NARAYANGANJ247.COM

NARAYANGANJ247.COM "সর্বদা সত্যের খোঁজে আমরা"



"একটি নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম "

15/09/2025

কে এই সানাউল্লাহ

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠণকে শক্তিশালী করার আহবান জানালেন এমপি খোকানারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদ...
28/03/2023

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠণকে শক্তিশালী করার আহবান জানালেন এমপি খোকা

নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন , সোনারগাঁয়ে বিগত ৯ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্কুল, কলেজ, মসজিদ, রাস্তা কালভার্ট, ব্রীজ ও মন্দির। এই উন্নয়নের বার্তা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পৌঁছাতে হবে তাই জাতীয় পার্টির সকল নেতাকর্মীদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে পার্টির জন্য কাজ করতে হবে, সবাই একতাবদ্ধভাবে কাজ করলে আগামী নির্বাচনে সোনারগাঁয়ে জাতীয় পার্টি বিজয়ী হবে ইনশাআল্লাহ ,

বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে এদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশে অসংখ্য রাস্তা-ঘাট,ব্রিজ, মহাসড়ক, ঢাকা শহর রক্ষা বাঁধ, নারায়ণগঞ্জ শহর রক্ষা বাঁধ, ঢাকায় রোকেয়া স্মরণী, পান্থপথ রাস্তা নির্মাণ করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সাদিপুর ইউনিয়নের বরাব এলাকায় জাতীয় পার্টির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় এমপি খোকা আরো আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছে তার বান্দাদের সুখে শান্তিতে রাখার জন্য , আমি সেই পথে হাটছি বিগত ৯ বছর , আমি চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি , আমি কোন মানুষেরের জায়গা জমি দখল করি না, আমি আমার পৈতৃক মার্কেটের দোকান বিক্রি করে সোনারগাঁওয়ের মানুষের সেবা করেছি , আমার জমি এবং ফ্ল্যাট বিক্রি করে করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি তখন সোনারগাঁওয়ে কোন রাজনৈতিক নেতাকে দেখা যায় না এখন টিকা নিয়ে অনেকে আপনাদের কাছে আসবে ।

সাদিপুর ইউপি সদস্য ও ১নং ওয়ার্ড জাতীয় পার্টির আহবায়ক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও ফাইজুল মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল,সোনারগাঁ পৌর জাতীয় পার্টির সভাপতি এম এ জামান,সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আবুল হাশেম,সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলী আকবর, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব নূর হোসেন,জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়।

এসময় আরোও উপস্থিত ছিলেন,সোনারগাঁ পৌর জাতীয় পার্টি নেতা হাসান ইমাম, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আলী আকবর মেম্বার,১নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজ্জাক,৩ নং ওয়ার্ড মেম্বার ফয়সাল, সোনারগাঁ উপজেলা মহিলা জাতীয় পার্টির নেত্রী নাসরিন আক্তার পান্না,হাসিনা,শিল্পী,বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির সরকার,মাইনুদ্দিন মেম্বার,তাজুল ইসলাম মেম্বার,হানিফ মেম্বার,মাসুদ মেম্বার,কালাম মেম্বারসহ জাতীয় পার্টির জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের ...
28/03/2023

সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি গ্রামের তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর। এতে গ্রামগুলোর বাসিন্দার সড়কে বিক্ষোভ করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর, রতনপুর, ভবনাথপুরসহ পাঁচটি গ্রামের অবৈধ আবাসিক এ গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্ন করে তিতাস।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন কেন্দ্রের উপ-মহা ব্যবস্থাপক সুরুজ আলম বলেন, অবৈধ গ্যাস সংযোগগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করা হচ্ছিলো। অভিযানে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ ছয় কিলোমিটার এলাকার পাইপ লাইন তুলে নেওয়া হয়েছে।

জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।

এ সময় অন্যদের উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রকৌশলী তানভীর হাসানসহ তিতাস গ্যাসের কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সর্বস্তরের সকলকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন সিদ্দিকুর রহমান২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্...
25/03/2023

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সর্বস্তরের সকলকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন সিদ্দিকুর রহমান

