Go Ahead

Go Ahead Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Go Ahead, Digital creator, Savar.

Atul is a special child (Autism low level)
I would like to share Atul's and Mitul's activities.I want to play my part in raising public awareness about autism.
”AUTISM IS NOT DISABILITY
IT’S JUST DIFFERENT ABILITY ”

24/01/2026

Asd life of Atul

বাচ্চার অটিজম লো লেভেল তবুও এগ্রেসিভ আচরণ করে! ☹️অটিজম লো তে থাকা বাচ্চারাও এগ্রেসিভ আচরণ করতে পারে। সেক্ষেত্রে আমাদের ক...
23/01/2026

বাচ্চার অটিজম লো লেভেল তবুও এগ্রেসিভ আচরণ করে! ☹️
অটিজম লো তে থাকা বাচ্চারাও এগ্রেসিভ আচরণ করতে পারে। সেক্ষেত্রে আমাদের করণীয় গুলো কেমন হতে পারে?? চলুন জেনে নেই-

✅১. রাগ কমানোর ডেইলি রুটিন
সকাল
ঘুম থেকে উঠে
হালকা স্ট্রেচ
পানি পান
নিয়মিত সময় নাস্তা
স্কুল/পড়াশোনা আগে
৫ মিনিট গভীর শ্বাস
আজ কী কী হবে আগেই বলুন
"আজ স্কুল, তারপর বাসায় এসে তুমি বিশ্রাম নেবে"
বিকেল
৩০–৪৫ মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি
দৌড়
সাইকেল
বল খেলা
সন্ধ্যা
স্ক্রিন টাইম সীমিত
শান্ত কাজ
ড্রয়িং
লেগো
পাজল
রাত
ঘুমের আগে
মোবাইল বন্ধ
হালকা গল্প
একই সময়ে ঘুম
👉 রুটিন যত নিয়মিত হবে, এগ্রেশন তত কমবে।

✅২. মা হিসেবে কী বলবেন, কী বলবেন না

বলবেন

"আমি বুঝতে পারছি তুমি রেগে আছো"
"চলো আমরা একটু থামি"
"তুমি চাইলে বলতে পারো"
"শান্ত হলে আমরা কথা বলবো"
"তুমি পারছো কন্ট্রোল করতে"

বলবেন না❌

"তুমি খুব খারাপ"
"সব সময় এমন করো"
"তোমাকে দিয়ে কিছু হবে না"
"চুপ কর এখনই"
"আর করলে মারবো"
👉 শব্দ বাচ্চার ভেতরে গভীর দাগ কাটে।

✅৩. রাগের সময় আপনি কী করবেন
চিৎকার নয়
ধরে রাখা নয়
ভিড় করবেন না
শান্ত গলায় বলুন
"আমি এখানেই আছি"
"তুমি সেফ"
শান্ত হলে
আলতো করে পানি দিন
গভীর শ্বাস নিতে বলুন
তারপর কথা বলুন

✅৪. স্কুলে সমস্যা হলে করণীয়
শিক্ষককে আগেই জানান
"সে লো লেভেল অটিজম, মাঝে মাঝে রেগে যায়"
রিকোয়েস্ট করুন
রাগ হলে তাকে
শান্ত জায়গায় বসতে দেওয়া
পানি পান করতে দেওয়া
স্কুল শেষে
দোষারোপ নয়
বলুন
"আজ কী কষ্ট পেয়েছো?"

✅৫. এগ্রেশন কমানোর ট্রিকস
রাগ এলে
➡ ১০ পর্যন্ত গোনা
➡ বালিশ চাপা
➡ কাগজ ছিঁড়ে ফেলা
➡ বল ছুড়ে দেওয়া (নিরাপদ জায়গায়)
এইগুলো আগে প্র্যাকটিস করান।

✅৬.প্রয়োজনে থেরাপিস্ট দেখানো দরকার
যদি
মারা শুরু করে
নিজেকে আঘাত করে
স্কুলে বড় সমস্যা
রাগ বাড়তেই থাকে
তাহলে
বিহেভিয়ার থেরাপিস্ট
চাইল্ড সাইকোলজিস্ট
খুব দরকার।

✅৭. আপনার নিজের যত্ন
আপনি ক্লান্ত হলে
সব কঠিন লাগে।
দিনে ১০ মিনিট নিজের জন্য রাখুন।
আপনি ভালো থাকলে
বাচ্চাও ভালো থাকবে।

