Asma's Real Talk

Asma's Real Talk “Less expectation, more happiness.”
“If you keep expecting things from others, you will only collect sorrow throughout life.”

নারী একটা জিনিসেই জীবনভর ঠকে🥲"নিজের মুল্য না বুঝেনিজেকে ভালো না বেসে"❤️
07/06/2026

নারী একটা জিনিসেই জীবনভর ঠকে🥲

"নিজের মুল্য না বুঝে
নিজেকে ভালো না বেসে"❤️

একসময় অবহেলিত নারীরা আর কিছু চায় না।না কোনো উপহার, না কোনো বিশেষ মুহূর্ত, না কারও বাড়তি যত্ন।বারবার অবহেলিত হতে হতে, বার...
31/05/2026

একসময় অবহেলিত নারীরা আর কিছু চায় না।
না কোনো উপহার, না কোনো বিশেষ মুহূর্ত, না কারও বাড়তি যত্ন।
বারবার অবহেলিত হতে হতে, বারবার না-পেতে পেতে তাদের চাওয়াগুলো একসময় নীরব হয়ে যায়।
পছন্দের লাল টুকটুকে শাড়িটা, ছোট্ট একটা গয়না, একজোড়া রঙিন চুড়ি, ঈদের দিনে নতুন একটা জামা, হঠাৎ করে হাতে তুলে দেওয়া একগুচ্ছ ফুল, কিংবা কোনো কারণ ছাড়াই বলা—
“তোমাকে আজ খুব সুন্দর লাগছে”—এই চাওয়াগুলো তো খুব বড় কিছু ছিল না।
হয়তো তারা আরও শুনতে চেয়েছিল—
“পৃথিবী তোমাকে যাই বলুক না কেন, আমার কাছে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ নারী। মানুষ তোমার রঙ, রূপ বা চেহারা নিয়ে যা-ই বলুক, আমার চোখে তুমি সবচেয়ে সুন্দর। তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি।”
কিন্তু এমন কিছু কথা, এমন কিছু ভালোবাসা, এমন কিছু মূল্যায়ন অনেক নারীর জীবনেই আর পাওয়া হয়ে ওঠে না।
তারপর একদিন বয়স বাড়ে, সময় ফুরিয়ে যায়।
তখন সেই লাল শাড়ি, সেই গয়না, সেই ফুলের আর কোনো প্রয়োজন থাকে না।
কিন্তু না-পাওয়ার কষ্টটা ঠিকই বুকের ভেতর থেকে যায়।
মনে হয়—
“আহারে! যদি সময়গুলো আরেকবার ফিরে পেতাম, তবে সবার জন্য নিজেকে তিলে তিলে ক্ষয় না করে, নিজের শরীরেরও যত্ন নিতাম, নিজের মনের কথাগুলোও শুনতাম, নিজেকেও একটু ভালোবাসতাম।”
কারণ একজন অবহেলিত নারীর সবচেয়ে বড় কষ্ট অভাব নয়;
সবচেয়ে বড় কষ্ট হলো—সারাজীবন ভালোবেসে, ত্যাগ করে, সবার পাশে থেকে একদিন বুঝতে পারা যে, তার ছোট ছোট চাওয়া, তার না-বলা কষ্ট, আর তার ভালোবাসার মূল্য কেউ সত্যিই বুঝে ওঠেনি।🥲

30/05/2026

Address

Satkhira, Khulna
Satkhira
9400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asma's Real Talk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share