiQ8elY4UNQ

Ring ID:: ঘরে বসে ইনকাম করুন এক থেকে দেড় হাজার টাকা পকেটে টাকানিন বিস্তারিত জানতে আমার ভিডিওটি দেখুন আর কোন প্রবলেমে ক....

13/07/2018

আগামীকাল ১৪/০৭/২০১৮ তারিখে সারাদেশে
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। ঐ দিন
সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত আপনার
নিকটস্থ টিকাদান কেন্দ্রে, কমিউনিটি ক্লিনিক
গুলোতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
>>০৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি
নীল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
>> ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল
রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান,
শিশু মৃত্যুর ঝুঁকি কমান

06/04/2017

Comment এ www. লিখে আপনার
নাম.flpbd.info
লিখেন আপনি কেমন তা জানতে
পারবেন...!!

12/09/2016
কোডিং শেখার জন্য সেরা৫০ টি ওয়েব সাইট !TODAYআমরা কোডিং শেখার জন্য অনেককিছু ঘাটাঘাটি করি। কিন্তু কোনোকিছুই প্রাকটিস ছাড়া স...
28/06/2016

কোডিং শেখার জন্য সেরা
৫০ টি ওয়েব সাইট !
TODAY
আমরা কোডিং শেখার জন্য অনেক
কিছু ঘাটাঘাটি করি। কিন্তু কোনো
কিছুই প্রাকটিস ছাড়া সম্ভব নয়।
কেমন হয় যদি প্রাকটিসও হয় এবং
সাথে সাথে শেখা… এরকমই ৫০ টা
ওয়েব সাইট আজ আপনাদের সামনে
তুলে ধরব… এই ওয়েব সাইট গুলো
থেকে আপনি HTML, CSS, Javascript,
SQL, XHTML, Bootstrap, C, C++,
Python, Ruby, Android Development,
Java এবং আরো অনেক কিছুই শিখতে
পারবেন.
1.Codecademy
শেখার জন্য আমার দেখা সেরা
ওয়েব সাইট হল কোড একাডেমি…
এটা হল সেই স্থান যেখান থেকে
একজন বিগিনারের জন্য পারফেক্ট
প্লেস। শুরু থেকেই একজন মানুষ হতাশ
হয়ে পরে কোথা থেকে শুরু করবে,
কিভাবে করবে আরো অনেক কিছু
এখান থেকে সহজে শুরু করতে
পারবেন। এখান থেকে আপনি ওয়েব
বেজ সব কিছুরই বেসিক খুব
ভালভাবে আয়ত্ত করতে পারবেন।
http://www.codecademy.com/
2.Udacity
ইউডিএসিটি আরেকটা প্লেস যেখান
থেকে সহযে শিখতে পারবেন।
এখানে অধিকাংশ সময় ভিডিও
টিউটোরিয়াল পাওয়া যায় সেগুলোর
উপরে ২-৩ মিনিটের কুইজ থাকে
আরো অনেক কিছুই। এখান থেকে
আপনি Computer Science, Web
Application Engineering, Software
Testing, Web Development, HTML5,
Python, Java, Computer Science,
Algorithm এগুলোর ভাল
টিউটোরিয়াল পাবেন।
https://www.udacity.com/
3.Google Android Development
এটা হচ্ছে এন্ড্রয়েড ডেভেলপমেন্ট
শেখার জন্য বেস্ট। যারা এই
এন্ড্রয়েড তৈরী করেছে তাদের
কাছ থেকেই শেখেন। এখানে
বেসিক থেকে এডভান্স পর্যন্ত সব
কিছুই পাবেন। আর কিভাবে আপনার
এপস প্লে স্টোরের জন্য রেডি
করবেন সেটাও পাবেন।
https://developer.android.com/
training/index.html
4.Google’s Python Class
গুগলের পাইথন ক্লাস বলা হয়
এটাকে। এটা সম্পূর্ণ ফ্রী।
https://developers.google.com/edu/
python/
5.Coursera
এখানে সম্পূর্ণ ফ্রী অনেক কোর্স
পাবেন। এখানে কম্পিউটার
সায়েন্সের অনেক ভাল ভাল
টিউটোরিয়াল পাবেন। এখান থেকে
Computer architecture, Programming
languages, C++ for C programming,
Algorithms, Artificial Intelligence,
Cryptography…etc এই গুলো খুব ভাল
ভাবে শিখতে পারবেন।
https://www.coursera.org/
Websites What You Will Learn
6.Code.org - Basics of JavaScript
programming , Python, Hopscotch etc
7.W3Schools.com --
HTML,CSS,Javascript, jQuery,
Bootstrap
8.Thenewboston HTML5, CSS,
Javascript, Java, Python, PHP, App
Development, Android Development,
C Programming.
http://thenewboston.org/
9.MIT OpenCourseWare Electrical
engineering and computer science in
MIT’s OpenCourseWare collection
http://ocw.mit.edu/ …/electrical-
