Dainik Sunam News

Dainik Sunam News সত্য ও ন্যায়ের পথে অবিচল

তালার নলতা গ্রামের প্রতিবন্ধী ভোলা! ভোলা সম্পর্কে জানতে চাই? ★অসহায় মানুষের পাশে দাঁড়ান★
14/09/2026

তালার নলতা গ্রামের প্রতিবন্ধী ভোলা!
ভোলা সম্পর্কে জানতে চাই?
★অসহায় মানুষের পাশে দাঁড়ান★

13/09/2026

তালার মহান্দী হতে কাশিমনগর রাস্তায় নিন্মমানের ইট -ক্ষুব্ধ সচেতন মহল #তালা_উপজেলা

13/09/2026

ক্রয়কৃত জমিতে দোকান ঘর তৈরিতে বাঁধা, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

তালায় ক্রয়কৃত জমি দখল বাঁধা দেওয়ার অভিযোগ ‎‎সাতক্ষীরার তালায় ক্রয়কৃত জমি দখলের সময় প্রতিপক্ষ শহিদুল গংদের বাঁধা দেয়ার অভ...
12/09/2026

তালায় ক্রয়কৃত জমি দখল বাঁধা দেওয়ার অভিযোগ
‎
‎সাতক্ষীরার তালায় ক্রয়কৃত জমি দখলের সময় প্রতিপক্ষ শহিদুল গংদের বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে। ‎শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে তালা বাজারের মেলাখোলায় কপোতাক্ষ নদীর তীরে এই ঘটনা ঘটে।
‎
‎সরেজমিন পরিদর্শনে গেলে স্থানীয় সৈয়দ দিদার, রিপন ইসলাম, জাহাঙ্গীর হোসেনসহ অনেকেই বলেন, তালা বাজার বণিক সমিতির সভাপতি এস এম নুরুল ইসলাম তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার জাকির হোসেনের দখলীয় তালা মৌজার ১০৭ নং এসএ খতিয়ানের ৫১৩ নং দাগের ৮.৬৪ শতাংশ জমির মধ্যে হতে ২০২৬ সালে ২৬৯১ নং দলিলে ৪ শতাংশ জমি ক্রয় করে নিজের নামে নাম পত্তন সহ সরকারের কর পরিশোধ করেছেন। তার ক্রয়কৃত জমিতে আজ দোকানঘর তৈরী করতে গেলে মৃত্যু জালাল ডাক্তারের ছেলে শহিদুল গংরা ভাড়াটিয়া লোকজন এনে বাঁধা দেয় এবং ঘেরাবেড়া ভেঙে দেয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়।
‎
‎এরআগে চেয়ারম্যান সরদার জাকির হোসেন মৃত্যু সৈয়দ আব্দুস সাত্তারের ওয়ারেশ সৈয়দ আবু নসুর, সৈয়দ আবু আলম, সৈয়দ আবু আয়ুর, সৈয়দ আব্দুল জাহাঙ্গীরের নিকট থেকে ১০.৮০ শতক জমি ক্রয় করেন।
‎
‎একটি সূত্র জানায়, জালাল ডাক্তার এই এলাকার একজন কুখ্যাত রাজাকার কমান্ডার ছিলো। সে ঐ সময় শান্তি কমিটির ভয় দেখিয়ে ক্ষমতার জোরে বিভিন্ন মানুষের জমি নামে বেনামে জালদলিল করে নেয়। সে তার স্ত্রীর নাম এই জমিরও ৬ টি জাল দলিল সৃষ্টি করছিলো। যা আদালত কর্তৃক প্রমাণিত হয়েছে। দলিলগুলো ইসলামকাটি সাবরেজিষ্ট্রী অফিসের পোড়া আমলের দলিল।
‎এই দলিল নিয়ে তালা থানায় অনেকবার আলোচনা হয়েছে। অধিকাংশ দলিলের দাগ নং ও সৃষ্টির তারিখ কাটাকাটি করা এমনকি দাতা গ্রহীতার নাম ও কাটাকাটি করা হয়েছে।
‎
‎এস এম নুরুল ইসলাম বলেন, আমি ন্যায্য দামে তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেনের ভোগদখলীয় জমির কাগজপত্র যাচাই বাছাই করে সঠিক প্রমাণিত হওয়ায় ৪ শতক জমি ক্রয় করি। এই জমির নাম পত্তন সহ সকল দাখিলা কেটে আজ দোকানঘর কারার চেষ্টা করি। এসময় প্রতিপক্ষ শহিদুল গংরা ঘেরাবেড়া ভেঙে দেয় এবং আমার শ্রমিকদের মারধর করার চেষ্টা করে। তখন আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। তারা জমির কোনো সঠিক কাগজপত্র দেখাতে না পারলেও আমার কাজে বাঁধা দিচ্ছে। তারা যে কোনো সময় আমার উপর আক্রমণ করতে পারে। আমি খুবই আতঙ্কের মধ্যে আছি।

