Kakina

Kakina কাকিনা সম্পর্কৃত তথ্য, ভিডিও এবং ছবি দিয়ে সহায়তা করুন kakina,Kaliganj, Lalmonirhat

23/08/2026

কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থীকে ধর্ষণ। ধর্ষককে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানববন্ধন।

একটি জরুরি ঘোষণা অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির একজন মেধাবী ...
22/08/2026

একটি জরুরি ঘোষণা
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে।
ধর্ষক কে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

স্থানঃ কাকিনা কাচারি বাজার
তারিখঃ ২৩/৮/২০২৬
সময়ঃ সকাল ১০ ঘটিকা

বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য আহবান করা হলো।

19/08/2026

আওয়ামীলীগ থেকে পদত্যাগ করলেন কাকিনা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এবং কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু।

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল🏫 কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়🔹 মোট পরীক্ষার্থী: ২৪২ জন🔹 পাস: ১২৬ জন🔹 পাসের হার:...
10/08/2026

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল
🏫 কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়

🔹 মোট পরীক্ষার্থী: ২৪২ জন

🔹 পাস: ১২৬ জন

🔹 পাসের হার: ৫২.০৭%

🔹 জিপিএ-৫: (৮) জন

04/08/2026

জেলার মধ্যে চমৎকার খেলেন কাকিনার ফুটবলার রিশাদ।
তাকে সাপোর্ট দিতে পারলে, সে ভালো জায়গায় পৌঁছাতে পারবে,ইনশাআল্লাহ।

৫ আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আজ কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহির তাহু পুনরা...
23/07/2026

৫ আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আজ কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহির তাহু পুনরায় নিজ কার্যালয়ে দায়িত্ব পালনের জন্য চেয়ারে বসেছেন।
৫ আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আজ কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহির তাহু পুনরায় নিজ কার্যালয়ে দায়িত্ব পালনের জন্য চেয়ারে বসেছেন।

25/06/2026

কাকিনার মত আরও কোথাও এমন ব্যবস্থা আছে কি?

বর্তমান সময়ে একটি অত্যন্ত উদ্বেগজনক বিষয় হলো—১২ থেকে ১৬ বছরের নিচের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ধূমপান ও বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্যের প্রতি আসক্তি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হলো সিগারেটের সহজলভ্যতা এবং কিছু অসাধু ব্যবসায়ীর দায়িত্বহীন কর্মকাণ্ড।

আমাদের কাকিনা এলাকায় এমন কিছু ছোট ছোট দোকান গড়ে উঠেছে, যেখানে দোকানের ভেতরে পৃথক কেবিন তৈরি করে দেওয়া হয়েছে। এসব কেবিনে শুধু সিগারেট বিক্রিই করা হয় না, বরং অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরদের ধূমপানের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে তারা খুব অল্প বয়সেই ধূমপানে অভ্যস্ত হয়ে পড়ছে এবং পরবর্তীতে আরও ভয়াবহ মাদকাসক্তির দিকে ধাবিত হচ্ছে।

একটি সুস্থ, মেধাবী ও সম্ভাবনাময় প্রজন্ম গড়ে তুলতে হলে এ ধরনের কর্মকাণ্ড দ্রুত বন্ধ করা জরুরি। প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কেবিন ব্যবসার আড়ালে পরিচালিত যুবসমাজ ধ্বংসের এই অপতৎপরতা বন্ধ করতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশের "ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩)" অনুযায়ী ১৮ বছরের কম বয়সী ব্যক্তির কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করা নিষিদ্ধ। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি বা সরবরাহ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সাংবিধানিক দায়িত্ব।

আসুন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় সবাই সোচ্চার হই।

Faruk Hossain

23/06/2026

গ্রাম

31/05/2026

কাকিনাকে নিয়ে সুন্দর একটি ডকুমেন্টস তৈরি করার জন্য
Kakina Students' Forum কে অনেক ধন্যবাদ।

Address

Rangpur
5520

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kakina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category