Daily Diner Suru

Daily Diner Suru DINER SURU is an online news portal. You can easily find the latest NEWS, TALK SHOW in Bangladesh and around the world. News updated 24/7 hours.

The portal has been providing real-time news. Sparrow Global Company’s Diner Suru since 2020. Diner Suru is an online news portal. You can easily find the latest news and top breaking headlines in Bangladesh and around the world. Always news updated 24/7 hours. The portal has been providing real-time news updates using state-of-the-art technology since 2020. A group of young journalists have been

working for an online news portal. www.dinersuru.com

Thanks

দিনের শুরু একটি অনলাইন নিউজ পোর্টাল। আপনি সহজেই সর্বশেষতম সংবাদ এবং শীর্ষস্থানীয় ব্রেকিং শিরোনামগুলি বাংলাদেশ এবং বিশ্বের সর্বত্র খুঁজে পেতে পারেন।

সর্বদা 24/7 ঘন্টা নতুন আপড। 2020 সাল থেকে পোর্টালটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রিয়েল-টাইম নিউজ আপডেট সরবরাহ করে আসছে।

একদল তরুণ সাংবাদিক অনলাইন নিউজ পোর্টালে কাজ করছেন।

www.dinersuru.com

ধন্যবাদ

07/03/2026
ঢাকাসহ সারাদেশের পেট্রোল পাম্পগুলোয় বাড়তি চাহিদার কারণে বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। এতে খালি হাতে ফিরছেন যানবাহন চালকর...
07/03/2026

ঢাকাসহ সারাদেশের পেট্রোল পাম্পগুলোয় বাড়তি চাহিদার কারণে বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। এতে খালি হাতে ফিরছেন যানবাহন চালকরা। পাম্পে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের গ্রামীণ এলাকায় শক্তিশালী টর্নেডো ও ঝড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এছ...
07/03/2026

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের গ্রামীণ এলাকায় শক্তিশালী টর্নেডো ও ঝড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জাতীয় আবহাওয়া সংস্থা এলাকায় টর্নেডো সতর্কতা জারি করার কিছুক্ষণ পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থ্রি রিভার্স ও ইউনিয়ন সিটি এলাকায় শক্তিশালী ঘূর্ণিঝড় বাড়ির ছাদ উড়িয়ে নিচ্ছে এবং ধ্বংসাবশেষ বাতাসে উড়ছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে ইসরায়েল। শুক্রবার এক ব্রিফিংয়ে আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শ...
07/03/2026

ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে ইসরায়েল। শুক্রবার এক ব্রিফিংয়ে আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এ অভিযোগ করেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, ক্লাস্টার বোমা ব্যবহারের মাধ্যমে যুদ্ধাপরাধ করছে ইরান। ইসরায়েলের সামরিক-বেসামরিক এলাকায় এ পর্যন্ত কয়েকবার এই বোমা ব্যবহার করেছে তারা। এটা যুদ্ধাপরাধ, কারণ আপনারা জানেন, বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার করা নিষিদ্ধ। আমরা পুরো পরিস্থিতি ট্র্যাক করছি।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও ব...
07/03/2026

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘অদম্য নারী পুরস্কার’ কার্যক্রমের আওতায় তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।

শুক্রবার (৬ মার্চ) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইরানে আমেরিকা-ইসরাইলী বিমান হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস।রোববার (১ মার্চ) বাদ যোহর বায়তুল...
01/03/2026

ইরানে আমেরিকা-ইসরাইলী বিমান হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস।

রোববার (১ মার্চ) বাদ যোহর বায়তুল মোকাররম উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, পবিত্র রমজান মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে যে হামলা চালিয়েছে তা শান্তিকামী সকল মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে।

আমেরিকা-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) সকালে ইরানের রাষ্ট্রী...
01/03/2026

আমেরিকা-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়। বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এমন যুদ্ধ, সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে মিজানুর রহমান আজহারী উল্লেখ করেন, ‘অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা। হে আরশের মালিক! জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন।’

এদিকে, বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে ইরানে রবিবার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে প্রায় ৫০০ জন শিয়া সম্প্রদায়ের বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে। ...
01/03/2026

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে প্রায় ৫০০ জন শিয়া সম্প্রদায়ের বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে। আলী খামেনির মৃত্যুর কয়েক ঘণ্টা পর এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। হামলা পর পাকিস্তানের এধি উদ্ধার পরিষেবা জানিয়েছে, করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে দাঙ্গায় নয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ইসরায়েলের বিমানবাহিনী গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে ১ হাজার ২০০টির বেশি বোমা ...
01/03/2026

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ইসরায়েলের বিমানবাহিনী গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে ১ হাজার ২০০টির বেশি বোমা ফেলেছে। দখলদার ইসরায়েলের দাবির ভিত্তিতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলা...
01/03/2026

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Address

S-21, RS Tower
Savar
1343

Alerts

Be the first to know and let us send you an email when Daily Diner Suru posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Diner Suru:

Share