তালা উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক  কাজী মমিনুল বারি (চান্টু) কে গ্রেফতার করেছে তালা থানার পুলিশ।
12/09/2026

তালা উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মমিনুল বারি (চান্টু) কে গ্রেফতার করেছে তালা থানার পুলিশ।

12/09/2026

জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন

তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলনতালা (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার তালায় জমি দখলের চে...
12/09/2026

তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন দুই ব্যক্তি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তালা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মো. আবু হাশেম।
লিখিত বক্তব্যে আবু হাশেম ও তালার আলাদিপুর গ্রামের আব্দুল আজিজ শিকারী দাবি করেন, তালা উপজেলার ১০৭নং ডাংগা নলতা মৌজার বিআরএস ৪২নং খতিয়ানের ১০৯নং দাগে ০.৩১০০ একর জমি রয়েছে। এর মধ্যে আবু হাশেম ক্রয়সূত্রে এবং আব্দুল আজিজ শিকারী পৈতৃকসূত্রে জমিটি ভোগদখল করে আসছেন। বর্তমানে ওই জমিতে তারা ধান চাষ করেছেন বলেও জানান।
তাদের অভিযোগ, আলাদিপুর গ্রামের এলাহি বক্স শিকারীর ছেলে আব্বাস আলী শিকারী ওই জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানান।
এছাড়া আব্বাস আলী শিকারী কথিত একটি দলিল দেখিয়ে বিভিন্ন স্থানে তাদের হয়রানি করছেন বলেও অভিযোগ করেন আবু হাশেম ও আব্দুল আজিজ।
সংবাদ সম্মেলনে তারা জমি দখলের চেষ্টা ও হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্বাস আলী শিকারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তালার আটারই গ্রাম থেকে মাদক ব্যবসায়ি মিলনকে গ্রেফতার করেছে তালা থানার পুলিশ।
11/09/2026

তালার আটারই গ্রাম থেকে মাদক ব্যবসায়ি মিলনকে গ্রেফতার করেছে তালা থানার পুলিশ।

11/09/2026

আমার সংবাদ'র প্রতিনিধি সেকেন্দার আবু জাফর বাবুর জন্মদিনে শুভেচ্ছা #তালা_উপজেলা

10/09/2026

তালা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগে যোগ্যতা বিবেচনা জরুরি
তালা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে শুধু রাজনৈতিক বা ব্যক্তিগত বিবেচনা নয়, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও দায়িত্ব পালনের সক্ষমতা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
বিশেষ করে একজন চেয়ারম্যানকে নারী উন্নয়ন, প্রশিক্ষণ, স্বাবলম্বীকরণ ও বিভিন্ন সরকারি কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হয়। তাই দায়িত্বটি যথাযথভাবে পালনের জন্য ন্যূনতম ডিগ্রি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকলে তা প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করবে।
যোগ্য, শিক্ষিত ও দায়িত্বশীল একজন ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলে তালার নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে জাতীয় মহিলা সংস্থা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
তাই চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, দক্ষতা ও দায়িত্ব পালনের সক্ষমতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই।

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Sunam News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share