Ramnagor Jamat Islami

Ramnagor Jamat Islami Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ramnagor Jamat Islami, Media/News Company, Nilphamari Sadar, Rangpur.

পিলখানা ট্র্যাজেডি: সেনাহত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবি : মিয়া গোলাম পরওয়ার২০০৯ সালে পিলখানায় সেনাহ...
25/02/2026

পিলখানা ট্র্যাজেডি: সেনাহত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবি : মিয়া গোলাম পরওয়ার

২০০৯ সালে পিলখানায় সেনাহত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ২৪ ফেব্রুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় পরিকল্পিতভাবে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে মর্মান্তিকভাবে হত্যা করে। আমরা নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও তাদের রূহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে তাদের পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে মূলত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার ষড়যন্ত্র করে। স্বৈরাচারী আওয়ামী সরকার এই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনায় অনেক নিরীহ ব্যক্তিকে গ্রেফতার করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে। তাদেরকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়ে কারাগারে আটক রাখে। অনেকে নির্দোষ প্রমাণিত হলেও ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কারণে তাদের মুক্তি মেলেনি।

২৪-এর আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারের পতন ঘটে। দেশ আজ স্বৈরাচারের কবল থেকে মুক্তিলাভ করেছে। নতুন সরকার গঠিত হয়েছে। জনগণ ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সেনা হত্যার নির্মম ঘটনার প্রকৃত কারণ জানতে চায়। আমরা বর্তমান সরকারের নিকট দেশপ্রেমিক সকল সেনা হত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

যে সব নিরীহ-নিরপরাধ ব্যক্তি কারাগারে আটক আছেন তাদেরকে অবিলম্বে মুক্তি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। এ উপলক্ষে সারাদেশে জামায়াতে ইসলামীর শাখা সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানাচ্ছি।”

25/02/2026

I got over 200 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবারস্থান: জাতীয় সংসদ ভবন, ঢাকাসম্মানিত আমীরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ড...
17/02/2026

তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার
স্থান: জাতীয় সংসদ ভবন, ঢাকা

সম্মানিত আমীরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) জাতীয় সংসদ ভবনে সম্মানিত আমীরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎসমূহ অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধিদলের সদস্যবৃন্দ নিজ নিজ সরকারের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাঁর নেতৃত্বে দল ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

যেসব দেশের মান্যবর প্রতিনিধিবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন, তাঁদের মধ্যে ছিলেন-

মি. শেরিং টোবগের (ভুটানের প্রধানমন্ত্রী)

সীমা মালহোত্রা (যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী)

বিক্রম মিশ্রি (ভারতের পররাষ্ট্র বিষয়ক সচিব)

এ. বেরিস একিনচির (তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী)

আহসান ইকবাল চৌধুরী (পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী)

লেফটেন্যান্ট জেনারেল বালা নন্দ শর্মা (নেপালের পররাষ্ট্রমন্ত্রী)

বাংলাদেশ সফররত এসব উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পৃথকভাবে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ সময় সম্মানিত আমীরে জামায়াত ও সংসদের বিরোধী দলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন-

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সংসদ সদস্য জনাব এটিএম আজহারুল ইসলাম; সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন; এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

17/02/2026

I got over 100 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশশান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জি...
16/02/2026

রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে নির্মম তামাশা করা হয়েছে — আল্লামা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, “শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে নির্মম তামাশা করা হয়েছে।” তিনি বলেন, আমরা আশা করেছিলাম বহু রক্ত-অশ্রু বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। মানুষ আশা করেছিল, ব্যালটের অধিকার ফিরে পাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ১২ ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সঙ্গে নির্মম তামাশা করে একটি সাজানো ও পরিকল্পিত ফলাফল ঘোষণা করা হয়েছে। সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদের জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহার করা হয়েছে।

তিনি সিইসির উদ্দেশ্যে বলেন, আপনার পূর্ববর্তী সিইসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আমরা যে আপত্তি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ তাদের অধিকার কেড়ে নেবে, ইনশাআল্লাহ। আপনাদের এই প্রহসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশজুড়ে আমাদের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মী-সমর্থকদের ওপর যে পৈশাচিকতা চালানো হচ্ছে— আমাদের বোনদের ধর্ষণ করা হয়েছে, আমাদের মা-বোনদের শ্লীলতাহানি শুধু নয়, তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পাঁয়তারা চালানো হচ্ছে।

