America Theke Bolchi

America Theke Bolchi হ্যালো বাংলাদেশ। আমি আমেরিকা থেকে বল?

08/04/2026
08/03/2026

তোমার ইচ্ছায় সব কিছু আজ উল্টে দিব,
এক ইশারায় বিশ্ব-সংসার পাল্টে দিব।

ফুঁড়বো আকাশ, ছুঁড়বো মেঘ একনাগাড়ে
বৃষ্টি হবে, তুষ্ট রবে তোমার ঘরে।

ছাড়িয়ে মেঘ, মাড়িয়ে আকাশ, চাঁদের পানে;
এক চন্দ্রিকাবৃষ্টি হবে তোমার উঠানে।

নষ্ট প্রেমে বুঁদ হয়েছি, নেশাগ্রস্ত
ডুব দিয়েছি তোমার বুকে, পথভ্রষ্ট।

তোমার তুমি, তোমার আমি; কে আমার?
একপাক্ষিক প্রেম করেছি, সব তোমার।

তোমার চোখের ধোঁয়ায় তড়িৎ উড়ে যাব,
ঘামবে তুমি, ফোঁটায় ফোঁটায় ঝরে যাব।

দলিল তোমার, সব দিয়েছি লিখে -আমার হৃদয়খানি,
তাড়িয়ে দিবে? দিতেই পার, তুমিই মহারাণী।

Address

Rohanpur

Alerts

Be the first to know and let us send you an email when America Theke Bolchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category