পোষ্ট ভালো লাগলে শেয়ার করতে পারেন। 🙂

অটিজম বাচ্চার উন্নতির জন্য একটা জিনিসে ফোকাস করলেই হবে না। তবে কিছু দিক আছে যেগুলোকে প্রাধান্য দিলে ধীরে ধীরে ভালো পরিবর...
13/01/2026

অটিজম বাচ্চার উন্নতির জন্য একটা
জিনিসে ফোকাস করলেই হবে না। তবে কিছু দিক আছে যেগুলোকে প্রাধান্য দিলে ধীরে ধীরে ভালো পরিবর্তন আসে।

সবার আগে যোগাযোগ দক্ষতা।
কথা বলতে না পারলেও ইশারা, চোখের যোগাযোগ, নাম ধরে ডাকলে সাড়া দেওয়া এসব খুব গুরুত্বপূর্ণ। এগুলো বাড়লে বাচ্চা তার চাহিদা বুঝাতে পারে।

এরপর আসে মনোযোগ আর বসে কাজ
করার ক্ষমতা। অল্প সময় হলেও এক জায়গায় বসে কিছু করতে শেখানো দরকার। এটা না হলে শেখানো বিষয় ধরে রাখা কঠিন হয়।

সেন্সরি সমস্যা কমানো খুব জরুরি।
শব্দ, আলো, স্পর্শে অতিরিক্ত রিঅ্যাকশন থাকলে বাচ্চা অস্থির থাকে। এই সমস্যাগুলো কমলে শেখার আগ্রহ বাড়ে।

দৈনন্দিন কাজের দক্ষতা।
নিজে খাওয়া, কাপড় পরা, টয়লেট ট্রেনিং এসব ধীরে ধীরে শেখানো দরকার। এতে আত্মনির্ভরশীলতা আসে।
খেলাধুলা আর সামাজিক ইন্টারঅ্যাকশন। একা খেলতে অভ্যস্ত হলে ধীরে ধীরে অন্য বাচ্চাদের সাথে খেলতে শেখানো ভালো।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ধারাবাহিক প্র্যাক্টিস আর ধৈর্য। প্রতিদিন অল্প অল্প করে কাজ করলে ফল আসবেই ইনশাআল্লাহ।

12/01/2026

প্রশ্ন করার মাধ্যমে বাচ্চার স্পিচের স্কিল বাড়ানো যায়✅

🌻অটিজম ও ADHD একসাথে থাকলে কিভাবে বুঝব??অটিজম আর ADHD একসাথে থাকলে শুরুতে বুঝতে একটু কঠিন লাগে, কারণ কিছু লক্ষণ একে অপরে...
05/01/2026

🌻অটিজম ও ADHD একসাথে থাকলে কিভাবে বুঝব??

অটিজম আর ADHD একসাথে থাকলে শুরুতে বুঝতে একটু কঠিন লাগে, কারণ কিছু লক্ষণ একে অপরের সঙ্গে মিলে যায়। তবু কিছু পরিষ্কার ইঙ্গিত থাকে, যেগুলো দেখলে ধারণা পাওয়া যায়।

👉অটিজমের দিকটা সাধারণত যেভাবে বোঝা যায়
-চোখে চোখে কম তাকানো
-নিজের জগতে ডুবে থাকা, একা খেলতে চাওয়া
-কথা বলা দেরি হওয়া বা কথা থাকলেও কথোপকথন চালাতে না পারা
-রুটিন বদলালে খুব অস্বস্তি বা রাগ
-নির্দিষ্ট খেলনা বা বিষয়ে অতিরিক্ত আগ্রহ

👉ADHD এর লক্ষণগুলো সাধারণত এমন হয়
-এক জায়গায় বসে থাকতে না পারা
-খুব সহজেই মনোযোগ নষ্ট হয়ে যাওয়া
-অতিরিক্ত দৌড়ঝাঁপ, নড়াচড়া
-অপেক্ষা করতে কষ্ট হওয়া
-কথা কেটে কথা বলা বা হঠাৎ কিছু করে ফেলা

👉দুটো একসাথে থাকলে যা আলাদা করে চোখে পড়ে
-বাচ্চা খুব নড়াচড়া করে কিন্তু একই সাথে সামাজিক বোঝাপড়ায় দুর্বল
-মনোযোগ ধরে রাখতে পারে না, আবার নির্দেশও ঠিকমতো বুঝে না
-একদিকে সেন্সরি সেনসিটিভিটি থাকে, অন্যদিকে ইম্পালসিভ আচরণ
-শেখাতে গেলে কখনো খুব আগ্রহী, আবার হঠাৎ পুরো ডিসকানেক্টেড

