27/06/2026
প্রশ্ন : আল্লাহ এতো নিষ্ঠুর, আনন্দপ্রয়াসি কি করে হতে পারেন? মানুষকে সৃষ্টি করে, পরীক্ষায় ফেলে আবার জাহান্নামে নিঃক্ষেপ করবেন!
আল্লাহ এমন কিছু সৃষ্টি করতে পারতেন, যা নিখুঁত বা কোনো ভুল করবেনা?
উঃ— আল্লাহ নিষ্ঠুর নন। নিখুঁত বা কোনো ভুল করবে না এমন সৃষ্টি আল্লাহ আগেই করেছেন। আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতারা কখনো আল্লাহর কোনো আদেশের বিরুদ্ধে যায় না। তাদের কোনো নিজস্ব ইচ্ছা-শক্তি নেই। কিন্তু মানুষ ফেরেশতার চেয়েও উত্তম। কারণ মানুষের নিজস্ব ইচ্ছা-শক্তি আছে, আল্লাহর বিরুদ্ধে যাওয়ার। অথবা আল্লাহকে অনুসরণ করার।
যদি আপনি মানুষ হওয়াটাকে বেচে নেন, যদি আপনি তাঁর আদেশ অমান্য করেন,তাহলে আপনি জাহান্নামে যাবেন। আর যদি আপনি তাঁর আদেশ মানেন তাহলে আপনি ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ।
সর্বশক্তিমান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন,
وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنۢ بَنِىٓ ءَادَمَ مِن ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰٓ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ ۖ قَالُوا۟ بَلَىٰ ۛ شَهِدْنَآ ۛ أَن تَقُولُوا۟ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ إِنَّا كُنَّا عَنْ هَـٰذَا غَـٰفِلِينَ
অর্থ:
আল্লাহ বনী আদমের পিঠ থেকে তাদের সন্তানদের বের করলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন,"আমি কি তোমাদের রব নই?" তারা বলল, "হ্যাঁ, অবশ্যই! আমরা সাক্ষ্য দিচ্ছি।"
এটা এজন্য যে, তোমরা যেন কিয়ামতের দিন না বলো, "আমরা তো এ বিষয়ে গাফেল ছিলাম।"
(সূরা আল-আ'রাফ, অধ্যায় নাম্বার -০৭, আয়াত ১৭২)
যদি আল্লাহ কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতেন, পাহাড় ধসে পড়তো।
আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন—
"মানুষরাই বোকা ছিল।যারা বলেছিল, আমরা মানুষ হতে চাই।" (সূরা:আহযাব, অধ্যায় নাম্বার-৩৩, আয়াত -৭২)
অর্থাৎ, আমারা মানুষরাই মানুষ হওয়াটাকে বেচে নিয়েছিলাম।
এখন মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের মনে নেই কেন?!
উঃ— কোরআন বলে—প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল। আর তারপর এই স্মৃতি মুছে ফেলা হয়েছিল। যদি স্মৃতি টা থাকে, তাহলে পরীক্ষাটা কোথায়?
আমরা সবাই তখন পাস করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের এখন সেটা মনে নেই।অবশ্যই মনে নেই। কারণ আমাদের স্মৃতি থেকে তা মুছে ফেলা হয়েছে। কারণ এটাই পরীক্ষা, এটাই ঈমান। কোরআনের উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে।
একটা উদাহরণ দেই—
যদি একজন শিক্ষক আপনাকে কিছু শিখান, শিক্ষক আপনাকে বই দেন।পরীক্ষার জন্য শিক্ষককে বইটা নিয়ে নিতে হবে। তা না করে যদি শিক্ষক বলেন, "ঠিক আছে নাও, বই নিয়ে উত্তর দাও।"
বুঝুন, তাহলে পরীক্ষাটা কোথায়..??!!
পরীক্ষা চলাকালীন আপনি পাঠ্যবই মিলিয়ে দেখতে পারবেন না কিন্তু পরীক্ষা শেষে পাঠ্যবই মিলিয়ে দেখতে পারবেন। তো এখন পরীক্ষা চলছে ভাই—এটা শেষ হয়ে গেলে আমারা সবাই দেখতে পারবো।
বৈজ্ঞানিকবাবে এটা প্রমাণিত যেখানে কোরআনের ৮০% ১০০%এর সাথে মিলছে। ২০% অস্পষ্ট। ঠিক ও না ভুল ও না। তাই ৮০% সঠিক হলে বাকি ২০% ও সঠিক হবে।
বিচার দিবসে আল্লাহ বলেছেন—
"একজন মানুষও আল্লাহর বিচারের বিরোধিতা করবে না।"
(সূরা: ফাতির, অধ্যায় নাম্বার-৩৫, আয়াত -৩৭)
এটাও আমরা বিচার দিবসে জানতে পারবো। তখন আমারা সবাই আরেকটা সুযোগ চাইবো। তখন আল্লাহ বলবেন, অনেক দেরি হয়ে গেছে।
আল্লাহ আমাদের শুধু দুনিয়াতে সুযোগ দেন, আখিরাতে না।
মানুষ আল্লাহর উত্তম একটা ভিন্ন সৃষ্টি। ঐদিন পাহাড়সহ বাকি সব কিছু ভয় পেয়েছিল। শুধু আমরা মানুষরাই ভয় পাইনি। তাই আমারা মানুষ হওয়া টাকেই বেচে নিয়েছি।