Toxic Story

Toxic Story আলহামদুলিল্লাহ আমি আমার রব কে ডেকে কখনোই ব্যর্থ হয়নি। 🤲💜
(2)

হকার বিরোধী আন্দোলনে একাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সোহানি শিফা। আজ সকালে সেই সোহানি শিফার ওপর হা-ম-লা হয়েছে। মোটরসাই...
08/06/2026

হকার বিরোধী আন্দোলনে একাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সোহানি শিফা। আজ সকালে সেই সোহানি শিফার ওপর হা-ম-লা হয়েছে। মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তার হাতে ধারালো অ%স্ত্র দিয়ে আ-ঘা-ত করে মুহূর্তের মধ্যেই পালিয়ে যায়।

একটা দাবির সঙ্গে দ্বিমত থাকতে পারে, কারও অবস্থান পছন্দ নাও হতে পারে। কিন্তু তার জবাব কি ছু-রি-চা-কু দিয়ে দিতে হবে? মত প্রকাশের মূল্য যদি র%ক্ত দিয়ে দিতে হয়, তাহলে আমরা কোন সমাজে বাস করছি?

এই হলো আমার সোনার বাংলাদেশ :)

মানবতা এখনো বেচে আছে??
08/06/2026

মানবতা এখনো বেচে আছে??

এই সামান্য টাকাটা বাঁচানোর জন্য অনেক প্রবাসী ভাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের চুল কেটে নেয়। লুক কেমন হলো সেটা তাদের ক...
07/06/2026

এই সামান্য টাকাটা বাঁচানোর জন্য অনেক প্রবাসী ভাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের চুল কেটে নেয়। লুক কেমন হলো সেটা তাদের কাছে বড় বিষয় না। বড় কথা হলো …এই ৯৫০ টাকা দেশে পাঠালে হয়তো মা এক সপ্তাহের ওষুধ কিনতে পারবেন, কিংবা ছোট বোনটার কোনো ছোট্ট আবদার পূরণ হবে। 🇧🇩✈️

আমরা যারা দেশে থাকি, তারা প্রায়ই শুধু বিদেশ থেকে আসা টাকাটাই দেখি। কিন্তু সেই টাকার পেছনে লুকিয়ে থাকা ত্যাগ, কষ্ট আর সংযমটা খুব কমই দেখি।

একজন প্রবাসীর জীবন মানেই অনেক সময় নিজের ছোট ছোট স্বপ্ন আর বিলাসিতা বিসর্জন দিয়ে পরিবারের মুখে হাসি ফোটানো। সত্যিই! প্রবাস মানেই নিঃশব্দ ত্যাগের আরেক নাম। 🥹

কী করছে এই যুবক? ভিন্ন কিছু মনে হচ্ছে, তাইনা ? আজ সকালে এই যুবক বাসের হেল্পার ছিল। খুব দ্রুত মুভ করতে পারে। যুবকটাকে দেখ...
06/06/2026

কী করছে এই যুবক? ভিন্ন কিছু মনে হচ্ছে, তাইনা ? আজ সকালে এই যুবক বাসের হেল্পার ছিল। খুব দ্রুত মুভ করতে পারে। যুবকটাকে দেখলাম কোনোরকম হইচই করছে না ভাড়া নিয়ে। এটাও স্বাভাবিক ব্যাপার। তবে বিশেষ একটা দিক খেয়াল করলাম।
এক যাত্রী বলল, আমি স্টুডেন্ট। হেল্পার এই যুবক উত্তর দিল- আজ ফুল ভাড়া দেয়া যায় কিনা!
সে যাত্রী ফুল ভাড়া দিতে গেল। কিন্তু হেল্পার নিলো না। মাথায় হাত রেখে বলল, মন দিয়ে পড়াশোনা কইরেন ভাইজান। পড়াশোনাটা খুব দরকার।

একই পরিস্থিতি হলো আরেক যাত্রীর কাছে। সেও স্টুডেন্ট। এবারও সে স্টুডেন্ট শুনে যাত্রীর আরো কাছে গিয়ে বলল, ভাইজান অনেক বড় মানুষ হতে হবে কিন্তু। বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে। খুব মনোযোগ দিয়ে পইড়েন। কোনো বিষয়ে হতাশ হইয়েন না।

আরে কী আজব! এই হেল্পার সব স্টুডেন্টদের এভাবে মোটিভেট করছে কেন ?
ভাবলাম হতেই পারে। তবে তিন নম্বর স্টুডেন্টের কাছে গিয়ে বলল, দোয়া করি অনেক ভালো মানুষ হন। অনেকদূর পড়াশোনা করেন।

