Sams Mahiuddin Hira

Sams Mahiuddin Hira Please Support Sports,Sports Event,Sports Team, Stadium, Cricket, Football, Badminton, Volly

29/06/2026

Knock out. Knock out.
একটা ভুলের চড়া মাশুল। প্রতিপক্ষ কেপ ভার্দে বলে হালকা করে দেখার সুযোগ আসলেই কী আছে? স্পেন-উরুগুয়ের গ্রুপে পড়ে এক ম্যাচও না হারা কেপ ভার্দে আসলেই কেমন খেলছে বিশ্বকাপে? কোথায় কোথায় তারা চ্যালেঞ্জ জানাতে পারে আর্জেন্টিনাকে?

কেপ ভার্দে ডিফেন্সিভ ফুটবল খেলে--এই ধারণা থেকে প্রথমে বেরিয়ে আসতে হবে। তিন ম্যাচে ৩৩টা শট নিয়েছে প্রতিপক্ষের বক্সে এসে। এর মধ্যে অন-টার্গেট শট যদিও সাতটা। সাত শটের মধ্যে গোলে কনভার্ট করতে পেরেছে দুটি।

কেপ ভার্দে যথেষ্ট পরিমাণ চান্স ক্রিয়েট করে, তাদের সমস্যা ফিনিশিংয়ে।

আর্জেন্টিনার বিপক্ষে তারা মিড ও লো ব্লক ফুটবল খেলবে। 4-1-4-1 ফরম্যাটে থাকলেও সেটি হয়ে যাবে 4-5-1। দুই উইঙ্গার নিচে নেমে আসবে প্রায়ই। আর্জেন্টিনার মাঝমাঠ তারা জ্যাম প্যাক্ট করে রাখতে চাইবে। স্পেস ক্রিয়েট করতে দেবে না।

কেপ ভার্দের একটি পরিসংখ্যানে দৃষ্টি দিন। স্পেনের মতো দলের বিপক্ষে পুরো ম্যাচে তারা ফাউল করেছে মাত্র একটি! অবিশ্বাস্য! যেখানে স্পেনই ফাউল করেছে ১০ বার। উরুগুয়ে ফাউল করেছে ১১ বার, কেপ ভার্দে ৪ বার!

এর মানে তাদের ডিফেন্সিভ ডিসিপ্লিন মারাত্মক। শেপ ধরে রাখে। প্লেয়াররা পরস্পরের কাছাকাছি থাকে। নিজেরা আক্রমণে এলে শুরুতে ছোট পাস দিয়ে শুরু করলেও দ্রুত ট্রানজিশনে চলে যায়। প্রতিপক্ষের পায়ে বল থাকলে মাঝমাঠ পর্যন্ত অ্যাটাক করার আমন্ত্রণ জানায়। নিজেরা এগিয়ে যায় খুব কম। যাতে মাঝমাঠে তাদের কমপ্যাক্ট বজায় থাকে।

টুর্নামেন্টে তাদের দুটি গোলই এসেছে ভার্টিকাল অ্যাটাক থেকে। তবে আর্জেন্টিনার বিপক্ষে উইংস থেকেও ডি বক্সে ক্রস করার চেষ্টা থাকবে। বক্সের বাইরে থেকে আকস্মিক শট নেওয়ার প্রবণতা আছে। উরুগুয়ে ম্যাচে ১০টি শট ছিল বক্সের বাইরে থেকে।

কেপ ভার্দের সবচেয়ে বড় শক্তি তাদের গোলকিপার। স্পেন ম্যাচে সাতটি সেভ দিয়ে রাতারাতি সবার নজরে চলে আসেন ভোজিনহা। কিন্তু তাদের ডিফেন্সকেও বাহবা দিতে হবে। গ্রুপ পর্বে ১১টি শট ব্লক করেছে তাদের ডিফেন্স।

কেপ ভার্দেকে বিশাল কোনো প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি না। শুধু এতটুকু বলতে চাইছি, দুটি ক্লিনশিট আর একটিও ম্যাচ না হেরে পরের রাউন্ডে আসা দলকে সহজ ভাবার সুযোগ নেই, বিশেষ করে খেলা যখন নকআউট রাউন্ডের।

29/06/2026

কোচিং শুরুর আগে আর্জেন্টিনার অখ্যাত এক ব্লগারের সাথে দেখা করেছিলেন পেপ গার্দিওলা। ২০০৬ সালে বুয়েনস এইরেসে দুজনের দেখা হয়। গার্দিওলা বলেছিলেন, 'এক কাপ কফি খাওয়া যেতেই পারে।' সেটাই পরে রূপ নিয়েছিল ৩ ঘণ্টার আড্ডায়।

কখনোই কোনো পর্যায়ে পেশাদার ফুটবল না খেলা মাতিয়াস মান্নাই এখন আর্জেন্টিনার কম্পিউটার-ব্রেন। লিওনেল স্কালোনির কোচিং স্টাফ টিমের অন্যতম গুরুত্বপূর্ণ মেম্বার। সেভাবে আলোচনায় আসেন না। নিজেও ভালোবাসেন আড়ালে থাকতে।

২০২২ বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়নের মেডেল পরা সবচেয়ে অচেনা যে মানুষটাকে আমরা দেখেছিলাম পোডিয়ামে, তিনিই মান্না।

মান্নার গার্দিওলার ফ্যান হওয়ার গল্পটাও অদ্ভুত। ছোটবেলায় পরিবারের সাথে বেড়াতে এসেছিলেন মাদ্রিদে। রিয়ালের কোনো খেলোয়াড় নয়, ওই শহর থেকে তার জন্য কেনা হয়েছিল বার্সা মিডফিল্ডার গার্দিওলার জার্সি!