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সর্বস্তরের সকলকে আন্তরিক অভিনন্দন ও অফুরন্ত শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সনমান্দী ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী সিদ্দিকুর রহমান।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে তিনি জানান ‘বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা আসার পর স্বাধীনতাকামী মুক্তি পাগল বাংলার দামাল সন্তানেরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। ৩০ লাখ বাঙ্গালীর প্রাণের বিনিময়ে ও তাদের আত্মত্যাগের ফলেই আমাদের বিজয় অর্জন সম্ভব হয়। স্বাধীনতাকে বুকে ধারণ করে আসুন সবাই দেশের জন্য কাজ করি ও সকল চড়াই উৎড়াই পিছনে ফেলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। দেশমাতৃকার কল্যাণে সবাই মিলেমিশে কাজ করবো এটাই আমাদের প্রত্যাশা।

স্বাধীনতা যুদ্ধে শহীদদের ত্যাগের কথা কখনও ভুলে যাবার নয়, তাদের ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বণির্ভর ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাই কাজ করার প্রত্যয় ও অঙ্গিকার ব্যক্ত করছি’।

সনমান্দীতে ডে-নাইট ক্রিকেট ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত কলম ধরো জীবন গড়ো,মাদক ছাড়ো খেলা ধরোএই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ...
19/03/2023

সনমান্দীতে ডে-নাইট ক্রিকেট ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত

কলম ধরো জীবন গড়ো,মাদক ছাড়ো খেলা ধরো
এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পশ্চিম সনমান্দি যুব জনকল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট ক্রিকেট ম্যাচ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মার্চ)দুপুরে সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়নের পশ্চিম সনমান্দী মালেক মেম্বার মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় ১৬ টি দল অংশগ্রহণ করেন।

ফাইনাল ম্যাচটি পশ্চিম সনমান্দি নাইট রাইডার্স বনাম পূর্ব সনমান্দি জব্বর একাদশ মধ্যে অনুষ্ঠিত হয়৷

টস জিতে পশ্চিম সনমান্দী নাইট রাইডারস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য পূর্ব সনমান্দী জব্বার ইঞ্জিনিয়ার একাদশ টিমকে ৭৩ রানের টার্গেট দেয় সনমান্দী নাইট রাইডারস। নির্ধারিত ১২ ওভারে জব্বার ইঞ্জিনিয়ার একাদশ ৫৭ রান তুলতে সক্ষম হয়।পশ্চিম সনমান্দি নাইট রাইডার্স দল পূর্ব সনমান্দী জব্বার ইঞ্জিনিয়ার একাদশকে ১৫ রানে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী দলকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন ও রানার্সআপ দলকে মোবাইল ফোন পুরস্কার দেওয়া হয়।

ফাইনাল খেলায় বিবি আছিয়া ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ও মারবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি দৈনিক কালেরকন্ঠ আলহাজ্ব মনিরুজ্জামান মনির।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রলীগ নেতা ও সোনারগাঁ পোল্ট্রি ডিলার এসোসিয়েশন সভাপতি জহিরুল ইসলাম খোকন।খেলার উদ্ধোধক ছিলেন সনমান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে ফাইনাল খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন ফয়সাল আহম্মেদ, রাসেল আহম্মেদ আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

ফাইনালে ম্যাচে অতিথিদের জন্য বিশেষ আকর্ষণ ছিলো গ্রাম বাংলা ঐতিহ্যেবাহী অন্ধের হাড়ির ভাংগা খেলা দেওয়া।অন্ধের হাড়ির ভাংগা খেলায় বিজয় অর্জন করেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি দৈনিক কালের কন্ঠ মনিরুজ্জামান মনির।

মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিতনারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগর...
19/03/2023

মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের আয়োজনে জাতির জনক বন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টড়্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা বাস ষ্ট্যান্ড এলাকায় এ দোয়ার আয়োজন করা হয়।
মোগরাপাড়া ইউনিয়নের শ্রমিক লীগের আহবায়ক কমিটির সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সঞ্চলনায় ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের আহবায়ক রোবায়েত হোসেন শান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য সচিব সৈয়দ মসিউর রহমান শামীম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, শম্ভুপুরা ইউনিয়নের মোয়াজ্জেম হোসেনসহ সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমিক লীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব মশিউর রহমান শামিম বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ২০৪১ সালের মধ্যে একটি অসাম্প্রদায়িক, জনকল্যাণমুখী ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচিসহ যথাযথভাবে বাস্তবায়নে সোনারগাঁও উপজেলা জাতীয় শ্রমিক লীগ বিগত দিনের ন্যায় ঐক্যবদ্ধ কাজ করবে।
প্রধান অতিথি উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক রোবায়েত হোসেন শান্ত তার বক্তব্যে বলেন, শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এটি রাজনৈতিক ভাবে আওয়ামীলীগের সাথে জড়িত। সংগঠনটির প্রথম সভাপতি নির্বাচিত হন প্রখ্যাত শ্রমিক নেতা নুরুল হক।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির নদী কৃত্য দিবস পলিতব্রহ্মপুত্র নদসহ সারাদেশে নদী দখল ও দূষণ রোধ করে নদী বাঁচান, দেশ বাঁচ...
14/03/2023

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির নদী কৃত্য দিবস পলিত

ব্রহ্মপুত্র নদসহ সারাদেশে নদী দখল ও দূষণ রোধ করে নদী বাঁচান, দেশ বাঁচান এই শ্লোগান নিয়ে মঙ্গলবার প্রতিবাদ সভা করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সকালে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদের পাড়ে রাজঘাটে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত এ প্রতিবাদ সভায় সংগঠনের কর্মী ও শিকক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন স্থানে নদীর মাঝ থেকে অবৈধ বালু উত্তোলন, নদী দখল, দূষণ, নদীতে অবৈধ বাধ দেয়া, অপরিকল্পিত ব্রীজ নির্মাণসহ নানা ভাবে নদীকে মেরে ফেলতে সচেষ্ট প্রভাবশালী মহল। এ মহলটিকে রুখতে সরকার ও জনসাধারণকে সচেষ্ট হতে হবে। এ জন্য জনসাধারনকে উদবুদ্ধ করতে কাজ করে যাচ্ছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান মোঃ মান্নান ভূইয়া। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান আলোচক জহিরুল ইসলাম খোকন, সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান, পরিচালক আঃ বাতেন সরকার, সোসাইটির বন্দর শাখার সাধারণ সম্পাদক গাজী শাহ আলম, বটমূল ফাউন্ডেশনের সভাপতি, হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হোসেন, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলি সহ আরো সাধারণ মানুষ।

02/03/2023
ভিডিও এবং নাটকে জুয়ার প্রচারণার দায়ে জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ ও তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।হিরণের বাস...
24/02/2023

ভিডিও এবং নাটকে জুয়ার প্রচারণার দায়ে জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ ও তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
হিরণের বাসা নারায়ণগঞ্জে। তিনি সিটি করপোরেশনের কর্মকর্তা আলমগীর হিরণের ছেলে।

অভিযোগ, আন্তর্জাতিক জুয়ার সাইটের প্রচারণা করে ভিডিও বানাতো এরা।এজেন্টের মাধ্যমে তারা বিদেশি জুয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপনও চালাতো। এ নিয়ে রমনা থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়।

নাটকের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনী সংলাপ। দেশের বিজ্ঞাপনের বাজারে ইউটিউব-ফেসবুকের ভিডিওতে নতুন এ ধারার প্রচলন শুরু হয়েছে। কিন্তু, এ ধারায় জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে, ‘আজাইরা লিমিটেড’ নামে একটা ইউটিউব চ্যানেল। যাদের সাবস্ক্রাইবার প্রায় সাড়ে চার মিলিয়ন!

