20/08/2026
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের তুলাতলী বাজার চত্বরে আগামী ২৯ ও ৩০ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপী ৪৭তম বিশাল তাফসীরুল কুরআন মাহফিল।
তুলাতলী আনজুমানে এশায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরাম পবিত্র কুরআনের আলোকে ধর্মীয়, নৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।
মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন—আল্লামা মুফতি মাহমুদুল হাসান বাবুনগরী, আল্লামা একরাম হোসেন ওয়াদুদী পটিয়া, আল্লামা ড. আ. ফ. ম. খালেদ হোসেন চট্টগ্রাম, মাওলানা হাফেজ নুর আহমদ পুকুরিয়া, মুফতি হারুন ইজহার চট্টগ্রাম, মাওলানা মুফতি রেজাউল করিম আবরার ঢাকা এবং মাওলানা আব্দুল্লাহ আল মারুফ দোহাজারী।
আয়োজকরা জানান, দীর্ঘদিনের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হতে যাওয়া এ মাহফিলে কুরআন-সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। মাহফিলকে সফল করতে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, আনজুমানে এশায়াতে ইসলামের পক্ষ থেকে সর্বস্তরের মুসলমান ভাই-বোনকে মাহফিলে উপস্থিত হয়ে কুরআনের তাফসীর ও দ্বীনি আলোচনা শ্রবণের জন্য আন্তরিক দাওয়াত জানানো হয়েছে।
মাহফিলের সার্বিক সফলতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মাওলানা হারুন বিন আব্দুল হক।