engineering-and-comp
uter-s…/
10.Khan Academy Everything what
you here
https://www.khanacademy.org/
11.Webmonkey HTML5, Ajax, CSS,
APIs, Javascript etc.
http://www.webmonkey.com/tutorials/
12.CodeAvengers HTML, CSS,
Javascript, Python etc.
https://www.codeavengers.com/
13. Codeschool HTML/CSS, JavaScript,
Ruby, iOS
http://www.codeschool.com/
14. TeamTreeHouse HTML/CSS,
JavaScript, Ruby, iOS, Android,
Python…
http://teamtreehouse.com/
15. Html5Rocks HTML5/CSS
http://www.html5rocks.com/en/
16. Sqlzoo SQL
http://sqlzoo.net/
17. EDX Computer Science, Java
https://www.edx.org/
18. TheCodePlayer HTML5, CSS3,
Javascript, Jquery
http://thecodeplayer.com/
19. LearnPythonTheHardWay Python
http://learnpythonthehardway.org/
20. SkillCrush HTML/CSS, Javascript,
Python …more
http://skillcrush.com/
21. TutsPlus WordPress Plugin
Development, Webdesigning, Other
Coding tutorials
http://tutsplus.com/
22. CodeCombat Play to learn code
http://codecombat.com/
23. DontFearTheInternet HTML/CSS
http://www.dontfeartheinternet.com/
24. LearnLayout Advanced CSS
http://learnlayout.com/
25. Atozcss CSS Screencasts
http://www.atozcss.com/
26. Dash HTML5, CSS3, Javascript
https://dash.generalassemb.ly/
27. Web Accessibility Tools and
techniques for web developers
https://
webaccessibility.withgoogle.com/
course
28. TheHelloWorldProgram Web
Development, Linux, Python
http://
www.thehelloworldprogram.com/web-
development/
29. PythonTutor Python
http://pythontutor.com/
30. CodeLearn Web Development
http://www.codelearn.org/
31. Rubymonk Ruby
https://rubymonk.com/
32. Stanford University Software
Algorithms
http://online.stanford.edu/courses
33. NodeTuts Node JS video tutorials
http://nodetuts.com/
34. NodeSchool Web software skills
http://nodeschool.io/
35. Egghead Video training for
AngularJS, React, D3, and many other
essential modern web technologies
https://egghead.io/
36. Learn-Angular AngularJS
http://learn-angular.org/
37. IOS Development IOS
https://itunes.apple.com/ …/
developing-apps-for…/
id395605774…
38. LearnJavaOnline Java
http://www.learnjavaonline.org/
39. CodingBat Java, Python
http://codingbat.com/
40. Techotopia IOS, Android
http://www.techotopia.com/
41. EssentialSQL SQL
http://www.essentialsql.com/
42. SqlBolt SQL
http://sqlbolt.com/
43. Coderdojo HTML5, CSS3, Javascript
http://coderdojo.com/
44. HackDesign Design course
http://hackdesign.org/
45. Mozilla Developer Network
Mozilla Development
https://developer.mozilla.org/en-US/
46. Programming Video Tutorials C++
http://
www.programmingvideotutorials.com/
c …/cpp-introduction
47. National Programme on
Technology Enhanced Learning
Principles of Programming Languages
http://www.youtube.com/course
48. Landofcode Java, CSS, HTML, PHP
and VBScript
http://landofcode.com/
49. SitePoint Reference HTML5, CSS3,
Javascript
http://reference.sitepoint.com/html
50. Wikiversity PHP, C++, Python,
Java… etc
http://en.wikiversity.org/wiki/
School:Computer_Science
[[collected]]
Tanvir Alam
Tomader graphic designer er free
class nei
Head of H R "Pro Retouching Studio"
Contact: 01732420067
hare riends
ign

Learn to code interactively, for free.

