19/07/2026
আজকের দিনটা কেন জানি অন্যরকম। 💙
সকাল থেকে বুকের ভেতর একটা অদ্ভুত চাপা অস্থিরতা কাজ করছে-যেমন হত পরীক্ষার ফলাফল প্রকাশের দিন।
কোনো কিছুতেই মন বসছে না। বারবার মনে হচ্ছে, একটা ম্যাচের জন্য এত অনুভূতি কেন? তারপরই মনে পড়ে—এটা তো শুধুই একটা ম্যাচ নয়, এটা আমাদের বেড়ে ওঠার গল্প, আমাদের শৈশবের গল্প, আমাদের বাবাদের পাশে বসে কাটানো অসংখ্য রাতের গল্প। ✨
একদিন ছোট্ট আমি, বাবার হাত শক্ত করে ধরে বসেছিলাম টেলিভিশনের সামনে। ফুটবল বুঝতাম না, অফসাইড বুঝতাম না, শুধু বুঝতাম—নীল-সাদা জার্সি পরা এই মানুষগুলো জিতলে বাবা হাসেন, আর হারলে চুপচাপ হয়ে যান। সেই দিনগুলো থেকেই হয়তো ভালোবেসে ফেলেছিলাম আর্জেন্টিনাকে, ভালোবেসে ফেলেছিলাম এক জাদুকরকে। 🇦🇷
সময় থেমে থাকেনি। আমরা বড় হয়েছি, জীবন বদলেছে, কিন্তু একটা নাম, একটা মুখ, একটা অনুভূতি ঠিক একই রকম থেকে গেছে...
লিওনেল মেসি 🫅⚽
কতবার তাঁকে কাঁদতে দেখেছি, আর তাঁর চোখের জলের সঙ্গে নিজের চোখও ভিজে উঠেছে। কতবার মনে হয়েছে, পৃথিবীটা বুঝি একটু বেশিই নিষ্ঠুর এই মানুষটার প্রতি। তবুও তিনি থেমে যাননি। মাথা নিচু করে নিজের কাজটা করে গেছেন। আর আমাদের শিখিয়েছেন—সবচেয়ে সুন্দর গল্পগুলো লেখা হয় সবচেয়ে দীর্ঘ অপেক্ষার পরে। 🌟
২০২২ সালে তিনি আমাদের যা দিয়েছেন, তা একজন আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। সেদিন বিশ্বকাপটা শুধু আর্জেন্টিনা জেতেনি, সেদিন জিতেছিল কোটি কোটি মানুষের প্রার্থনা, জিতেছিল একটা প্রজন্মের অপেক্ষা। 🏆🥹
তবুও আজ আবার বুক কাঁপছে। কারণ, আমরা সবাই জানি—সময় কাউকে ছাড় দেয় না। হয়তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই দিনের দিকে, যেদিন আর নীল-সাদা জার্সিতে ১০ নম্বরে তিনি আর মাঠে নামবে না। যেদিন ধারাভাষ্যকার চিৎকার করে বলবে না—“Here comes Messi!” 🥺
সেদিন ফুটবল থাকবে, আর্জেন্টিনা থাকবে, ট্রফি থাকবে; কিন্তু আমাদের শৈশবের একটা বড় অংশ আর থাকবে না। 💔
তাই আজ কোনো চাওয়া নেই, কোনো অভিযোগ নেই। শুধু একটা প্রার্থনা—
হে সৃষ্টিকর্তা, যদি আজ তাঁর জন্য কিছু লিখে রাখেন, তবে সেটি যেন হয় হাসিমাখা একটি রাত। শেষটা যদি কাছেই এসে থাকে, তবে সেটি যেন হয় আনন্দাশ্রুতে ভেজা। 🤲
ধন্যবাদ, মেসি! আমাদের শৈশব হয়ে থাকার জন্য, আমাদের বিশ্বাস হয়ে থাকার জন্য, আর প্রমাণ করে দেওয়ার জন্য যে—কিছু মানুষ ট্রফি দিয়ে নয়, মানুষের হৃদয়ে নিজেদের অমর করে যায়। ❤️
আজ হার-জিতের ঊর্ধ্বে গিয়ে শুধু একটা কথাই বলতে চাই—
তুমি ইতিপূর্বেই কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছো" ♾️
শুভকামনা আর্জেন্টিনা।
ভামোস, আমাদের চিরন্তন ১০ নম্বর 🇦🇷🐐