বিশ্বব্যাপী জুয়ার সাইট ওয়ানএক্সবেট, বাবুএইটিএইট, ক্রিকেক্স নামের জুয়ার সাইটের বিজ্ঞাপন বাবদ ভিডিওপ্রতি একলাখ দশ হাজার টাকা করে নিতো প্রত্যয় হিরণরা। ভারতীয় একটি এজেন্সির সাথে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে কাজ করতো আব্দুল হামিদ নামের একজন।

নিখোঁজ বিজ্ঞপ্তিমনিরুল হক( মনু উকিল) নামের ৭০ বছর বয়সের এক বৃদ্ধ হারানো গিয়েছে। আজ ২৩ ডিসেম্বর সকাল ৯ টার নারায়ণগঞ্জ এর ...
23/12/2022

নিখোঁজ বিজ্ঞপ্তি

মনিরুল হক( মনু উকিল) নামের ৭০ বছর বয়সের এক বৃদ্ধ হারানো গিয়েছে। আজ ২৩ ডিসেম্বর সকাল ৯ টার নারায়ণগঞ্জ এর শিবু মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয়।

গায়ের রং সুন্দর, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ফুট, মুখে দাড়ি আসে বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবী, সাদা পায়জামা ও সাদা রংয়ের টুপি।

যদি কেউ বৃদ্ধটির সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হইলো।

মাজারুল ইসলাম সাজিদ
যোগাযোগঃ০১৯৮৩১১৬৬০৭
০১৭১৮৩৮৪৪০৯

হিন্দু সম্প্রদায়ের স্নানের বিঘ্ন ঘটায় মানববন্ধনের সেই প্রতিবন্ধকের স্থাপনা উচ্ছেদ করে দিলেন শহীদ ইসলাম২২শে নভেম্বর মঙ্...
22/11/2022

হিন্দু সম্প্রদায়ের স্নানের বিঘ্ন ঘটায় মানববন্ধনের সেই প্রতিবন্ধকের স্থাপনা উচ্ছেদ করে দিলেন শহীদ ইসলাম

২২শে নভেম্বর মঙ্গলবার দুপুরে সোনারগাঁ পৌরসভার উদ্ধবগঞ্জ সাহাপুর ঘাটে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ সকলে এই ঘাটে গোসল করত। তাদের গোসলে শহিদ ইসলাম নামক এক ব‍্যক্তি বাঁধা প্রদান করতেন

এর প্রতিবাদে গত ২০ তারিখ রবিবার একটি মানববন্ধন করা হয়।তার পরিপ্রেক্ষিতে শহিদ যেভাবে ব্রীজের নীচে বেড়া দিয়ে জায়গা দখল করে আছে সেই ঘর এখনই অন‍্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন‍্য নির্দেশ দিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।।

জানা যায় যে জিয়ানগর বাসিন্দা শহিদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ উদ্ধবগঞ্জ কাঠপট্রি সাহাপুর এলাকায় তিনি কাঠের দোকাদারি করতো সেই সুবাদে তিনি এই ব্রীজের নীচে বালু ভরাট করে একটি ঘর তৈরী করেছেন এবং অন‍্য পাশে একটি দোকান তৈরী করেছেন। এ নিয়ে এলাকার মানুষ নানা ধরনের মন্তব‍্য শুরু করেন।কেউ কেউ এতে বাঁধা দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।কিন্তু তিনি তা উপেক্ষা না করে তিনি তার কাজ চালিয়ে গিয়েছেন।ফলে সেখানে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের গোসলের জন‍্য জায়গা সংকীর্ণ হয়ে পরছে বলে তারা এক মানববন্ধনের ডাক দেন এবং এই বালুসহ ঘর এখান থেকে সরিয়ে নেওয়ার জন‍্য জোড় দাবি জানিয়েছেন তারা।

শহিদ বলেন, আমি হিন্দু সম্প্রদায়ের কোন বিঘ্ন ঘ এমন কোন কাজ করিনি। তাদের সুবিধার্থে আমি নিজের তৈরি করা স্থাপনা সরিয়ে নিলাম স্বইচ্ছায়।

এ ছাড়াও তিনি আরো বলেন, শুধু তাই নয় হিন্দু সম্প্রদায়ের সুবিধার্থে পানিতে পড়ে থাকা ইট পাটকেল সহ ময়লা আবর্জনা আমি নিজ খরচে নিষ্কাশন করে দেব। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র না করে হিন্দু সম্প্রদায়ের সুবিধার্থে যা করার আমাকে পরামর্শ দেন আমি স্বেচ্ছায় করে দেব।

Address

Serpur

Alerts

Be the first to know and let us send you an email when NARAYANGANJ247.COM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category