20/02/2016

#সফলতার উচ্চস্তরে উঠতে
হলে দুটো জিনিস খুব
সতর্কতার সাথে মেনে
চলতে হয়
#এক, সময়কে গুরুত্ব দেয়া;
দুই, দিনের কাজ দিনে শেষ না
করে ঘুমাতে না যাওয়া !
মনে রাখতে হবেঃ সফলতা
কিংবা ব্যর্থতা অভ্যাসের
ব্যাপার। যে সফল হতে থাকে,
এটা তার অভভাসে পরিণত হয়- তখন
সে সফলতার পেছনে দৌড়াতেই
থাকে। আর যে ব্যর্থ হতে থাকে,
সে এটাতেই অভ্যস্ত হয়ে যায় এবং
নিজের অজান্তেই আগে থেকেই
ব্যর্থতাকে মেনে নিয়ে নিজের
ভাগ্যকে দোষারোপ করতে
থাকে।
আপনি নিজের বিবেকের কাছে
সৎ থেকে শতভাগ পরিশ্রম করে
চেষ্টা করে দেখান তো কোন
কিছুতে-- আপনি চাইলেও বিফল
হতে পারবেন না !
এটাই সত্য, এটাই চিরন্তন সত্য !

13/02/2016

নীল আকাশের মেঘের ভেলা।"
ছোট্ট ফুলের পাপড়ি মেলা"
সবুজ ঘাসে হাওয়ার খেলা ""
আনন্দে কাটুক বসন্তের প্রথম দিন,,
সবাই কে জানাই,
""""""" good morning"""""""

11/02/2016

যদি মনে কর তুমি পারবে, কিংবা মনে কর তুমি পারবেনা, দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক।
- হেনরি ফোড।

