News Raninagar

News Raninagar আমাদের News Raninagar পেজটির পাশাপাশি News Naogaon পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ❤️ Accepted in 1983.
(2)

Raninagar thana of Naogaon district The upazila was established in 1916.

11/07/2026
নওগাঁর রাণীনগর উপজেলায় মাঠ থেকে পাওয়ার ট্রিলার আনতে যাওয়ার পথে বজ্রপাতে সাখাওয়াত হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।...
09/07/2026

নওগাঁর রাণীনগর উপজেলায় মাঠ থেকে পাওয়ার ট্রিলার আনতে যাওয়ার পথে বজ্রপাতে সাখাওয়াত হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মালশন গ্রামের মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত হোসেন মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই এলাকায় বৃষ্টি হচ্ছিল। মাঠে রাখা নিজেদের পাওয়ার ট্রিলারটি বাড়িতে আনার উদ্দেশ্যে ছেলে সঙ্গে নিয়ে মাঠে যাচ্ছিলেন সাখাওয়াত হোসেন। পথে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
News Raninagar পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

#রাণীনগর #নওগাঁ #বজ্রপাত #কৃষকমৃত্যু

নওগাঁর রাণীনগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।শুক্রবার (৪ জুলা...
05/07/2026

নওগাঁর রাণীনগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আবাদপুকুর–পতিসর সড়কের কালীগ্রাম বড়িয়াপাড়া ও গুয়াতা গ্রামের মধ্যবর্তী এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকাসক্ত অবস্থায় পথচারীদের বিরক্ত করার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান থানা পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় গুয়াতা গ্রামের জেমস আহম্মেদ (২৯), কালীগ্রাম বড়িয়াপাড়া (তেলিপুকুর) গ্রামের রানা আহম্মেদ (১৯) এবং হাসিবুল ইসলাম (২৩)-কে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত তিনজনকে রাতেই নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

#মাদকবিরোধীঅভিযান #ভ্রাম্যমাণআদালত

আপনি যদি অল্প বয়সে নিজের জীবনে বড় কোনো পরিবর্তন আনতে চান, তবে সবার আগে আপনার নিজের অবচেতন মনকে রি-প্রোগ্রাম বা ব্রেইনওয়া...
02/07/2026

আপনি যদি অল্প বয়সে নিজের জীবনে বড় কোনো পরিবর্তন আনতে চান, তবে সবার আগে আপনার নিজের অবচেতন মনকে রি-প্রোগ্রাম বা ব্রেইনওয়াশ করতে হবে। এই ৫টি সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী ধাপ অনুসরণ করুন 👇

১. আপনি নিজের মনকে কি খাওয়াচ্ছেন ডেইলি? সেটা চেঞ্জ করুন (Change What You Feed Your Mind)

আপনার অবচেতন মন প্রতিনিয়ত যা শোনে এবং দেখে, সেটিকে সত্য বলে বিশ্বাস করতে শুরু
করে। আপনি যদি সারাদিন গসিপ, সেলিব্রেটি নিউজ, বা নেতিবাচক খবর দেখেন, তাহলে আপনার
ব্রেইন কখনো উৎপাদনশীল বা ক্রিয়েটিভ চিন্তা করতে পারবে না।

- কী করবেন: আপনার সময় ব্যয় করুন ব্যবসা, অর্থ ব্যবস্থাপনা, নতুন স্কিল এবং যারা
শূন্য থেকে কিছু গড়ে তুলেছেন তাদের সফলতার গল্প শুনে। আপনার ইনপুটই আপনার
আইডেন্টিটি বা পরিচয় তৈরি করে।
- রিসোর্স: বিশ্বমানের বিশেষজ্ঞদের কাছ থেকে বিজ্ঞান, ব্যবসা এবং মনস্তত্ত্ব নিয়ে
জানতে TED Talks দেখতে পারেন: https://www.ted.com

২. হাল ছেড়ে দেওয়া মানুষদের এড়িয়ে চলুন (Stop Hanging Around People Who Have Given Up)

