30/10/2020
আবারও দর্শকদের মন ছুঁতে আসছেন শুভ-মম জুটি, সঙ্গে এবার ইরেশ যাকের এর সাথে থাকছেন চঞ্চল চৌধুরীও
শিহাব শাহীনের পরিচালনায় ‘ছুঁয়ে দিলে মন’ ছবির মাধ্যমে দর্শকদের মন ছুঁয়েছিলেন আরিফিন শুভ এবং জাকিয়া বারী মম। এরপর এ জুটিকে আর দেখা যায়নি। প্রায় ৫ বছরের মাথায় আবারও জুটি বাঁধতে যাচ্ছেন শুভ-মম।
তবে এবার বড় পর্দার জন্য নয়, তারকা জুটিকে দেখা যাবে একটি ওয়েব সিরিজে! যা প্রযোজনা করছে ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভ।
তারকাবহুল এই ওয়েব সিরিজটির নাম ‘কন্ট্রাক্ট’। যৌথভাবে পরিচালনা করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।
মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা বেগ বাস্টার্ড সিরিজ এর ‘কন্ট্রাক্ট’ নামের পলিটিক্যাল থ্রিলারধর্মী বই অবলম্বনে ওয়েব সিরিজটির কাহিনী। প্রথম সিজন ছয় পর্বের হবে।
শুটিংয়ের জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়ছে। নভেম্বরের মাঝামাঝি থেকেই শুটিংশুরু হবে কন্ট্রাক্ট এর।