11/07/2026
রিচার্জে মেয়াদ: ভোক্তার টাকায় কার অধিকার?
প্রতিদিন কোটি কোটি গ্রাহক মোবাইলে রিচার্জ করেন। কিন্তু প্রশ্ন একটাই—যে টাকা একজন গ্রাহক নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে রিচার্জ করেন, সেই টাকার ওপর আবার সময়সীমা কেন? ২০ টাকা রিচার্জ করলে তো ২০ টাকার বেশি ব্যবহার করা সম্ভব নয়। টাকা শেষ হলেই সেবা বন্ধ হয়ে যাবে। তাহলে সেই টাকার ব্যবহারেও কেন ১ দিন, ২ দিন বা নির্দিষ্ট মেয়াদের শর্ত?
একই প্রশ্ন উঠছে মিনিট প্যাক ও ইন্টারনেট প্যাক নিয়েও। একজন গ্রাহক টাকা দিয়ে নির্দিষ্ট পরিমাণ মিনিট বা ডেটা কিনলেও নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহার করতে না পারলে অব্যবহৃত মিনিট ও ইন্টারনেট বাতিল হয়ে যায়। গ্রাহকের দাবি, যেহেতু তিনি পুরো মূল্য পরিশোধ করেছেন, তাই কেনা সেবা ব্যবহারের অধিকারও তারই থাকা উচিত। এই গোপন ফাঁদের নেপথ্য কী ?
ভোক্তাদের অভিযোগ, এই নীতি সাধারণ মানুষের জন্য বিভ্রান্তিকর ও অন্যায্য। অনেকেই নিয়মিত ছোট অঙ্কের রিচার্জ করেন এবং প্রয়োজন অনুযায়ী মিনিট ও ইন্টারনেট প্যাক কেনেন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই আবার নতুন করে রিচার্জ বা প্যাক কিনতে বাধ্য হওয়ার অভিজ্ঞতার কথা তারা জানান। ফলে প্রশ্ন উঠছে—এই ব্যবস্থার প্রকৃত সুবিধা কার?
দেশের লাখো গ্রাহক এখন স্বচ্ছ ব্যাখ্যা চান। কেন রিচার্জের টাকা, মিনিট ও ইন্টারনেট প্যাকের ওপর সময়সীমা থাকবে? এই নীতির যৌক্তিকতা কী? ভোক্তার স্বার্থ রক্ষায় নিয়ন্ত্রক সংস্থা ও মোবাইল অপারেটরদের স্পষ্ট জবাব দেওয়া প্রয়োজন।
ভোক্তার টাকা, ভোক্তার অধিকার—এই নীতি নিশ্চিত করা এখন সময়ের দাবি। আপনারও কি রিচার্জের মেয়াদ নিয়ে আপত্তি আছে? মতামত জানান কমেন্টে....
#ভোক্তাঅধিকার #রিচার্জ #মোবাইলঅপারেটর #গ্রাহকেরঅধিকার #বাংলাদেশ