08/05/2026
জীবনে কোনো কিছুর জন্য প্রতিদান চাইতে নেই।
তবুও আজ আমি কঠিন এক বাস্তবতার সম্মুখীন। 😔
আমার এই ছোট জীবনে যদি কখনো কারো সামান্য উপকারে এসে থাকি, তাহলে আজ আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া— 🤲💔
আমার প্রিয় ছাত্র/ছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং পরিচিত সকলের কাছে বিনীত দোয়ার অনুরোধ জানাচ্ছি।
আমার আব্বা বর্তমানে খুবই অসুস্থ। 😢
সবাই তার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সকল কষ্ট দূর করে দেন। 🤲🥺
জীবন চলার পথে মানুষের অনেক ভুল-ভ্রান্তি থাকে।
আমার পিতা যদি কখনো আপনাদের কারো মনে কোনো প্রকার কষ্ট দিয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দিয়েন। 😔