সারাদেশে নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মনে রাখবেন, রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না, ইনশাআল্লাহ। পুরোনো ফ্যাসিবাদীদের সঙ্গে সখ্য গড়ে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদের প্রবেশের সুযোগ তৈরি করে দেওয়া হয়, তবে যে পথ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন, সেই পথ দিয়ে আপনাদেরও দিল্লিতে বিতাড়িত করা হবে।

তিনি বলেন, শহীদ ওসমান হাদী হত্যাসহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জুলাই স্পিরিট থেকে যদি এক চুল পরিমাণ বিচ্যুতি করার ষড়যন্ত্র করা হয়, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবে। তিনি সবাইকে ঐক্য ও সংহতি মজবুত করার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষ ভাত ও ভোটের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চলমান সংগ্রামকে মজবুত ও সংগত রাখতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে বিশেষ অতিথির বক্তব্যে যথাক্রমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, আমরা জাতির সামনে ভোটচোরদের উন্মোচিত করতে পেরেছি। ওরা শুধু ভোট চুরি করেনি, বরং জনগণের ভোট ডাকাতি করেছে। তিনি বলেন, যারা ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেছে, তারা যদি জনগণের ওপর জুলুম করে, তবে আমরা বসে থাকব না। শহীদ ওসমান হাদী হত্যার বিচার সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, যারা বলেছে আমরা নির্বাচন চাই না— আমরা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছি, আমরাই গণতান্ত্রিক যাত্রা শুরু করেছি। বরং তোমরাই ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে জনগণের ভোট ডাকাতি করে গণতন্ত্রকে ধ্বংস করেছ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, পুরোনো সংস্কৃতির রাজনীতিতে ফিরে যাওয়ার জন্য জুলাই বিপ্লব হয়নি। তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, পুরোনো সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশে নতুন ব্যবস্থার রাজনীতি চর্চা করতে।

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে আমরা চেয়েছি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত হবে। কিন্তু সেটি হয়নি; হয়েছে ইঞ্জিনিয়ারিং ইলেকশন।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য প্রফেসর উমর ফারুক বলেন, আমাদের বড় ভুল হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখা। ফ্যাসিস্ট সরকারের প্রশাসন টাকার বিনিময়ে নির্বাচনে কারচুপি করে একটি দলকে ক্ষমতা দিয়েছে।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা প্রত্যাশা করেছি ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কিন্তু আমরা বললে কেউ বিশ্বাস না করলেও টিআইবির প্রতিবেদন জনগণ বিশ্বাস করবে।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, ২০০৮ সালে হয়েছে সমঝোতার ভোট, ২০১৪ সালে হয়েছে একতরফা ভোট, ২০১৮ সালে হয়েছে রাতের ভোট, ২০২৪ সালে হয়েছে ডামি ভোট এবং ২০২৬ সালে হয়েছে ম্যানেজ ভোট।

প্রিয় দেশবাসী,আসসালামু আলাইকুম। নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের খণ্ডিত উপস্থাপনায় আপনারা হতাশ বা বিভ্রান্ত হবেন না। জাম...
16/02/2026

প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম।

নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের খণ্ডিত উপস্থাপনায় আপনারা হতাশ বা বিভ্রান্ত হবেন না। জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ভোট প্রাপ্তির পরিসংখ্যান অনেক শক্তিশালী বার্তা বহন করে। প্রদত্ত প্রায় ৭ কোটি ভোটের মধ্যে জামায়াত-নেতৃত্বাধীন জোট ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়েছে। প্রায় ২ কোটি ৮৮ লাখ নাগরিক এই জোটের ওপর তাদের আস্থা স্থাপন করেছেন। এটি একটি বিশাল ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ জনরায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের অনেক রেকর্ড ভঙ্গ করে আজ দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০০৮ সালে মাত্র ২টি আসন থেকে আজ কোটি কোটি মানুষের সমর্থন আমাদের প্রতি জন আস্থার বহি:প্রকাশ। ঐতিহাসিক অগ্রযাত্রার শুরু। দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহিতা এবং নীতিভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন।

