Chatgaia Bangla News-CBN

Chatgaia Bangla News-CBN সত্য প্রকাশে আপোষহীন

চকরিয়া কৈয়ারবিল ইউনিয়নে গণঅধিকার পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট "৯ নং ওয়ার্ড" কমিটি গঠন।
24/07/2026

চকরিয়া কৈয়ারবিল ইউনিয়নে গণঅধিকার পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট "৯ নং ওয়ার্ড" কমিটি গঠন।

স্থানীয় সরকার নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে গণঅধিকার পরিষদ। কক্সবাজার-১ আসন (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরি) উপজে...
22/07/2026

স্থানীয় সরকার নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে গণঅধিকার পরিষদ। কক্সবাজার-১ আসন (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরি) উপজেলায় দলীয় সমর্থন পেতে জোর তদবির চালাচ্ছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, প্রবাসী ও দক্ষ জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক সম্ভাব্য প্রার্থী।

তারিখ: ২২ জুলাই ২০২৬

চকরিয়া কৈয়ারবিল ইউনিয়নে দিনদুপুরে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, বাড়িতে হা'ম'লা ও জমি জোরপূর্বক দখলের অভিযোগ। শুক্রবার ( ০৩ জুল...
03/07/2026

চকরিয়া কৈয়ারবিল ইউনিয়নে দিনদুপুরে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, বাড়িতে হা'ম'লা ও জমি জোরপূর্বক দখলের অভিযোগ।
শুক্রবার ( ০৩ জুলাই) সকাল ১১ টায় চকরিয়া উপজেলা কৈয়ারবিল ইউনিয়ন ৪ নং ওয়ার্ড হামিদুল্লাহ সিকদার পাড়ার গুলজার বেগমের ছেলে কামাল হোসেন, আকবার আহমেদের পুত্র নেজাম, কামাল হোসেনের মেয়ে রিনা আক্তার ও তার ভাড়াটিয়া বাহিনী নিয়ে দিনদুপুরে দেশীয় অ'স্ত্র নিয়ে মহড়া ও জোরপূর্বক জমি দখল, হামলার ঘটনা ঘটেছে।
তারা একই এলাকার আবদুল করিমের পুত্র নাজেম উদ্দিনের ২০ বছরের বসবাসরত জায়গায় দেশীয় অস্ত্র ও ভাড়াটিয়া বাহিনী নিয়ে দখলের পায়তারা চালিয়েছে।
এতে দিনভর দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানায়।
ভুক্তভোগী নেজাম উদ্দিন জানান, কৈয়ারবিল হামিদুল্লাহ সিকদার পাড়ার পেঠানের পুত্র মনজুর আলম, হুসনা আরা, ইসমত আরা, রোকিয়া বেগম থেকে ২০ বছর পূর্ব দালিলিক কাগজ মূলে ক্রয় করেন। ২০ বছর যাবৎ চাষবাস ও বসবাস করে আসছি। জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় লোপ সামলাতে না পেরে হঠাৎ সমাজের খারাপ লোকদের ইন্ধনে তারা বিভিন্নভাবে জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায় এবং হুমকি প্রদর্শন করে আসছে। আজ শুক্রবার সকালে ভাড়াটিয়া বাহিনী নিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা করলে বাঁধা দিলে আমি ও আমার পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে। প্রাণে বাঁচতে আমার পরিবার পালিয়ে গেলে তারা রক্ষা পায়। তিনি আরও জানান, দখলবাজটি বিএনপির নাম ভাঙিয়ে এসব অপরাধ চালিয়ে যাচ্ছে। আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এদিকে চকরিয়া থানার ওসি তদন্ত বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনা হবে।

গণঅধিকার পরিষদ নেতা আব্দুল কাদের (প্রাইম)-এর সাথে এমপি সাচিং প্রো জেরী বাবুর বৈঠক: পার্বত্য চট্টগ্রামে সমন্বিত কাজের সিদ...
22/03/2026

গণঅধিকার পরিষদ নেতা আব্দুল কাদের (প্রাইম)-এর সাথে এমপি সাচিং প্রো জেরী বাবুর বৈঠক: পার্বত্য চট্টগ্রামে সমন্বিত কাজের সিদ্ধান্ত

বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদের (প্রাইম) ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে বান্দরবান জেলা ৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রো জেরী বাবু-এর সাথে এ বৈঠকে মিলিত হন।
বান্দরবান সদরে এমপির নিজ বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকটি ছিল আন্তরিক ও ফলপ্রসূ। উভয় পক্ষ পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন।
এ সময় পার্বত্য অঞ্চলের নিরাপত্তা জোরদার, অবহেলিত জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত বাস্তবায়নের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
বৈঠক শেষে আব্দুল কাদের (প্রাইম) ও সাচিং প্রো জেরী বাবু পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কল্যাণে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের সমন্বিত উদ্যোগ পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে।

নবীনের উদ্যম আর প্রবীণের দীর্ঘ অভিজ্ঞতাএই দুই শক্তির সমন্বয়েই হবে এলাকার টেকসই উন্নয়ন।লক্ষ্য একটাই- চকরিয়া-পেকুয়ার মানুষ...
23/01/2026

নবীনের উদ্যম আর প্রবীণের দীর্ঘ অভিজ্ঞতা
এই দুই শক্তির সমন্বয়েই হবে এলাকার টেকসই উন্নয়ন।
লক্ষ্য একটাই- চকরিয়া-পেকুয়ার মানুষের কল্যাণ।
ঐক্যবদ্ধভাবে, সম্মিলিত উদ্যোগে এগিয়ে যাবো উন্নয়নের পথে, ইনশাআল্লাহ।
Prime Kader
সভাপতি: কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদ।
পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক সহ-সম্পাদক, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি।

15/01/2026
আজ সংবাদ সম্মেলন করবেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আবদুল কাদের (প্...
13/01/2026

আজ সংবাদ সম্মেলন করবেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আবদুল কাদের (প্রাইম)

Address

বান্দরবান রাস্তার মাথা, কেরানিহাট
Satkania
SATKANIA4386

Alerts

Be the first to know and let us send you an email when Chatgaia Bangla News-CBN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chatgaia Bangla News-CBN:

Shortcuts

Share