16/09/2015

‘হ্যালো ১০৯২১? আমাকে
বাঁচাও!’
১৬ সেপ্টেম্বর, ২০১৫
ওপরের ফোন নম্বরটি সবাই নিজেদের
মোবাইলে সেভ করে রাখুন। ১০৯২১।
মনে রাখার জন্য বলা যায়, দশ নয় দুই এক।
কোনো নারী নির্যাতনের শিকার
হলে, বখাটেদের আক্রমণের মুখে
পড়লে অথবা অপমানিত হওয়ার আশঙ্কা
করলে সঙ্গে সঙ্গে এই নম্বরে ফোন
করে সাহায্য চাইবেন। এর জন্য কোনো
চার্জ দিতে হবে না। টোল ফ্রি।
সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা।
যেকোনো মোবাইল অপারেটরের
সিম ও টিঅ্যান্ডটি নম্বর থেকে ফোন
করা যাবে।
সরকারের এ উদ্যোগের কথা আমরা
অনেকে জানি না বলে এর সুফল
থেকে বঞ্চিত হই। মহিলা ও শিশুবিষয়ক
মন্ত্রণালয়ের অধীনে নারী নির্যাতন
প্রতিরোধকল্পে মাল্টি সেক্টোরাল
প্রজেক্টের প্রকল্প পরিচালক ড. আবুল
হোসেন এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানান। গত
সপ্তাহে প্রথম আলো ও অ্যাকশনএইড
বাংলাদেশ আয়োজিত গোলটেবিল
বৈঠকে নগরীতে নারীর নিরাপত্তা
বিষয়ে আলোচনা হচ্ছিল। সেখানে
অনেক কথার মধ্যে এই টোল ফ্রি
নম্বরের কথা উঠলে বৈঠকে উপস্থিত
প্রায় সবাই একবাক্যে বললেন, এই
নার্সারির কথা সবার জানা থাকলে
নারী নির্যাতন রোধে ব্যবস্থা গ্রহণ
সহজ হবে।
কয়েক মাস আগেও নারীর প্রতি
সহিংসতা রোধে প্রথম আলোর অপর
এক গোলটেবিল বৈঠকে আবুল হোসেন
এ তথ্যটি দিয়ে বলেছিলেন, এটা যেন
আমরা পত্রিকায় প্রচারের ব্যবস্থা
করি। আমরা প্রায় দুই সপ্তাহ ধরে
নম্বরটি ছাপাই। আমরা চেয়েছি সবাই
জানুক। যেকোনো নারী ঘরে-বাইরে
বিপদে পড়লে তাঁর জরুরি সাহায্য
পাওয়ার যে একটি সহজ উপায় আছে,
সেটা সবার জানা থাকা খুব জরুরি।
আমি জানি, এ পর্যন্ত পড়ে অনেকের
মনে প্রশ্ন দেখা দেবে, নম্বরটি কি শুধু
সরকারি খাতায় আছে, নাকি কাজে
দেয়? এ রকম ভাবা স্বাভাবিক। এ
বিষয়ে আমি আসছি একটু পরেই।
এখন সময়টা খুব খারাপ যাচ্ছে। এই তো
গতকালের পত্রিকায়ও অন্তত তিন
তরুণীর নির্যাতিত হওয়ার দুঃসংবাদ
বেরিয়েছে। প্রায় প্রতিদিনই এ
ধরনের খারাপ খবর পত্রিকার পাতা
ছেয়ে থাকে। পুলিশ গ্রেপ্তারও করে।
তারপরও চলছে এই বর্বরতা। কারণ,
একশ্রেণির বখাটে লোক মনে করে
মেয়েদের ওপর অত্যাচার করে সহজেই
পার পাওয়া যায়। অবাক হয়ে ভাবি,
আমাদের সমাজটা এত খারাপ লোকে
ভরে গেছে? অথচ গর্ব করে বলি, আমরা
মধ্য আয়ের দেশের প্রথম ধাপে পা
রেখেছি!
সভায় প্রধান অতিথি পর্যটনমন্ত্রী
রাশেদ খান মেনন বললেন, ষাটের
দশকে ছেলেমেয়েরা একসঙ্গে
আন্দোলন করেছি। তখন নারীর প্রতি
যে শ্রদ্ধাবোধ ছিল, আজ সেই
মূল্যবোধের অবক্ষয় হয়েছে। কিন্তু এ
অবস্থা বদলে দেওয়া যায়। আমাদের
পরিবার ও স্কুল থেকেই নৈতিক
শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি
বলেন, নারীর প্রতি সহিংসতা
রোধে পুলিশের মনোভঙ্গিতে
(মাইন্ডসেট) আমূল পরিবর্তন আসছে।
কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা
বাড়ানো হচ্ছে। একজন মন্ত্রী যখন