মাইন্ডসেট বা মানসিকতা অত্যন্ত সংক্রামক একটি বিষয়। আপনার চারপাশের সবাই যদি
বিশ্বাস করে যে সাকসেস পাওয়া অসম্ভব, তাহলে আপনিও অবচেতনভাবে একসময় তা বিশ্বাস করতে
শুরু করবেন।

- কী করবেন: এমন বন্ধুদের সাথে মেলামেশা করুন যারা সবসময় নতুন নতুন আইডিয়া, সুযোগ
এবং ব্যক্তিগত উন্নয়ন নিয়ে আলোচনা করে। আপনার বন্ধুমহলই নীরবে আপনার ভবিষ্যৎ
নির্ধারণ করে দেয়।

৩. নিজেকে একটি ইতিবাচক গল্প বলুন (Tell Yourself a Better Story)

বেশিরভাগ মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে নেতিবাচক কথা বলে। যেমন: "আমার
কপাল খারাপ", "আমার কোনো ভালো কানেকশন নেই", বা "আমার পরিবার গরিব"। এই নেতিবাচক
আত্ম-কথোপকথন বা self-talk আপনার ব্রেইনকে অলস এবং উদ্যমহীন করে তোলে।

- কী করবেন: নিজেকে বলুন: "আমি প্রতিদিন প্রয়োজনীয় নতুন নতুন স্কিল শিখছি", "আমি
দিন দিন আরও বেশি দক্ষ হয়ে উঠছি", এবং "আমার অতীত কখনো আমার ভবিষ্যৎ নির্ধারণ
করতে পারবে না"। আপনার কথাগুলোই আপনার কাজকে পরিচালিত করবে।
- Claude বা ChatGPT প্রম্পট নিজের সেলফ-টক উন্নত করার জন্য: "Act as a cognitive
behavioral therapy expert. Help me identify the hidden negative self-talk
that is holding me back. Ask me 5 deep, reflective questions about my daily
doubts, fears, and excuses. After I provide my answers, rewrite my negative
thought patterns into powerful, growth-oriented, and realistic self-talk
statements that I can practice repeating daily to rewire my brain for
success."

৪. শেখার প্রতি আসক্ত হয়ে উঠুন (Become Addicted to Learning)

সফল মানুষরা জন্ম থেকেই সবজান্তা হন না। তারা শুধু সাধারণ মানুষের চেয়ে অনেক দ্রুত
এবং বেশি শেখেন। জ্ঞানও টাকার মতোই চক্রবৃদ্ধি হারে বাড়ে।

- কী করবেন: প্রতিদিন অন্তত ৩০ মিনিট বই পড়ুন, বা কোনো নতুন স্কিল প্র্যাকটিস
করুন।
- রিসোর্স: আপনার শেখার আগ্রহকে বাড়াতে এবং যেকোনো নতুন টেকনিক্যাল স্কিল
সম্পূর্ণ ফ্রিতে শিখতে এই লার্নিং প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারেন:
https://www.coursera.org
- এছাড়াও স্কুল-কলেজের বিভিন্ন একাডেমিক বিষয় খুব সহজভাবে বোঝার জন্য খান একাডেমি
অত্যন্ত বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম: https://www.khanacademy.org

৫. কঠিন কাজকে ভালোবাসতে শিখুন (Train Yourself to Love Difficult Things)

সাধারণ মানুষ সবসময় আরাম বা কমফোর্টের খোঁজে থাকে এবং কঠিন কাজ এড়িয়ে চলে। কিন্তু
যারা সফল হয়, তারা বোঝে যে যেকোনো ব্যক্তিগত বা পেশাগত গ্রোথ সবসময় কঠিন কাজের
ভেতরেই লুকিয়ে থাকে।

