Dainik Sokaler Kotha

Dainik Sokaler Kotha Digital creator

13/08/2026
31/07/2026

শিবার এবার রাজপথে

25/07/2026
24/07/2026

খণ্ডিত বক্তব্য প্রচারের প্রতিবাদ জানালেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

আমি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য। গতকাল শিবপুর ইউনিয়নে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া আমার বক্তব্যের একটি অংশ বিভিন্ন গণমাধ্যমে খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে। এতে আমার বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃত হয়েছে এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।
আমি স্পষ্টভাবে বলতে চাই, গাজী নজরুল ইসলামকে ঘিরে যে বিষয়টি নিয়ে আমি বক্তব্য দিয়েছি, সেখানে আমি কোনো ব্যক্তিগত মতামত প্রকাশ করিনি। বরং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ওই নারী নিজে কী বলেছিলেন, সেটিই আমি তুলে ধরেছি।
ওই নারী বলেছিলেন, তিনি গাজী নজরুল ইসলামের সঙ্গে থাকতে চান এবং সারা জীবন তাঁর সেবা করে যেতে চান। আমি বক্তব্যে শুধু ওই নারীর নিজের বক্তব্য ও অবস্থানের বিষয়টি উল্লেখ করেছি। কিন্তু দুঃখজনকভাবে কিছু গণমাধ্যমে এমনভাবে সংবাদ প্রচার করা হচ্ছে, যেন ওই কথাগুলো আমার নিজের বক্তব্য বা আমার ব্যক্তিগত মতামত।
এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপটের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
আমার বক্তব্যের মূল বিষয় ছিল—নৈতিকতা, আদর্শ ও নেতৃত্বের দায়িত্বশীলতা। আমি স্পষ্টভাবে বলেছি, নেতৃত্বের পর্যায়ে থাকা কোনো ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠলে সংগঠন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং নৈতিকতার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়।
সুতরাং, আমার বক্তব্যের একটি অংশ খণ্ডিতভাবে প্রচার করে আমাকে কোনো ব্যক্তির কর্মকাণ্ডের সমর্থক হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ অনভিপ্রেত ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি সংশ্লিষ্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ করছি, কোনো বক্তব্য প্রচারের আগে সম্পূর্ণ বক্তব্য ও তার প্রেক্ষাপট যাচাই করুন।
আমি আবারও স্পষ্ট করে বলছি—ওই নারী কী বলেছিলেন, আমি শুধু সেটিই উল্লেখ করেছি; সেটি আমার নিজের বক্তব্য বা ব্যক্তিগত মতামত নয়।

মুহাদ্দিস আব্দুল খালেক সংসদ সদস্য, সাতক্ষীরা-২

Address

Satkhira

Telephone

+8801739218540

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Sokaler Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dainik Sokaler Kotha:

Shortcuts

Share