দায়িত্ব নিয়ে এ কথা বলেন, আমরা
নিশ্চয়ই আশান্বিত হই।
পুলিশ হেডকোয়ার্টারের এআইজি
রখফার সুলতানা খানমও নারী ও শিশু
নির্যাতনের কথা পুলিশকে
জানানোর আহ্বান জানিয়ে বললেন,
দেশে আটটি ভিকটিম সাপোর্ট
সেন্টারে নির্যাতনের শিকার
নারীদের সব রকম সহায়তা দেওয়া হয়।
প্রয়োজনের তুলনায় এসব ব্যবস্থা খুব কম
হলেও যতটুকু আছে, তার গুরুত্বই বা কম
কী? তা ছাড়া এখানে শুধু সরকার নয়,
সঙ্গে বেসরকারি সংস্থাগুলোও
সহযোগিতা করছে।
ধরা যাক এই রাজধানী ঢাকারই কথা।
দেড় কোটি মানুষের মধ্যে প্রতিদিন
অন্তত ২০ থেকে ৩০ লাখ মানুষ বাইরে
বের হন। নানা কাজে অফিস-
আদালতে যান, ফুটপাত থেকে শুরু করে
শপিং মলে কেনাকাটা করেন।
তাঁদের প্রায় অর্ধেক, অর্থাৎ ১০
থেকে ১৫ লাখ নারী। তাঁদের বাসে
চলাফেরার ব্যবস্থা খুবই খারাপ।
নগরীতে শৌচাগার বলতে তেমন কিছু
নেই। থাকলেও নারীদের জন্য কতটা
নিরাপদ, তা ভুক্তভোগীরাই জানেন।
নারীদের জন্য আমাদের প্রিয় এই
রাজধানী খুবই প্রতিকূল হয়ে উঠছে।
পথেঘাটে প্রতিনিয়ত নারীর প্রতি
অবমাননা আমাদের চোখের সামনেই
ঘটে চলেছে। আমরা পুরুষেরা দেখেও
দেখি না। প্রতিবাদে খুব কমই
সোচ্চার হই।
অবশ্য মেয়র আনিসুল হক জানিয়েছেন,
এক বছরের মধ্যে অবস্থার পরিবর্তন
চোখে পড়তে শুরু করবে। ঢাকা উত্তর
সিটি করপোরেশন এলাকায় অন্তত ১০০
আধুনিক টয়লেট তাঁরা নির্মাণ করছেন।
সেখানে স্বচ্ছন্দে ও নিরাপদে
নারীরা যেতে পারবেন। এ সংখ্যা
ক্রমান্বয়ে বাড়ানো হবে। নগরীতে
নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস
চালু হবে। সেখানে চালক, হেলপার
সবাই হবেন নারী। আশা করি ঢাকা
দক্ষিণ সিটি করপোরেশন, দেশের
অন্যান্য সিটি করপোরেশন এলাকা ও
বড় শহরগুলোতেও একই উদ্যোগ নেওয়া
হবে। তাহলে হয়তো পরিস্থিতি
কিছুটা বদলাতে শুরু করবে।
আমরা অবাক হই, যখন দেখি বাসে ভিড়
ঠেলে ওঠার সময় বাস-হেলপাররা
নারী যাত্রীদের গায়ে হাত দেন।
বাসস্ট্যান্ডে বাস থামতে না
থামতেই আবার নারীদের গায়ে হাত
দিয়ে ঠেলে নামিয়ে দেন ওঁরা।
আমাদের মতো অনেক পুরুষ যাত্রী
প্রতিবাদ করি না, সমস্যায় জড়িয়ে
পড়তে চাই না। অথচ দু-চারজন একটু কড়া
সুরে ধমক দিলে অবস্থা বদলে দেওয়া
যায়। কারণ, আমাদের সমাজ সহজে
অন্যায় মেনে নেয় না। তবে
প্রতিবাদের শুরুটাই গুরুত্বপূর্ণ। নারীর
প্রতি সহিংসতা ও অন্যায়ের
প্রতিবাদ করলে যে ফল পাওয়া যায়,
তা এই কয়েক দিনের ঘটনায়ই বলে
দেয়।
নারী নির্যাতনের যেকোনো ঘটনার
প্রতিবাদে এলাকার মানুষ আজকাল
রাজপথে নামে। মানববন্ধন হয়। প্রশাসন
ও পুলিশের পক্ষে ঘটনা উপেক্ষা করা
সম্ভব হয় না। অপরাধী ধরে আইনের
কাঠগড়ায় দাঁড় করানো হয়।
কিন্তু তারপর কী হয়? এটাই প্রশ্ন। এর
সদুত্তর দিতে পারলে আজ নারীর
প্রতি সহিংসতা অনেক কমে আসত। এই
তো সেদিন, নববর্ষে টিএসসি-
সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় কিছু
বখাটে ছেলে কয়েকজন তরুণীকে
লাঞ্ছিত করল। তার বিচার হলো
