06/11/2023
অনেকেই প্রশ্ন করছিলেন ড্যাফোডিল এ কি হয়েছে।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বিরুলিয়ার খাগান এলাকায় যান হাসিবুল হাসান অন্তর ও ফয়সাল সিদ্দিকী বাপ্পী। এসময় পূর্ব বিরোধের জেরে রাহাত সরকার, মনছুর, আশিক, সিফাত, সাহিম ও টুটুলসহ ১০/১২ জন অন্তরের সঙ্গে থাকা ফয়সাল সিদ্দিকী বাপ্পীকে চর থাপ্পড় দিয়ে তাড়িয়ে দেয়। পরে অন্তরকে অপহরণ করে পাশ্ববর্তী বউবাজারের একটি বাগানে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
আহত অন্তরকে আশুলিয়ার রাজু হাসপাতাল ও সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার। নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ নভেম্বর অন্তর মারা যান।
এ ঘটনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেপুটি প্রক্টর মো. বদরুজ্জামান বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দয়ের করলে গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে প্রধান আসামি রাহাত সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।
সহপাঠির মৃত্যু শোকে এবং অপরাধীর সুষ্ঠু বিচার (ফাঁসির দাবিতে) আক্রান বাজারে ও খাগান বাজারে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় এলাকায় ভাংচুর করে কিছু শিক্ষার্থী। কিন্তু তাতে জান মালের কোনো ক্ষতি হয়নি। এলাকা বাসির যদি অভিযোগ থাকত, আইনের সাহায্য নিতে পারতো। তাতে পুলিশ চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে পারত।
আজকে ভার্সিটিতে স্টুডেন্টদের দাবি নিয়ে সন্ধ্যায় ভিসি স্যার এর সাথে বসা হয়। এসময় মাঠে বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদের সম্মিলিত দাবিগুলো উত্থাপন করে।
এসময় এলাকাবাসীর মাঝে গুজব ছড়ায় ড্যাফোডিলের ছাত্ররা এলাকায় হামলা চালাবে। তারপরই এলাকার মসজিদগুলোয় ঘোষণা দিয়ে উস্কে দেয়া হয় এলাকাবাসীকে। এসময় এলাকাবাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ড্যাফোডিল ক্যাম্পাস ও এর হলগুলোতে। ১০-১২ জনের মতো শিক্ষার্থী আহত হয় এতে। দুজনের অবস্থা গুরুতর। এসময় ড্যাফোডিলের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত করে দুর্বৃত্তরা। এসময় শিক্ষার্থীরাও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু এত সংখ্যক এলাকাবাসী ও তাদের দেশীয় অস্ত্রের সামনে নিরস্ত্র শিক্ষার্থীরা নিজেদের তেমন সেফটি দিতে পারেনি। হলে ঢুকে ভাংচুর করে দুর্বৃত্তরা।
রণক্ষেত্রে পরিণত হয়েছে ক্যাম্পাস।