07/08/2026
বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার খবর এসেছে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্টের মাধ্যম হিসেবে দেশের মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ যুক্ত করার উদ্যোগ নিয়েছে। এতে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমতে পারে।
যদিও সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হয়নি, তবুও বেশ কয়েকজন ব্যবহারকারী ইতোমধ্যে বিকাশের মাধ্যমে সফলভাবে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে পেরেছেন। Deshnews TV