11/03/2026
আধার কেটে গেলে মানুষ চাঁদকেও ভুলে যায়,
ভোরের আলো ফুটলেই রাতের গল্প হারিয়ে যায়।
যে আলোটি পথ দেখিয়েছিল নিঃশব্দ অন্ধকারে,
দিনের কোলাহলে তার স্মৃতিও ধীরে ধীরে মুছে যায়।
ঝড়ের রাতে যে প্রদীপটা জ্বলে ছিল নিরবে,
শান্ত আকাশ এলে তার খোঁজ আর কেউ করে কবে?
প্রলয় থেমে গেলে মানুষ আর মেঘের কথা বলে না,
বৃষ্টি শুকালে ভেজা পথের কষ্টও মনে থাকে না।
যে হাতটি ধরেছিল ক্লান্ত পথিকের নিঃসঙ্গ রাতে,
সকাল হলে সেই হাতও অনেক সময় চোখে পড়ে না।
তবু চাঁদ আকাশে ওঠে নীরব অভিমানে,
কোনো প্রত্যাশা নয়, শুধু আলোর দানে।
সত্যিকারের আলো স্বার্থ বোঝে না কোনোদিন—
সে শুধু জ্বলে ওঠে, অন্যের পথ দেখাতে প্রতিদিন।🌙