এখন আমাদের সময় এসেছে শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শনের। আসুন, সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে আমরা গঠনমূলক ভূমিকা পালন করি। পরবর্তী নির্বাচনে জনগণের আরও ব্যাপক ভিত্তিক আস্থা অর্জনের জন্য নিজেদের প্রস্তুত করি। আমরা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করব, দলীয় ঐক্যকে সুদৃঢ় করব এবং সুস্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাব।

আমাদের এই পথচলা অব্যাহত থাকবে। ত্যাগ ও পরিশ্রমের কারনে সম্ভাবনাময় ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নিশ্চয়ই আমাদের পরিপূর্ন বিজয় দান করবেন।

- ডা. শফিকুর রহমান
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী

Dear citizens,
Do not be disheartened or distracted by selective media presentations of the results. The actual numbers tell a far stronger story. Out of approximately 74.7 million votes cast, the Jamaat-led alliance secured 38.50% translating into nearly 29 million citizens placing their trust in this movement. That is a national mandate of immense scale and significance.

Bangladesh Jamaat-e-Islami has broken many records and stands today as the largest opposition force in the country’s history. From just 2 seats in 2008 to commanding the confidence of tens of millions, this is not retreat, it is historic expansion. Nearly half the electorate stood with reform, accountability and principled politics.
Now is the time for discipline and maturity.

Let us play a constructive role in holding the government to account while preparing to earn even greater confidence from the people in the next election. We will strengthen our organisation, deepen our unity and move forward with clarity and purpose. The journey continues and the future remains open.

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের বৈঠক অনুষ্ঠিতভোটগ্রহণের প্রক্রিয়া আংশিকভাবে সুষ্ঠু হলেও সা...
15/02/2026

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের বৈঠক অনুষ্ঠিত

ভোটগ্রহণের প্রক্রিয়া আংশিকভাবে সুষ্ঠু হলেও সামগ্রিকভাবে এর সমাপ্তি প্রশ্নবিদ্ধ হয়েছে- Dr. A H M Hamidur Rahman Azad

আজ ১৫ ফেব্রুয়ারি, রবিবার, বেলা ১১টায় ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ আগারগাঁওস্থ বাংলাদেশ নির্বাচন কমিশনে যান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩২টি আসনের ফলাফল বিষয়ে নির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেন।

বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন,

“নির্বাচনে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ আমরা কমিশনের কাছে তুলে ধরেছি। এর মধ্যে রয়েছে ভোট কারচুপি, নির্বাচনী এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা ও কেন্দ্র থেকে বের করে দেওয়া, জাল ভোট প্রদান, কালো টাকার ব্যবহার এবং কোথাও কোথাও হুমকি-ধমকি ও সহিংসতার ঘটনা। ভোটগ্রহণের প্রক্রিয়া আংশিকভাবে সুষ্ঠু হলেও সামগ্রিকভাবে এর সমাপ্তি প্রশ্নবিদ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে দায়ের করা একাধিক অভিযোগের কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। অবৈধ অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি—এ বিষয়টি কমিশনও স্বীকার করেছে। চার শতাধিক হারানো পিস্তল এখনো উদ্ধার হয়নি। এসব বিষয় নির্বাচনে প্রভাব ফেলেছে বলে আমাদের ধারণা।

কিছু কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যালটে সিল মারার অভিযোগ রয়েছে। দলীয় কর্মীদের বিরুদ্ধেও একই অভিযোগ এসেছে। ভোটগ্রহণকালে ভয়ভীতি প্রদর্শনের কারণে ভোটার উপস্থিতি কম ছিল বলে আমরা মনে করি।

তিনি বলেন, ভোট গণনার সময় কোথাও কোথাও এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং যারা ছিলেন, তাদের নিষ্ক্রিয় রাখা হয়েছে। রেজাল্ট শিটে কাটা-ছেড়া, ওভাররাইটিং এবং এজেন্টদের স্বাক্ষর না নেওয়ার অভিযোগ রয়েছে। উদাহরণস্বরূপ, ঢাকা-৬ আসনের একটি রেজাল্ট শিট পেন্সিলে লেখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব অনিয়মের কারণে ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