কোথায়? সিসিটিভিতে অভিযুক্ত
অপরাধীদের কিছু ছবি পাওয়া গেল।
পুলিশ ঘটা করে সেসব ছবি পত্রিকায়
ছাপিয়ে তাদের ধরিয়ে দেওয়ার
আহ্বান জানাল। লাখ টাকা
পুরস্কারের কথাও তারা বলল। কিন্তু
একজন অভিযুক্তকেও ধরা গেল না। এটা
কি বিশ্বাস করা যায় যে পুলিশ
তাদের ধরতে পারে না? যেখানে
র্যা ব-পুলিশ অভিযুক্ত জঙ্গিদের
টপাটপ ধরছে, সেখানে নববর্ষে
নারীর অবমাননাকারীদের কেন ধরা
যাবে না? যেখানে ছাত্র
ইউনিয়নের নেতা লিটন নন্দী একজন
অভিযুক্তকে ধরে পুলিশে দিলেন,
তাঁকে পর্যন্ত পুলিশ আটক করে রাখতে
পারল না। এটা যে অবিশ্বাস্য
ব্যাপার।
অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি
ডিরেক্টর ফারাহ্ কবির তাই
সংগতভাবেই প্রশ্ন তুলেছেন, আমরা
যে মধ্য আয়ের দেশ গড়ে তুলছি, সেটা
কি শুধু পুরুষদের নিয়েই হবে?
মহিলা পরিষদের সভানেত্রী আয়শা
খানম আক্ষেপ করে বলেন, এ দেশে
একজন নারী পুলিশ সদস্য তাঁর পুলিশ
স্বামীর হাতেও নির্যাতিত হন। এরপর
আমরা মুখ দেখাই কী করে?
আমরা শুরু করেছিলাম ১০৯২১ নম্বরটি
দিয়ে। এই নম্বরে ফোন করে একজন
নারী কি তাৎক্ষণিক প্রতিকার
পাওয়ার আশা করতে পারেন?
সরকারি ব্যবস্থার ওপর আমাদের ভরসা
নানা কারণেই কম। কিন্তু অন্তত
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবুল
হোসেনের কথা যদি ঠিক হয়, তাহলে
এই নম্বরটি আমেরিকার ৯১১
চেম্বারটির মতো কাজ করে। সবাই
জানেন, যুক্তরাষ্ট্রে বিপদ-আপদ বা
হঠাৎ জরুরি চিকিৎসার প্রয়োজনে ৯১১
নম্বরে ফোন করলে প্রায় সঙ্গে সঙ্গে
পুলিশ এসে প্রতিকারের ব্যবস্থা করে।
আমাদের দেশে হয়তো এতটা আশা
করা যাবে না। কিন্তু যদি শুধু নারী
নির্যাতন রোধে ব্যবস্থা নেওয়ার
উপায় হিসেবে এই নম্বরটি কাজে
দেয়, তাহলে সেটা আমাদের দেশের
জন্য একটা বিপ্লবের মতোই ব্যাপার
হবে।
১০৯২১ একটি হান্টিং নম্বর। একসঙ্গে
৩০টি ফোন রিসিভ করা যায়। যদি
কোনো বিপন্ন নারী এই নম্বরে ফোন
করে জরুরি সাহায্য চান, তাহলে
তৎক্ষণাৎ ঘটনাস্থলের জরুরি খবর
স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার
প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট
এনজিও সংগঠন—এই চার জায়গায় একই
সঙ্গে পাঠানো হয়। ফলে
প্রতিকারের একটি নিশ্চয়তা অবশ্যই
রয়েছে। এখন প্রতিদিন গড়ে ১৮০
থেকে ২০০টি কল আসে সাহায্য
চেয়ে।
সচেতন প্রত্যেক নাগরিক এই নম্বরটি
যাঁর যাঁর মোবাইল ফোনের স্পিড
ডায়ালে বা জরুরি নম্বরের কোটায়
সেভ করে রাখুন। কোনো নারী
বিপদে পড়লে বা বখাটেদের
আক্রমণের শিকার হলে সঙ্গে সঙ্গে
ডায়াল করুন ১০৯২১ নম্বরে।
তবে কেউ যেন এই নম্বরের অপব্যবহার
করবেন না। বিপদের সহায়টি আমরা
নষ্ট হতে দিতে পারি না।

Address

Child_forum_golna_news 24
Rangpur
MONIRUZZAMAMMONIR

Alerts

Be the first to know and let us send you an email when CFnews24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CFnews24:

Share