দারুণ ক্যারেক্টার । বেশ ভালো লাগলো।
একই সঙ্গে বাসে কিছু লোক দাঁড়িয়ে ছিল। সবাইকে সে চাচা, আংকেল বলে সম্বোধন করছে। এক যাত্রীকে বলল, চাচা আপনি এই জায়গায় দাঁড়ান। ফ্যানের বাতাস লাগবে। বলে সে নিজেই ফ্যানটা ঠিক করে দিল।
আরেক যাত্রী একটু বয়সী, ফার্মগেটে উঠতে যাচ্ছিল এই বাসে। সে দরজা থেকে নেমে ওই যাত্রীকে বলল, চাচা এই বাসেও যাইতে পারবেন। কিন্তু আপনার কষ্ট হইতে পারে। আপনি পেছনের ওই গাড়িতে উঠেন। সিট ফাঁকা আছে।
সাধারণত সিট ফাঁকা থাক বা না থাক জোর করে যেখানে যাত্রীদের তোলে সেখানে এই হেল্পার মানুষের বয়সের কথা বিবেচনা করে দারুণ পরামর্শ দিচ্ছে।
জানিনা এর ব্যক্তিজীবন কেমন। কিন্তু বাসের ভেতর পড়াশোনার প্রতি, ছাত্রদের প্রতি, বৃদ্ধদের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখলাম তার তা অনন্য।

তার সঙ্গে কথা বলার সুযোগ হলো। আপনাকে দেখলাম কেউ ভাড়া কম দিলেও নিচ্ছেন।

বললেন, জীবনে অনেক ঠকেছি। আমি জানি ঠকার কী যন্ত্রণা। কাউকে তাই ঠকাতে চাই না। পারলে উপকার করব। আমার তিন মেয়ে। তারা অনেক শিক্ষিত হবে এইটাই চাই।

(ছবি তার অজান্তে তুললেও পরে তার অনুমতিতেই পোস্ট দেয়া। নাম রাসেল। সামনা সামনি তোলা ছবি কমেন্টে দেয়া আছে। আরো মজার ব্যপার তার সঙ্গে কাকতালীয় দেখা হয়েছে আবারও শাহবাগে, সন্ধ্যার পরে। সে নিজেও তার পোস্ট দেখেছে। আমার সৌভাগ্য আসলে)

এই বাফেলো'টার জন‍্য মানুষের নরম মন কাঁদছে। দেশে কত দূঃসহ ঘটনাই তো ঘটছে! আরো অসহ‍্য অনেক কিছুই হবে! এ মহিষটা তো জানেনা তা...
06/06/2026

এই বাফেলো'টার জন‍্য মানুষের নরম মন কাঁদছে। দেশে কত দূঃসহ ঘটনাই তো ঘটছে! আরো অসহ‍্য অনেক কিছুই হবে! এ মহিষটা তো জানেনা তার দোষ কি !! সে একটা আদুরে প্রক্রিয়ায় বেড়ে উঠেছে, ভবিষ‍্যত জানিনা।

অনেক মারপ‍্যাঁচের মধ‍্যেও তার জীবনটা যেহেতু এখনো আছে, প্লীজ তাকে খামারি'র কাছে পৌঁছে দিন। সরকারের কাছে বিনীত অনুরোধ রইলো, প্লীজ এ অবুঝ প্রানীটার প্রতি রহম করুন। মানুষের মনের ছোট্ট অনুভূতিগুলোও বেঁচে থাকুক। প্লীজ !!!

ভালবাসা অবিরাম...

06/06/2026
05/06/2026

শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ভিডিওটি সম্পুর্ন দেখুন।

বাচ্চা একটা মেয়ে ওকে নিয়ে এরা কীভাবে এত বাজেভাবে কথা বলতে পারে। কিছু আপুরা দেখলাম মেয়েটাকে বলল তার ঝুনঝুনি দেখা যায়। কি...
04/06/2026

বাচ্চা একটা মেয়ে ওকে নিয়ে এরা কীভাবে এত বাজেভাবে কথা বলতে পারে।
কিছু আপুরা দেখলাম মেয়েটাকে বলল তার ঝুনঝুনি দেখা যায়।

কিছু আন্টি বলছে, আমার মেয়েকে কখনো এমন পোশাক পরাতাম না ,ওর বাবা মা কীভাবে এগুলো পরতে দেয়?

কিছু ছেলে বলছে, মেয়েটা ছেলেদের মতো দেখতে
আবার কিছু বুড়া চাচারা বলছে ,এমন একটা মেয়েকে যদি বিয়ে করতে পারতাম।

কিন্তু কেউই বলল না, মেয়েটা কত সুন্দরভাবে মুভির কিছু ভুল তুলে ধরছে, এতো ছোট হয়ে কত আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছে কত সুন্দরভাবে নিজের মতামত প্রকাশ করছে। মেয়েটার জ্ঞান আর আত্মবিশ্বাসের প্রশংসা না করে সবাই তার পোশাক নিয়েই ব্যস্ত।

আসলে মেয়েটার পোশাকে সমস্যা নাই সমস্যা আমাদের চোখে। এই চোখ সুন্দর ভাবে দেখতে পারে না।

তাব্বাসুম মিম।

কত ডিগ্রী?
01/06/2026

কত ডিগ্রী?

ঈদ মোবারক মা🤍তুমি ছাড়া আমার জীবনে এখন আর যে ঈদ আসেনা তুমি বুঝতে পারো?এই যে তোমার সঙ্গে এত কথা বলি তুমি শুনতে পাও উপর থেক...
01/06/2026

ঈদ মোবারক মা🤍
তুমি ছাড়া আমার জীবনে এখন আর যে ঈদ আসেনা তুমি বুঝতে পারো?
এই যে তোমার সঙ্গে এত কথা বলি তুমি শুনতে পাও উপর থেকে? 💔

সবাইকে ঈদ মোবারক🌙

Address

Savar Dhaka
Sabhar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Toxic Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share