- কী করবেন: প্রতিদিন অন্তত একটি কঠিন বা অস্বস্তিকর কাজ করুন। নতুন স্কিল শেখা,
ক্লায়েন্টকে রিচ আউট করা, নিজের কনটেন্ট পোস্ট করা, বা কোনো ছোট ব্যবসা শুরু
করা। আজ যে কাজটি আপনার কাছে কঠিন মনে হচ্ছে, কাল সেটিই আপনার জন্য সবচেয়ে বড়
সম্পদে পরিণত হবে।

একটি পরম সত্য মনে রাখুন: আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটি কোনো বাহ্যিক বাধা বা
দারিদ্র্যের বিরুদ্ধে নয়।

আপনার আসল যুদ্ধটি হলো আপনার অবচেতন মনের সেই পুরোনোঅবাস্তব প্রোগ্রামিংয়ের বিরুদ্ধে, যা আপনাকে বোঝায় যে সাধারণ থাকাটাই
স্বাভাবিক। নিজের মনকে পরিবর্তন করুন, বাকি সবকিছু প্রকৃতি নিজেই বদলে দেবে।

এই পোস্টটি সেভ করে রাখুন :)

আমাদের নতুন পেজ, সকলে ফলো দিয়ে পাশে থাকবেন❤️
29/06/2026

আমাদের নতুন পেজ, সকলে ফলো দিয়ে পাশে থাকবেন❤️

নওগাঁর রাণীনগর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর বিদ্যুৎ বিল বকেয়া দাঁড়িয়েছে ৭ লাখ ৬৬ হাজার ২০৩ টাকা।

টানা ৯ মাস বিদ্যুৎ বিল পরিশোধ না করায় রোববার (২৮ জুন) সকালে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিস প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় কম্পিউটার ও ইলেকট্রিক্যাল বিভাগের প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে একই দিন বিকেলে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয়।

জানা গেছে, টিটিসি কর্তৃপক্ষ সর্বশেষ ২০২৫ সালের আগস্ট মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করেছিল। এরপর টানা নয় মাস বিল পরিশোধ না করায় বকেয়ার পরিমাণ বেড়ে ৭ লাখ ৬৬ হাজার ২০৩ টাকায় পৌঁছেছে।
রাণীনগর টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শেহাবুল হাসান জানান, আর্থিক সংকটের কারণে বিল পরিশোধ সম্ভব হয়নি। জুলাই মাসে বাজেট বরাদ্দ এলে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে।
এদিকে, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসের ডিজিএম মো. আবু হাসান বলেন, বারবার তাগাদা দেওয়ার পরও বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। পরে বিশেষ অনুরোধে সংযোগ পুনরায় চালু করা হলেও দ্রুত বকেয়া বিল পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে।

#বিদ্যুৎ_বিল

নওগাঁর রাণীনগর উপজেলার ফারিহা মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড রেস্টুরেন্টের ডান পাশ থেকে একটি পালসার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে...
28/06/2026

নওগাঁর রাণীনগর উপজেলার ফারিহা মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড রেস্টুরেন্টের ডান পাশ থেকে একটি পালসার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আজ (রবিবার) আনুমানিক রাত ৯টার দিকে অজ্ঞাত এক চোর মোটরসাইকেলটি চুরি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মোটরসাইকেলটির সন্ধানে খোঁজাখুঁজি শুরু করা হয়!

রাণীনগরে সম্প্রতি মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হচ্ছে।
বিশেষ করে মোটরসাইকেল কোথাও রাখার সময় অবশ্যই হ্যান্ডেল লক ও অতিরিক্ত ডিস্ক/চেইন লক ব্যবহার করুন। সম্ভব হলে সিসিটিভির আওতায় বা নিরাপদ স্থানে যানবাহন পার্ক করুন। অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির গতিবিধি দেখলে দ্রুত নিকটস্থ থানায় অথবা স্থানীয় প্রশাসনকে জানান।
নিজে সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক করুন। আপনার সামান্য সচেতনতাই বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে পারে।

🩺 ফুটবলের উন্মাদনায় মানবতার জয়, আবারও আলোচনায় রাণীনগরের কৃতি সন্তান ডা. ফরিদ এইচ খাননওগাঁ | নিউজ রাণীনগরনওগাঁর রাণীনগর উ...
27/06/2026