বিশেষত ৩২টি আসনে স্বল্প ভোটের ব্যবধানে আমাদের প্রার্থীদের পরাজিত দেখানো হয়েছে। এর মধ্যে আল্লামা মামুনুল হক, মিয়া গোলাম পরওয়ার ও ঢাকা-৮ আসনে নাসীরুদ্দিন পাটওয়ারীর নাম রয়েছে। আমরা এসব আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছি এবং প্রমাণসহ অভিযোগের তালিকা কমিশনে জমা দিয়েছি।

তিনি বলেন, প্রার্থিতা যাচাই-বাছাইয়ে ঋণখেলাপী ও দ্বৈত নাগরিকত্বধারীদের বৈধতা দেওয়ার বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে উত্থাপন করেছি।

তিনি বলেন, নির্বাচন শেষে দ্রুত গেজেট প্রকাশের কারণে দূরবর্তী এলাকা থেকে প্রার্থীদের অভিযোগ দায়েরের সুযোগ সীমিত হয়েছে- এ বিষয়েও আমরা আপত্তি জানিয়েছি। কমিশন জানিয়েছে, আইনের দরজা সবার জন্য খোলা রয়েছে। তাই আমরাও আইনি প্রক্রিয়ায় অগ্রসর হব।

তিনি বলেন, জুলাই সনদ বহু ত্যাগ ও আত্মদানের বিনিময়ে প্রণীত হয়েছে। জনগণের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। নির্বাচন কমিশনের প্রতি অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই রাজনৈতিক সমাধান হওয়া উচিত।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ইতোমধ্যে ৫৪টি জেলার সহিংসতার তথ্য সংকলন করে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সংসদে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। তবে সহিংসতা অব্যাহত থাকলে জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক কর্মসূচি পালনে বাধ্য হব।

এ লক্ষ্যে ১৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টায় ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার)বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক...
15/02/2026

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর সৌজন্য সাক্ষাৎ

আজ সন্ধ্যা ৭:০০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান-এর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। জনাব তারেক রহমান এর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব জনাব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান।

সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতে ইসলামীর একনিষ্ঠ কর্মী শহীদ মোঃ আব্দুস ছালামের স্মরণসভায় আমীরে জামায়াতবাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার ন...
15/02/2026

জামায়াতে ইসলামীর একনিষ্ঠ কর্মী শহীদ মোঃ আব্দুস ছালামের স্মরণসভায় আমীরে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের একনিষ্ঠ জামায়াত কর্মী শহীদ মোঃ আব্দুস ছালাম গত ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে সম্মানিত আমীরে জামায়াতের নির্বাচনী জনসভায় যোগদান শেষে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। এক শোকবার্তায় তিনি বলেন, শহীদ মোঃ আব্দুস ছালাম দ্বীনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত দ্বীনের পথে অবিচল থেকে দুনিয়ার সফর সমাপ্ত করেন। আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং তাঁর সমস্ত নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন।

আল্লাহ তায়ালা তাঁর পরিবারের সদস্যদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নে আয়োজিত শহীদ মোঃ আব্দুস ছালামের স্মরণসভায় অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে আমীরে জামায়াত শহীদ মোঃ আব্দুস ছালামের গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি মরহুমের কবর জিয়ারত করেন। মরহুমের স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, পরিবারের সবার খোঁজখবর নেন এবং তাঁদের সান্ত্বনা প্রদান করেন। এ সময় আমীরে জামায়াত পরিবারের সকলকে নিয়ে মহান আল্লাহর দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা ও জান্নাতবাসী হিসেবে কবুলিয়াতের জন্য দোয়া করেন এবং পরিবারের সকল সদস্যদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী এবং জামায়াতে ইসলামী মনোনিত গাজীপুরের কাপাসিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব সালাহ উদ্দিন আইয়ুবি। এছাড়াও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ ইউনিয়নের সকল পর্যায়ের বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

15/02/2026

শরীফ ওসমান বীন হাদি ভাই যে কথাগুলো বলে গেছিলো,প্রতিটি কথাই বাস্তবে রূপ নিয়েছে🥺😔

Address

Nilphamari Sadar
Rangpur
5300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramnagor Jamat Islami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share