25/08/2026
সাতক্ষীরাবাসীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানালেন : মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
ডিএসবি নিউজ ঃ- সাতক্ষীরা বাসীর উন্নয়নে সরকারি ও বিরোধী দলসহ জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
গতকাল সোমবার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে ‘যুব-নেতৃত্বাধীন নির্বাচনী ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক ফলোআপ সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সড়ক ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানি, রেল যোগাযোগ, ভোমরা স্থলবন্দরের উন্নয়ন, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যসেবা, কৃষি, কর্মসংস্থান ও প্রাণসায়র খালের আধুনিকায়নসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এমপি আব্দুল খালেক বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে সব বাস্তবায়ন করা হবে। সাতক্ষীরার মানুষের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে বলে ও তিনি জানান।