🩺 ফুটবলের উন্মাদনায় মানবতার জয়, আবারও আলোচনায় রাণীনগরের কৃতি সন্তান ডা. ফরিদ এইচ খান

নওগাঁ | নিউজ রাণীনগর

নওগাঁর রাণীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের দাউদপুর গ্রামের কৃতি সন্তান ডা. ফরিদ এইচ খান আবারও ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগের মাধ্যমে আলোচনায় এসেছেন।

বর্তমানে তিনি ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এ কর্মরত রয়েছেন। ব্যক্তিগতভাবে তিনি আর্জেন্টিনা ফুটবল দলের একজন নিবেদিত সমর্থক। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নিজের ব্যক্তিগত চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন।

তবে সবচেয়ে ব্যতিক্রমী বিষয় হলো—নিজে আর্জেন্টিনার সমর্থক হলেও ব্রাজিল সমর্থকদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করছেন। একইভাবে আর্জেন্টিনা সমর্থকরাও নিজ দলের জার্সি পরে এসে এই বিশেষ সেবার অংশ হচ্ছেন। ফুটবল প্রতিদ্বন্দ্বিতাকে আনন্দ ও সম্প্রীতির বন্ধনে রূপ দেওয়ার এই উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

তবে ডা. ফরিদ এইচ খানের মানবিকতার গল্প আজকের নয়।

২০২৩ সালে নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত থাকাকালে টানা রাতের ডিউটির শেষে বিশ্রামে যাওয়ার মুহূর্তে শ্বাস-প্রশ্বাসহীন এক নবজাতককে হাসপাতালে আনা হয়। অনেকেই যখন আশা ছেড়ে দিয়েছিলেন, তখনও তিনি হাল ছাড়েননি। সহকর্মীদের নিয়ে প্রায় ৪০ মিনিট ধরে সিপিআর ও জরুরি চিকিৎসা চালিয়ে অবশেষে শিশুটির শ্বাস-প্রশ্বাস ফিরিয়ে আনেন। ঘটনাটি দেশব্যাপী আলোচিত হয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজেও স্থান পায়।

একজন দক্ষ চিকিৎসকের পাশাপাশি মানবিক মানুষ হিসেবেও ডা. ফরিদ এইচ খান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। চিকিৎসা শুধু পেশা নয়, মানুষের মুখে হাসি ফোটানোর একটি দায়িত্ব—তার কাজ যেন সেই বার্তাই বহন করে।

নিউজ রাণীনগর পরিবারের পক্ষ থেকে রাণীনগরের এই গর্বিত সন্তান ডা. ফরিদ এইচ খান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর মানবিক সেবামূলক কার্যক্রম আরও এগিয়ে যাক—এই কামনাই রইল।

❤️ রাণীনগরের এই গর্বের জন্য ভালোবাসা জানাতে পোস্টটি শেয়ার করুন।

নওগাঁর রানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামরুল হাসানের বিরুদ্ধে দাপ্তরিক দায়িত্ব পালন না করেও ...
26/06/2026

নওগাঁর রানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামরুল হাসানের বিরুদ্ধে দাপ্তরিক দায়িত্ব পালন না করেও গত দুই বছর ধরে রানীনগর উপজেলা থেকেই নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, কামরুল হাসানকে ২০২৪ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আদেশে টাঙ্গাইল জেলায় সংযুক্ত করা হয়। পরবর্তীতে তাকে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসে দায়িত্ব দেওয়া হলেও তিনি কাগজে-কলমে এখনও রানীনগর উপজেলার পদে বহাল রয়েছেন। ফলে গুরুত্বপূর্ণ একাডেমিক সুপারভাইজার পদটি শূন্য ঘোষণা করা যাচ্ছে না এবং নতুন কাউকে পদায়নও সম্ভব হচ্ছে না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পদটিতে কার্যক্রম না থাকায় শিক্ষা প্রতিষ্ঠান তদারকি, শিক্ষকদের প্রশিক্ষণ ও বিভিন্ন প্রশাসনিক কাজে জটিলতা সৃষ্টি হয়েছে।

রানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর ফারুক আহমেদ মোল্লা বলেন, অফিসে বর্তমানে জনবল সংকট রয়েছে। একাডেমিক সুপারভাইজার পদে কার্যক্রম না থাকায় দাপ্তরিক কাজ পরিচালনায় নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।

এ বিষয়ে কামরুল হাসান জানান, তিনি টাঙ্গাইলে সংযুক্ত রয়েছেন এবং সরকারি নিয়ম অনুযায়ী বেতন গ্রহণ করছেন। রানীনগরে দাপ্তরিক কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি অধিদপ্তরের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন।

এদিকে, রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান শিক্ষা কার্যক্রম সচল রাখতে জরুরি ভিত্তিতে একাডেমিক সুপারভাইজার পদে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছেন।

উল্লেখ্য, এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত বা চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রকাশিত হয়নি।

সূত্র- দৈনিক সকালের সময়

ধামইরহাটে বৃ/দ্ধ মা/কে হ/ত্যা/চেষ্টার অভিযোগে ছেলে গ্রে/প্তা/র, পায়ের র/গ কেটে দেওয়ার অভিযোগ!নিউজ রানীনগর ডেস্ক:নওগাঁর ধ...
26/06/2026

ধামইরহাটে বৃ/দ্ধ মা/কে হ/ত্যা/চেষ্টার অভিযোগে ছেলে গ্রে/প্তা/র, পায়ের র/গ কেটে দেওয়ার অভিযোগ!

নিউজ রানীনগর ডেস্ক:

নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামে বৃ/দ্ধ মা/কে হ/ত্যাচেষ্টার অভিযোগে ছেলে মো. আসাদুজ্জামান শামিম (৩৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন ২০২৬ তারিখে অভিযুক্ত শামিম তার মা মোছা. আঞ্জুমান আরা (৬৮)-কে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন।

এরপর ১৪ জুন ২০২৬ তারিখে একই ব্যক্তি পুনরায় ধারালো চাকু দিয়ে তার মায়ের ডান পায়ের রগ কেটে দেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি পুলিশ সুপার নওগাঁর নজরে এলে তার নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় থানায় মামলা নং-৩১, তারিখ ২৪/০৬/২০২৬, পেনাল কোডের ৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২) ধারায় মামলা রুজু করা হয়।

পরবর্তীতে ২৫ জুন ২০২৬ রাত প্রায় ৯টার দিকে আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামে নিজ বাড়ির সামনে থেকে এজাহারভুক্ত আসামি মো. আসাদুজ্জামান শামিমকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নওগাঁ-রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। ...
25/06/2026

নওগাঁ-রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। গতকাল মধ্যরাতে সড়কের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে তদারকি করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপারের উদ্যোগে এবং শেখ মোঃ রেজাউল ইসলাম-এর সহযোগিতায় সড়কের কয়েকটি অন্ধকারাচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ স্থানে সোলার লাইট পোস্ট স্থাপন করা হয়েছে। গতকাল থেকে এসব লাইট আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন স্থাপিত সোলার লাইট পোস্টগুলো রাতের বেলায় সড়কের দৃশ্যমানতা বৃদ্ধি করবে, অপরাধ দমনে সহায়ক ভূমিকা রাখবে এবং পুলিশের টহল ও দায়িত্ব পালনে আরও কার্যকর পরিবেশ সৃষ্টি করবে।

এ উদ্যোগের জন্য সম্মানিত সংসদ সদস্য, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

জরুরি প্রয়োজনে যোগাযোগ:
📞 নওগাঁ জেলা পুলিশ কন্ট্রোল রুম: +৮৮০১৩২০১২৪৪৯৮





Address

Raninagar
6590

Alerts

Be the first to know and let us send you an email when News Raninagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Raninagar:

Shortcuts

Share