22/11/2025
রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সমাপ্তি হলে বুঝা যাবে সত্যিকারেই ডিপ স্টেট থেকে সরে আসার পলিসিতে হাঁটছে যুক্তরাষ্ট্র। রাশিয়া দাবি উল্লেখজনকভাবে মেনে নিয়ে ট্রাম্প প্রশাসন এই যুদ্ধ বন্ধের ২৮ দফা পরিকল্পনা্য খসড়া করেছে। যেমন: ভূখণ্ড ছাড়তে হবে ইউক্রেনকে। কমাতে হবে সেনাবাহিনী * ভবিষ্যতেও কখনো ন্যাটোভুক্ত হতে পারবে না ইউক্রেন। এতে পুতিনেরই হাসি বজায় থাকবে বলা যায়।
যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন ২৮ দফার উল্লেখযোগ্য:
১. ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করা হবে।
২. রাশিয়া, ইউক্রেন ও ইউরোপের মধ্যে একটি বড় শান্তি চুক্তি হবে। গত ৩০ বছরের ঝামেলা শেষ বলে ধরা হবে।
৩. রাশিয়া আর প্রতিবেশী দেশে আক্রমণ করবে না, ন্যাটো আর বড় হবে না।
৪. যুক্তরাষ্ট্রের মাধ্যমে রাশিয়া ও ন্যাটো কথা বলবে, যাতে নিরাপত্তা সমস্যা সমাধান হয় এবং উত্তেজনা কমে।
৫. ইউক্রেনকে শক্ত নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে।
৬. ইউক্রেনের সেনাবাহিনী সর্বোচ্চ ছয় লাখ হবে।
৭. ইউক্রেন সংবিধানে লিখবে ন্যাটোতে যাবে না। ন্যাটোও নিশ্চয়তা দেবে ইউক্রেনকে ভবিষ্যতেও নেবে না।
৮. ন্যাটো ইউক্রেনে সেনা রাখবে না।
৯. ইউরোপের যুদ্ধবিমান পোল্যান্ডে থাকবে।
১০. যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার নিয়ম যুক্তরাষ্ট্র এই গ্যারান্টির জন্য ক্ষতিপূরণ পাবে। ইউক্রেন যদি রাশিয়ায় আক্রমণ করে তবে এই চুক্তি বাতিল।