Bikrampur Voice

Directions Website

Bikrampur Voice A platform dedicated to truth, people’s rights, and positive change. Working for justice, development, and the voice of common people.

Together for a better tomorrow

19/10/2026

মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার ১৭টিরও বেশি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় তিনি দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে কথা বলেন এবং মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরার বিষয়ে খোঁজ নেন। যেসব মণ্ডপে সিসিটিভি ক্যামেরা নেই, সেখানে ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

তিনি জানান, এ বছর শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। পূজার সার্বিক পরিবেশ সুন্দর রাখতে প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা করছেন।

-Admin Post
#শেখমোঃআব্দুল্লাহ #মুন্সীগঞ্জ১ #দুর্গাপূজা #শ্রীনগর #সিরাজদিখান

19/10/2026

মুন্সীগঞ্জে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা: বললেন সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

দুপুর থেকে রাত পর্যন্ত মুন্সীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজারী ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শন শেষে তিনি জানান, মুন্সীগঞ্জে অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
-Admin Post

18/10/2026

বাঘরা ইউনিয়নের সামনের সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।
-Admin Post

📌 আজকের কর্মসূচিমুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব শেখ মোঃ আব্দুল্লাহ-এর আজকের কর্মসূচির তালিকা।-Admin Post
18/10/2026

📌 আজকের কর্মসূচি

মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব শেখ মোঃ আব্দুল্লাহ-এর আজকের কর্মসূচির তালিকা।
-Admin Post

17/10/2026

মুন্সীগঞ্জ-১ আসনের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।

17/10/2026

“আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা বাইরে থেকে আসেননি, তাঁরা এই দেশেরই মানুষ। তাঁদের পাশে আমি আছি, থাকব ইনশাআল্লাহ।”

— শেখ মোঃ আব্দুল্লাহ
মাননীয় সংসদ সদস্য, মুন্সীগঞ্জ-১।
-Admin Post

17/10/2026

“মায়েরা যত শক্তিশালী, সেই জাতি তত শক্তিশালী”—মহিলা দলের কর্মী সমাবেশে বললেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।
-Admin Post

🖤 গভীর শোক ও সমবেদনাসাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব সালাহ উদ্দিন আহমেদ-এর ইন্তেকালে আমি গভীর শোক প্র...
14/10/2026

🖤 গভীর শোক ও সমবেদনা
সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব সালাহ উদ্দিন আহমেদ-এর ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মানুষের জীবনে কর্ম, আদর্শ ও অবদানই তাঁকে স্মরণীয় করে রাখে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দিন।
এই শোকাবহ মুহূর্তে মরহুমের পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।
মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। আমিন। 🤲
— শেখ মোঃ আব্দুল্লাহ
মাননীয় সংসদ সদস্য, মুন্সীগঞ্জ-১
-Admin Post

13/10/2026

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মুন্সিগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী ভাইদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে বলেন, দুর্গাপূজা যেন আনন্দ, উৎসাহ ও নির্বিঘ্ন পরিবেশে উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। যেকোনো ধরনের সমস্যা বা নিরাপত্তাজনিত উদ্বেগ দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের অবহিত করার জন্য তিনি পরামর্শ দেন।
-Admin Post

13/10/2026

এবার দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের জন্য ৬ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি কল্যাণ ট্রাস্টের জন্য ৪ কোটি টাকার পরিবর্তে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিষয়গুলো তুলে ধরে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, জনগণের কল্যাণ ও সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। বিএনপি সরকার জনগণের সরকার। এ সরকার সব ধর্মের মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
-Admin Post

Address

Saver
Savar
1340

Alerts

Be the first to know and let us send you an email when Bikrampur Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share