17/07/2026
রাত নিঝুম দু'চোখে নেই কোন ঘুম 🥹
জীবনটা আমার নিজস্ব প্রতিষ্ঠান, এখানে মায়ার চেয়ে মর্যাদার দাম এখন বেশি।
তাই অপ্রয়োজনীয় ভিড় বাড়িয়ে নিজেকে দেউলিয়া করার চেয়ে, একাকিত্বের অভিজাত্যে বেঁচে থাকাই শ্রেয় 🥰 কিছু কিছু সময় অনেক প্রশ্ন জাগে মনে জীবনটা এমন না হলেও পারতো 🥹 তখন ই এখানে লেখা লেখি করি মনে যা আসে।
যদিও যানি এই কথাগুলো বুঝবে কয়জন,, বোঝা তো দূরে থাক পর্বে কয়জন🤔 তবুও লেখি নিজের মনের কথা, স্বপ্নের কথা।
ভালো লাগে কেন যানি এই মুহূর্তটা আমি অনেক 🌜স্বপ্নে ভাসি🌛 সবাই ঘুমিয়ে স্বপ্ন দেখে আর আমি....দু-চোখ দিয়ে তাকিয়ে আমার স্বপ্নগুলো লেখি ।
হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখবো জান্নাতের বাবা আমাকে ডেকে বলবে,, জান্নাত-জিসানের রেডি করায় দেও তারাতাড়ি স্কুলে দিয়ে আসি,, বাজার থেকে কি কি আনতে হবে 🥹
আমার সোনার সংসার আবার হাসি-খুশিতে ভরে উঠবে। সুখী তো সবাই হতে পারে না 🥲 আমি বড্ড বেশি সুখী ছিলাম তবে এতো অল্প দিনের জন্য বুঝতে পারিনি 🥹
কিন্তু মনে হয় মানে,, মন থেকে বলে উঠে সব ঠিকঠাক হয়ে যাবে। এমন হবে কেন, এমন হতে পারে না কখনোই পারে না। সব ঠিক হয়ে যাবে যাবেই ইনশাআল্লাহ 🤲
আমার এতো পরিমান ঘুম আসতো হাসপাতালে থাকতে,, কিন্তু এখন কোথায় যেন ঘুম চলে গেল কতো ঘুমাতে মন চায় ঘুম আর আসে না।
তখন আমার ভাগ্যেদাতার সাথে কথা বলতে মন চায়, জানতে চাই আর কি কি পরীক্ষা আছে সামনে তাহলে আরো ধৈর্য ধরার ট্রেনিং নিতাম।
আমাকে তো অনেক দায়িত্বশীল হতে হবে 👍
জান্নাত -জিসানকে অনেক বড় করতে হবে ওরা তো ছোট মানুষ ওর বাবার ট্রিটমেন্ট চালাতে হবে। খুব তাড়াতাড়ি আবার ট্রিটমেন্ট শুরু করতে হবে জানিনা কেউ চিন্তা করে নাকি🤔 তবুও তো মানুষটাকে সুস্থ করতে হবে 👍
#পোষ্ট #সবর