✅খেয়াল রাখার গুরুত্বপূর্ণ বিষয়
শুধু ঘরে নয়, স্কুল বা বাইরে পরিবেশেও আচরণ কেমন তা দেখা জরুরি
✅বয়স অনুযায়ী আচরণ মিলছে কি না সেটাও গুরুত্বপূর্ণ
✅একাধিক লক্ষণ একসাথে, দীর্ঘ সময় ধরে থাকলে গুরুত্ব দিতে হবে

সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান, শিশু সাইকোলজিস্ট বা নিউরোলজিস্টের পূর্ণ মূল্যায়ন। অনেক সময় একটাই সমস্যা মনে হলেও আসলে দুটো একসাথে থাকে।

🌻অটিজম বাচ্চা নিয়ে বাবা মায়ের পজিটিভ মাইন্ডসেট খুবই জরুরি। এটা কোনো মোটিভেশনাল কথা না, বাস্তব অভিজ্ঞতা আর রিসার্চ থেকেই ...
04/01/2026

🌻অটিজম বাচ্চা নিয়ে বাবা মায়ের পজিটিভ মাইন্ডসেট খুবই জরুরি। এটা কোনো মোটিভেশনাল কথা না, বাস্তব অভিজ্ঞতা আর রিসার্চ থেকেই বলা।

👉প্রথমত, বাচ্চা বাবা মায়ের অনুভূতি খুব গভীরভাবে বুঝতে পারে। আপনি যদি সব সময় দুশ্চিন্তা, ভয় বা হতাশায় থাকেন, সেটা বাচ্চার আচরণে প্রভাব পড়ে। আর আপনি যদি শান্ত, ধৈর্যশীল ও আশাবাদী থাকেন, বাচ্চা নিজেকে বেশি সেফ ফিল করে।

👉দ্বিতীয়ত, থেরাপি আর শেখার প্রক্রিয়া অনেক লম্বা। পজিটিভ মাইন্ডসেট না থাকলে মাঝপথে বাবা মা ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু যখন মনে থাকে যে ছোট ছোট অগ্রগতিও অগ্রগতি, তখন নিয়মিত থেরাপি, হোম প্র্যাকটিস আর রুটিন ধরে রাখা সহজ হয়।

👉তৃতীয়ত, পজিটিভ মাইন্ডসেট মানে সমস্যাকে অস্বীকার করা না। বরং বাস্তবতা মেনে নিয়ে সমাধানের দিকে ফোকাস করা। এতে বাবা মা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, কখন কোন থেরাপি দরকার, কখন বাচ্চাকে একটু সময় দিতে হবে।

☝️আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাবা মায়ের বিশ্বাস। যখন বাবা মা নিজের বাচ্চার সক্ষমতার ওপর বিশ্বাস রাখেন, বাচ্চার আত্মবিশ্বাসও ধীরে ধীরে তৈরি হয়। অনেক অটিজম বাচ্চা বাবা মায়ের সাপোর্টেই নিজের সীমার বাইরে গিয়ে শিখতে পারে।

সবশেষে বলি,
পজিটিভ মাইন্ডসেট বাচ্চার পাশাপাশি বাবা মাকেও বাঁচিয়ে রাখে। মানসিকভাবে শক্ত না থাকলে এই জার্নি খুব কঠিন হয়ে যায়। নিজেকে ঠিক রাখাই আসলে বাচ্চাকে ঠিক রাখার প্রথম ধাপ।

আর্লি ইন্টারভেনশন বলতে কি বুঝায়??আর্লি ইন্টারভেনশন বলতে বোঝায় বাচ্চার বয়স খুব কম থাকতেই তার সমস্যা বা ডেভলপমেন্টাল ডিলে ...
03/01/2026

আর্লি ইন্টারভেনশন বলতে কি বুঝায়??

আর্লি ইন্টারভেনশন বলতে বোঝায় বাচ্চার বয়স খুব কম থাকতেই তার সমস্যা বা ডেভলপমেন্টাল ডিলে চিহ্নিত করে সঠিক সাপোর্ট ও থেরাপি শুরু করা।

যত আগে ধরা পড়ে, তত আগে কাজ শুরু করা।
এতে সাধারণত যা থাকে-
🔹স্পিচ থেরাপি
🔹অকুপেশনাল থেরাপি
🔹বিহেভিয়ার সাপোর্ট
🔹প্যারেন্ট গাইডেন্স

কেন এটা এত গুরুত্বপূর্ণ?

