Satkhira Tribune

Satkhira Tribune digital creator

11/09/2026

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিলে যা বললেন জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী।

#কারামুক্তি # satkhira

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়াসাতক্ষীরা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক ...
11/09/2026

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে সাতক্ষীরায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিট।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের নিচতলার হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ফোরামের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোস্তফা জামান, অ্যাডভোকেট শহিদ হাসান, অ্যাডভোকেট ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট মনোয়ারা পারভীন, অ্যাডভোকেট মাকফুর রহমান, অ্যাডভোকেট সুনীল কুমার ঘোষ, অ্যাডভোকেট শাহাজান, অ্যাডভোকেট আব্দুস সামাদ, অ্যাডভোকেট সোহরাব হোসেন বাবলু, অ্যাডভোকেট ওলিউল্লাহ, অ্যাডভোকেট জাফরুল্লাহ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হায়দার, অ্যাডভোকেট জামাল, অ্যাডভোকেট আশফউদদৌলা (সুমন), অ্যাডভোকেট শফিকুল আজম, অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া, অ্যাডভোকেট অমিত কুমার, অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাডভোকেট এসএম সহরব হোসেন সুজন, অ্যাডভোকেট জাহাঙ্গীর শাজাহান, অ্যাডভোকেট এমডি সাইফুল্লাহ, অ্যাডভোকেট আব্দুল জলিল,অ্যাডভোকেট জগলু,অ্যাডভোকেট মখন্দ রায় ও অ্যাডভোকেট আবু জাফরসহ ফোরামের নেতৃবৃন্দ ও শতাধিক আইনজীবী।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের সদস্যসচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিনের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ এক বছর কারাবাসের পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। এরপর থেকে বিএনপি ও জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে দিনটি ‘কারামুক্তি দিবস’ হিসেবে পালন করে আসা হচ্ছে।

11/09/2026

সাতক্ষীরায় মূষলধারায় বৃষ্টি হচ্ছে

ব্রহ্মরাজপুরে মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবীতে সর্বস্তরের জনগন মানববন্ধন করেছেন।
11/09/2026

ব্রহ্মরাজপুরে মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবীতে সর্বস্তরের জনগন মানববন্ধন করেছেন।

11/09/2026

11/09/2026

ব্রহ্মরাজপুরে মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান, ফাহিম, হাফিজুল,ফারুকসহ মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত #মানববন্ধন #সাতক্ষীরা #মাদক

11/09/2026

সাতক্ষীরা পৌরসভার সুইপার কল্যান ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন। #পৌরসভা #সুইপার #কল্যান_ইউনিয়ন #নির্বাচন

11/09/2026

ব্রহ্মরাজপুরে মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান, ফাহিম, হাফিজুল,ফারুকসহ মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবী মানববন্ধন অনুষ্ঠিত

11/09/2026

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে পৌর দীঘিতে মাছের পোনা অবমুক্ত। আজ সকাল ১০ টায় এ মাছের পোনা অবমুক্ত করেন জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এড. কামরুজ্জামান ভূট্রো সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। #বিএনপি #মাছের #পোনা #অবমুক্ত

সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তরসাতক্ষীরা প্রতিনিধ...
11/09/2026

সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর ও টেকসই করতে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বর্জ্য ব্যবস্থাপনা সরঞ্জাম পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিস কাওসার আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌরসভা ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা।
GO4IMPact-রূপান্তরের পক্ষে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর–ক্যাপাসিটি বিল্ডিং মিসেস জোহুরা খাতুন মীরা, কো-অর্ডিনেটর–মনিটরিং, ইভ্যালুয়েশন অ্যান্ড লার্নিং কবিরুল হাসনাত প্রান্তসহ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন মুভেবল স্কিপ বিন ও বর্জ্য সংগ্রহ ভ্যান ব্যবহারের মাধ্যমে নির্ধারিত স্থান থেকে বর্জ্য সংগ্রহ ও পরিবহন আরও সুশৃঙ্খল হবে। এতে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার প্রবণতা কমার পাশাপাশি পৌর এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
GO4IMPact প্রকল্পটি রূপান্তরের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এতে WaterAid Bangladesh ও Swisscontact Bangladesh কনসোর্টিয়াম সহযোগী হিসেবে কাজ করছে এবং Swiss Agency for Development and Cooperation (SDC) প্রকল্পটির অর্থায়ন করছে।

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when Satkhira Tribune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Satkhira Tribune:

Shortcuts

Share