BCS Pioneer

BCS Pioneer Nature is Allah most precious and valuable gift to humans.

05/12/2025

কয়লার জ্বালানী মানের ক্রম মনে রাখার উপায়

05/12/2024

#সাম্প্রতিক_Hour
কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন জারী করবে অন্তর্বর্তীকালীন সরকার।
:
১। ২৪ মে, ১৯৭২ - বাংলাদেশ সরকারের আগ্রহে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ ভূমিকায় ভারত সরকারের অনুমতিক্রমে কাজী নজরুল ইসলামকে ‘রাষ্ট্রীয় অতিথি’র মর্যাদায় ঢাকায় আনা হয়।
২। ৯ ডিসেম্বর, ১৯৭৪ - বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডি. লিট উপাধি প্রদান করে।
কাজী নজরুল ইসলামকে জাতীয় ক‌বি হিসেবে কোনো আনুষ্ঠা‌নিক স্বীকৃ‌তি দেওয়া হয় নি। অর্থাৎ গেজেট/সাং‌বিধা‌নিকভাবে জা‌তীয় ক‌বি হিসেবে ঘোষণা করা হয় নি এতোদিন। সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে ওনাকে জাতীয় ক‌বি হিসেবে সম্বোধন করা হতো।
অবশেষে আজ ৫ ডিসেম্বর, ২০২৪ জাতীয় কবি হিসেবে গেজেটভুক্ত করে প্রজ্ঞাপন জারীর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।

30/11/2024

🚫🚫৪৭ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির বুক লিস্ট:

🎈১.বাংলা ভাষা ও সাহিত্য= অগ্রদূত
পাশাপাশি বাংলা ব্যাকরণের জন নবম-দশম শ্রেনীর নতুন-পুরাতন ব্যাকরণ বই দুটি বই পড়বেন।

🎈২.ইংরেজি ভাষা= মাস্টার

🎈৩.ইংরেজি সাহিত্য= A gateway to english literature

🎈৪.মানসিক দক্ষতা= খায়রুল মেন্টাল অ্যাবিলিটি

🎈৫.গনিত
*খায়রুল ব্যাসিক ম্যাথ(ম্যাথে খুব দুর্বল হলে)
*ম্যাজিক ম্যাথ(ম্যাথ একটু আধটু পারেন এমন হলে)
* ককটেল ম্যাথ(ম্যাথ মোটামোটি পারলে)

🎈৬.কম্পিউটার= আলাল/সেলফ সাজেশন

🎈৭.বিজ্ঞান
*ককটেল সায়ন্স/সেলফ সাজেশন (সায়ন্স ব্যাকগ্রাউন্ড হলে)
*জর্জ বিজ্ঞান (সায়ন্স ব্যাকগ্রাউন্ড না হলে)

🎈৮.বাংলাদেশ+আন্তর্জাতিক= জর্জ এমপিথ্রি

🎈৯.ভূগোল+পৌরনীতি=আলাল ব্যাসিক ভূগোল ও নৈতিকতা।

টাকা বাঁচাতে চাইলে (৮+৯) নং এর জন্য ব্যাসিক ভিউ অনেক ভালো।টাকা বাঁচাতে বলছি তার মানে এই না যে বইটি ভালো না।ব্যাসিক ভিউ (৮+৯)নং এ উল্লিখিত বইয়ের চেয়ে ভালো।তাছাড়া ব্যাসিক ভিউ নিলে (৮+৯) নং উল্লিখিত চারটি বিষয় কভার হবে একটি বইয়ে।

🎈১০.বিসিএস প্রশ্ন ব্যাংক= ইনসেপশন টপিক বেইজড/প্রিসেপটর্স বিষয়ভিত্তিক

🎈১১.ডাইজেস্ট= প্রিসেপটর্স (যদি প্রয়োজনবোধ করেন তাহলে নিবেন তা না হলে নেওয়ার প্রয়োজন নাই)

যদি বিসিএস ছাড়া অন্য কোনো প্রস্তুতি এখন না নিয়ে থাকেন তাহলে অন্য কোনো প্রশ্ন ব্যাংক ক্রয় করার প্রয়োজন নাই।একাধিক বই না কিনে এগুলো পড়লে এনাফ।অনেক বই না কিনে একটা বই বারবার পড়াটা গুরুত্বপূর্ণ।একটা বই বারবার রিভিশন যত দিবেন জব তত আপনার নিকটে।আপনাদের জন্য দোয়া ও শুভ কামনা রইল।

Consultant: BCS Pioneer

22/08/2024

অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে ৯.৭৯ সেকেন্ডে দৌড় শেষ করে বিশ্বের নতুন দ্রুততম মানব হয়েছেন যুক্তরাষ্ট্রের নোয়া লাইলস। ১৮ আগস্ট (রোববার) স্তাদ দ্য ফ্রাঁসের ট্র্যাকে মিলি সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় হন জ্যামাইকার কিশানে থমসন। আর ৯.৮১ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ জিতে নেন যুক্তরাষ্ট্ররই ফ্রেড কার্লি।

লাইলসের এই জয়ের মধ্য দিয়ে ১০০ মিটার স্প্রিন্টে ২০ বছর পর সোনা জিতল যুক্তরাষ্ট্র। এর আগে দেশটি থেকে সর্বশেষ ২০০৪ সালে স্বর্ণ জেতেন জাস্টিন গ্যাটলিন।

22/08/2024

পেজটি আজকে থেকে চাকরির প্রস্তুতি বিষয়ক পোস্ট করা হবে..... সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS Pioneer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share