ছোট বয়সে বাচ্চার ব্রেইন খুব দ্রুত শেখে ও বদলায়। এই সময় সঠিক ইন্টারভেনশন দিলে-

🔹কথা বলা সহজ হয়
🔹আই কন্টাক্ট ও সামাজিক যোগাযোগ বাড়ে
🔹দৈনন্দিন কাজ শেখা দ্রুত হয়
🔹ভবিষ্যতে স্কুলে মানিয়ে নেওয়া সহজ হয়

অটিজম, স্পিচ ডিলে, ADHD বা অন্য যেকোনো ডেভলপমেন্টাল ইস্যুতে আর্লি ইন্টারভেনশন সবচেয়ে শক্তিশালী একটি ধাপ।
অনেক সময় এটি বাচ্চার পুরো জীবনের গতিপথই বদলে দিতে পারে।


02/01/2026

আই কন্টাক্ট এর উন্নতি মানে বাচ্চা এক ধাপ এগিয়ে গেল।✅✅

অটিজম বা এডিএইচডি বাচ্চাদের নরমাল স্কুলে দেয়ার আগে কি কি প্রিপারেশন দরকার??অটিজম বা এডিএইচডি থাকা বাচ্চাকে নরমাল স্কুলে ...
02/01/2026

অটিজম বা এডিএইচডি বাচ্চাদের নরমাল স্কুলে দেয়ার আগে কি কি প্রিপারেশন দরকার??

অটিজম বা এডিএইচডি থাকা বাচ্চাকে নরমাল স্কুলে দেওয়ার আগে কিছু প্রস্তুতি খুব দরকার হয়। এগুলো ঠিকভাবে হলে স্কুলটা বাচ্চার জন্য ভয়ের জায়গা না হয়ে শেখার জায়গা হয়।

✅১. বেসিক স্কিল রেডি করা
নিজের নাম শুনলে রেসপন্স করা
৫–১০ মিনিট বসে থাকা
সহজ নির্দেশ মানা (এসো, বসো, দাও)
টয়লেট, পানি খাওয়া, ব্যাগ বহনের মতো সেল্ফ হেল্প

✅২. কমিউনিকেশন প্রিপারেশন
কথা বলতে পারলে ছোট বাক্য প্র্যাকটিস
কথা না বললে পিকচার, জেসচার বা সাইন ব্যবহার শেখানো
প্রয়োজন হলে চাওয়া প্রকাশ করতে পারা খুব গুরুত্বপূর্ণ

✅৩. সেন্সরি ও বিহেভিয়ার ম্যানেজমেন্ট
শব্দ, ভিড়, বেল, চেয়ার টানার আওয়াজে অভ্যস্ত করা
মেল্টডাউন হলে শান্ত করার নিজস্ব কৌশল শেখানো
মারধর, কামড়ানো, ছুড়ে মারা থাকলে আগে কাজ করা

✅৪. রুটিন ও স্ট্রাকচার
স্কুলের মতো রুটিন ঘরে প্র্যাকটিস
নির্দিষ্ট সময় বসা, খেলা, খাওয়া
পরিবর্তন এলে আগে জানানো শেখানো

✅৫. সোশ্যাল স্কিল
টার্ন নেওয়া
অন্য বাচ্চার পাশে বসা
নাম ধরে ডাকা হলে তাকানো বা রেসপন্স

✅৬. থেরাপি সাপোর্ট
স্পিচ থেরাপি
OT (বিশেষ করে সেন্সরি ও ক্লাসরুম স্কিল)
প্রয়োজনে বিহেভিয়ার থেরাপি
স্কুলে দেওয়ার আগে থেরাপিস্টের মতামত খুব কাজে আসে

✅৭. স্কুল নির্বাচন ও যোগাযোগ
ইনক্লুসিভ মানসিকতা আছে এমন স্কুল বেছে নেওয়া
টিচারকে বাচ্চার বিষয়গুলো আগে জানানো
দরকার হলে শ্যাডো টিচার নিয়ে আলোচনা

✅৮. ধীরে শুরু করা
প্রথমে অল্প সময়
সপ্তাহে কম দিন
চাপ না দিয়ে ধাপে ধাপে সময় বাড়ানো

সব বাচ্চার রেডিনেস একরকম হয় না। বয়স নয়, স্কিল আর মানসিক প্রস্তুতিই আসল। ঠিক সাপোর্ট পেলে অনেক অটিজম বা এডিএইচডি বাচ্চাই নরমাল স্কুলে সুন্দরভাবে মানিয়ে নিতে পারে।

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Go Ahead posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share