ছোটবেলা থেকে জার্সিটা সাথে ছিল বলেই বড় হয়েও মান্না গার্দিওলার খেলা অনুসরণ করতে থাকেন। পেপ তখন খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের শেষের দিকে। ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময়েই তিনি ব্লগ লেখা শুরু করেন। নাম দেন 'প্যারাডিগমা গার্দিওলা'।

সে সময় ইউরো চ্যাম্পিয়ন ছিল গ্রিস, বিশ্বচ্যাম্পিয়ন হলো ইতালি। দুই দলই শরীর-নির্ভর ফুটবল খেলায় সাফল্য পেতে শুরু করলে বেশির ভাগ ম্যানেজার প্রভাবিত হয়। কিন্তু মান্না তখন থেকেই বলতে শুরু করেন, ফুটবলে ফিজিক্যাল অ্যাবিলিটির চেয়ে স্কিল সব সময় গুরুত্বপূর্ণ।

গার্দিওলার খেলার ধরন, বিভিন্ন ম্যাচে তার প্রভাব এসব নিয়েই লিখতেন। তার ব্লগ যে খুব জনপ্রিয় ছিল এমনও না। ২০১২ সালে নিজের ব্লগের লেখাগুলো থেকে একই নামে একটা বই লেখার পর আর্জেন্টিনায় সাড়া পড়ে যায়।

২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার সময় গার্দিওলা ফোন দিয়েছিলেন মান্নাকে। বলেছিলেন, 'চলো ইংলিশ প্রিমিয়ার লিগে রাজত্ব করি।' শৈশবের হিরোর এমন প্রস্তাব পেলে আপনি কী করতেন? অথচ মান্না সেই প্রস্তাবে রাজি হননি। আর্জেন্টিনার হয়ে কাজ করবেন বলে।

মান্নার স্বপ্ন পূরণ হয়। ২০১৮ বিশ্বকাপেই সাম্পাওলির কোচিং স্টাফ টিমে অ্যানালিস্ট হিসেবে যোগ দেন। সাম্পাওলি ছাঁটাই হওয়ার পর তার স্টাফদের মধ্যে থেকে গিয়েছিলেন সহকারী লিওনেল স্কালোনি। থেকে গিয়েছিলেন মান্নাও।

আর্জেন্টিনা টিমে মান্নার ম্যাচ অ্যানালাইসিস, প্রতিপক্ষের শক্তি-দুর্বলতার বিশ্লেষণ, স্কালোনিকে ভিন্ন ভিন্ন পারস্পেকটিভ দেওয়া তো আছেই...তার সবচেয়ে বড় অবদান 'স্যান্ডবল সিস্টেম'। মান্না খেয়াল করেন, বোর্ডে এঁকে এঁকে খেলোয়াড়দের ট্যাকটিক বোঝানো খুব বোরিং। খেলোয়াড়রাও খুব একটা উপভোগ করে না।

মেসিসহ দলের বেশির ভাগ খেলোয়াড় তখন জয়স্টিক দিয়ে ফিফা ভিডিও গেমটা খেলতে ভীষণ ভালোবাসতেন। মান্না সহজ সমাধান বের করে দিলেন। তার নেতৃত্বে তৈরি হলো ফিফার মতোই একটি সিম্যুলেটর গেম 'স্যান্ডবল'। এটাও জয়স্টিক দিয়ে খেলা যায়। আর্জেন্টিনার খেলোয়াড়রা এখন ম্যাচের আগে স্ট্র্যাটেজিক ব্রিফ পান এই স্যান্ডবল দিয়েই।

আড়ালের এই নায়ককে অনেকেই চিনেনা।

23/06/2026

Argentina 02 - Austria 0
Chittagong Agrabad Fan

সান্তাহার ফুটবল প্রিমিয়ার লিগের  প্রথম সেমিফাইনাল হাই ভোল্টেজ ম্যাচ  রোজ সোমবার তারিখ ১১/৫/২৬ আপনারা সবাই আমন্ত্রিত
11/05/2026

সান্তাহার ফুটবল প্রিমিয়ার লিগের প্রথম সেমিফাইনাল হাই ভোল্টেজ ম্যাচ রোজ সোমবার তারিখ ১১/৫/২৬ আপনারা সবাই আমন্ত্রিত

আপনারা সবাই আমন্ত্রিত।
21/04/2026

আপনারা সবাই আমন্ত্রিত।

Address

Kolsha Bazar Eidgahmath
Santahar
5891

Telephone

+8801732654955

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sams Mahiuddin Hira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sams Mahiuddin Hira:

Shortcuts

Share

Category